বাংলা সংবাদ, ঢাকা ব্যুরো
২৪ নভেম্বর ২০২৫, ৪:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ব্রাজিলকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে ঐতিহাসিকভাবে উঠল পর্তুগাল

নক-আউট ম্যাচ বলতে যা বোঝায়, ফিফা অনূর্ধ্ব–১৭ বিশ্বকাপের সেমিফাইনালে দেখা গেল সেটাই। টানটান উত্তেজনা, প্রতিটি মুহূর্তে চ্যালেঞ্জ, চোখ সরালেই বড় কিছু মিস হয়ে যাওয়ার শঙ্কা—অ্যাসপিরে স্টেডিয়ামে আজ ঠিক এমনই এক জমজমাট লড়াইয়ে পর্তুগালের অতিথি হয়েছিল ব্রাজিল।

 

বাঁচা–মরার সেই রোমাঞ্চকর ম্যাচ গোলশূন্য ‘ড্র’ হওয়ায় রেফারি সিদ্ধান্ত নেন পেনাল্টি শুটআউটের। যাতে প্রথম পাঁচ শটে সমতায় থাকে দুই দল। তবে সাডেন ডেথে ভুল করে বসে ব্রাজিলের সিকুই। তৃতীয় শটে বারের ওপর দিয়ে মেরে ব্রাজিলকে বিশ্বকাপ থেকে ছিটকে দেন তিনি। প্রতিযোগিতাপূর্ণ এই ম্যাচে বল দখলের দৌড়ে কিছুটা পিছিয়ে ছিল ব্রাজিল। হলুদ জার্সীধারীরা বল পজিশন ধরে রেখেছিল ৪৪ শতাংশ। অবশ্য আক্রমণে এগিয়ে ছিল তারা— প্রতিপক্ষমুখে পর্তুগালের চারটির বিপরীতে ব্রাজিল নেয় আটটি শট। দু’দলই গোলমুখে দুটি করে শট নেয়। কিন্তু নির্ধারিত সময়ে গোরো খুলতে পারেনি কেউই। যোগ করা ৬ মিনিটেও আক্রমণ–প্রতিআক্রমণ ছিল ম্যাচে। শেষ পর্যন্ত ম্যাচ গড়ায় শুটআউটে।

 

পাঁচ পেনাল্টির প্রথম শট নেন পর্তুগালের টমাস আলভেস। বাঁ প্রান্ত দিয়ে লক্ষ্যভেদ করেন তিনি। ব্রাজিলের প্রথম শট নেন ফরোয়ার্ড ডেল। একই কায়দায় শট নেন তিনিও। ভাগ্য ভালো ব্রাজিলের—পর্তুগাল গোলকিপার কুনহা ডাইভ দিলেও বল তার নাগালের বাইরে ছিল। পর্তুগালের হয়ে দ্বিতীয় শট নেন কা। শক্তিশালী সোজা শটে সফল হন এই স্ট্রাইকার। ব্রাজিলের হয়ে এবার শট নেন থিয়াগো। ডানদিকে নিচু শটে তিনি গোল পান।

 

পর্তুগালের তৃতীয় শট নেন সান্তিয়াগো সিলভা। ঝুঁকি না নিয়েই সফলতা পান। ব্রাজিলের হয়ে শটের দায়িত্ব পান লুকাস। রাগ–ক্ষোভে ফুঁসতে থাকা এই মিডফিল্ডার ঠান্ডা মাথায় শটে জালে বল জড়ান। পর্তুগালের চতুর্থ শটেও গোল হয়—জোয়াও পেদ্রোর শট আটকাতে পারেননি ব্রাজিল গোলরক্ষক। ব্রাজিলের পঞ্চম শটেও ফেলিপে গোল করেন।

 

দুই দলের পাঁচটি করে শট শেষে ফল সমান থাকায় শুরু হয় সাডেন ডেথ। সাডেন ডেথের প্রথম শটে ভুল করেন পর্তুগাল গোলরক্ষক কুনহা—বারের অনেক ওপর দিয়ে শট নেন তিনি। চাপ বাড়ে পর্তুগালের ওপর। তবে ব্রাজিলের পাবলোও ভুল করে বসেন—তার শট বার থেকে ফিরে আসে। সাডেন ডেথে পর্তুগালের দ্বিতীয় শট নেন জোয়াও আরাগোয়া এবং সফল হন। ব্রাজিলের গ্যাব্রিয়েল মেকও গোল করে সমতায় ফেরান। পর্তুগালের তৃতীয় শট নেন নেটো। এবার ভুল করেন ব্রাজিলের সিকুই—বারের ওপর দিয়ে শট নেন তিনি। এতেই স্বপ্নভঙ্গ হয় ব্রাজিলের।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মব সৃষ্টি করে বড়লেখার আবদুস শুক্কুর বকুলকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ

ওয়ারেনে নতুন ক্রিকেট মাঠের অনুমোদন, বাংলাদেশি ক্রিকেট কমিউনিটিতে উচ্ছ্বাস

ট্রাম্পের ৩৯ দেশের আশ্রয়প্রার্থীদের ওপর আরোপিত বিধিনিষেধ খারিজ

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নিয়োগের প্রতিবাদে বাংলাদেশী আমেরিকান ফোরাম মিশিগানের বিবৃতি

ঘুম থেকে উঠেই চা-কফির অভ্যাস, শরীরের জন্য কতটা নিরাপদ?

সকালে ঘুম থেকে উঠেই ফোন দেখা, অভ্যাস নাকি স্বাস্থ্যের জন্য ঝুঁকি? কী বলছে আধুনিক বিজ্ঞান?

সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন অধ্যায়, সাবস্ক্রিপশন চালু করছে মেটা

২০২৬ বিশ্বকাপের কম বয়সী ৭ ফুটবলার 

দেশে সংঘাত, মাঠে প্রস্তুতি—বিশ্বকাপকে ঘিরে ইরানি ফুটবলারদের ব্যস্ততা

মিশিগানে বাংলাদেশি কমিউনিটির সাথে ইউএস সিনেট প্রার্থীর মত বিনিময় সভা অনুষ্ঠিত

১০

ফুটবল বিশ্বকাপ ইতিহাসে এ পর্যন্ত কোন দেশ কতবার চ্যাম্পিয়ন

১১

ভিনদেশ কোনোদিন হয়না আপন

১২

মিশিগানে কাজিনহুড ডে অ্যান্ড নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্ট ও ঈদ আনন্দ উদযাপন

১৩

লাল পলাশের দেশ

১৪

কৃষক যে হন স্বপ্ন সাধক

১৫

শঙ্কিত মন সেই মেয়েটির 

১৬

গেইম

১৭

আত্মার ঠিকানা

১৮

ফ্যাশন, চলচ্চিত্র আর সংস্কৃতিতে আজও জীবন্ত মেরিলিন মনরো

১৯

যুক্তরাষ্ট্রে ‘বাংলাদেশ ল’য়ার্স অ্যাসোসিয়েশন অফ মিশিগান’ এর আত্মপ্রকাশ

২০