
এক ভিক্ষুকের কোলে ৬ মাসের ছেলেসন্তান রেখে পালিয়েছেন মা। বুধবার (১ মার্চ) দুপুরের দিকে লক্ষ্মীপুর পৌরসভার মজুপুর এলাকায় আধুনিক হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে শিশুটিকে উদ্ধার করে।
ভিক্ষুক বৃদ্ধা জানান, তিনি ভিক্ষা করছিলেন, হঠাৎ করে হাসপাতালের সামনে এক নারী শিশুটিকে একটু আসি বলে তার কোলে দেয়। পরে ওই নারী আর আসেনি।
স্থানীয়রা জানায়, দীর্ঘ সময় ধরে বৃদ্ধা সালমা শিশুটিকে নিয়ে বসে ছিল। পরে শিশুটিকে রেখে তার মা পালিয়ে গেছে বলে আশপাশের লোকজনকে জানান তিনি। খবর পেয়ে লক্ষ্মীপুর পৌরসভার ১০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জসিম উদ্দিন মাহমুদ ঘটনাস্থল পৌঁছে বৃদ্ধা সালমার সঙ্গে কথা বলেন। পরে তিনি বিষয়টি লক্ষ্মীপুর শহর পুলিশ ফাঁড়িকে অবহিত করেন। বর্তমানে শিশুটি পুলিশ হেফাজতে রয়েছে।
মন্তব্য করুন