বাংলা সংবাদ, স্পোর্টস
৩ নভেম্বর ২০২৫, ১১:৩১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ব্রাজিলকে ষষ্ঠ বিশ্বকাপ জেতানোর স্বপ্ন দেখছেন আনচেলত্তি

সর্বোচ্চ ৫ বারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন ব্রাজিল। তবে গত ২৪ বছর ধরে সেলেসাওদের শোকেসে নতুন করে কোনো বিশ্বকাপের ট্রফি জায়গা পায়নি। দীর্ঘ সময় ধরে ট্রফি খরা কাটাতে না পারায় প্রথমবারের মতো বিদেশি কোচের ওপর আস্থা রাখছে ব্রাজিল। যার ওপর আস্থা রাখছে ব্রাজিল সেই কার্লো আনচেলত্তি ক্লাব পর্যায়ে প্রায় সব শিরোপাই জিতেছেন।

 

 

নতুন চ্যালেঞ্জ হিসেবে ব্রাজিল দলের দায়িত্ব নিয়েছেন। ৬৬ বছর বয়সী কোচের স্বপ্ন ব্রাজিলকে ষষ্ঠ বিশ্বকাপ জেতাবেন তিনি। সম্প্রতি ‘ড্রিবলিং অন রাই ডিউকে’ দেওয়া সাক্ষাৎকারে এমনটিই জানিয়েছেন ইতালিয়ান কোচ। অপেক্ষাটা ২৮ বছর করতে রাজি নন আনচেলত্তি।

 

২০২৬ বিশ্বকাপে ব্রাজিলকে ট্রফি জেতাতে চাওয়ার কথা জানিয়ে তিনি বলেছেন, ‘স্বপ্ন হলো ব্রাজিল ষষ্ঠ বিশ্বকাপ জিতবে। প্রত্যাশার সঙ্গে অনেক উৎসাহও রয়েছে। মূল বিষয় হচ্ছে ২৪ বছর ধরে ট্রফি না জেতা, যা বোঝা। আশা করছি, এটা ২৮ বছর হবে না। আমরা জিততে চাই, লুকানোর কিছু নেই।’

 

ফাইনালে প্রতিপক্ষ হিসেবে নিজের দেশ ইতালিকে চান আনচেলত্তি। ব্রাজিল কোচ বলেছেন, ‘আমি চাই ফাইনাল হোক ব্রাজিল-ইতালি। আমার জন্য এটা দারুণ এবং আবেগের হবে।’
ব্রাজিলের দায়িত্ব নেওয়ার পেছনে কারণ হিসেবে আনচেলত্তি বলেছেন, ‘ইতিহাসের সবচেয়ে সফল দল ব্রাজিলের ডাগআউটে দাঁড়ানোর সুযোগ আমি প্রত্যাখান করতে পারিনি।
আমি এখানকার চাওয়া সম্পর্কে জানি। তবে বাস্তবায়ন করাটা একটু কঠিন। যখন ব্রাজিল খেলে দেশটি থেমে যায়।’

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ খুলে দিলে এখন পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে রাজি ট্রাম্প

চা শ্রমিকদের গণবিক্ষোভ, দাবি বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি

শুধু সন্তান জন্মের জন্য বছরে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান কত মানুষ

চাকরি হারালেই ৬০ দিন সময় নয়, যুক্তরাষ্ট্রে ভিসাধারীদের জন্য নতুন পরিবর্তনের প্রস্তাব

চুল গজাতে পেয়ারা পাতা—আসলেই কি কাজ করে?

মার্কিন নাগরিকত্ব নীতিতে আবারও ট্রাম্পের কড়াকড়ি, মানলেন না আদালতের রায়

৩০৬ বছরের রেকর্ড ভেঙে বিশ্বের সর্বকনিষ্ঠ কলেজ অধ্যাপক

হ্যাকিং বিতর্কে মেটার এআই, বাড়ছে সাইবার ঝুঁকির আশঙ্কা

ইসরাইল ইস্যুতে অবস্থান, যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ায় কি প্রভাব পড়বে

চাঁদের বুকে আছড়ে পড়ল ইলন মাস্কের প্রতিষ্ঠানের রকেট

১০

আনন্দঘরে বিপুল আনন্দ

১১

‘জুলাইকার’ এই বিতর্কের জন্য আদালত থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

১২

জুলাই যোদ্ধাদের যথাযথ মর্যাদা দেওয়া না হলে সেটা জাতির জন্য লজ্জার হবে: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

১৩

মিশিগানে ডেমোক্র্যাট সিনেট প্রাইমারিতে জয়ী আবদুল আল-সাইয়েদ, ব্যর্থ কোটি কোটি ডলারের প্রচারণা

১৪

মিশিগানে দক্ষিণ সুরমা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বনভোজন অনুষ্ঠিত

১৫

বিশ্বজুড়ে কূটনৈতিক পুনর্বিন্যাস, ৫ অঞ্চলে মিশন বন্ধ করছে যুক্তরাষ্ট্র

১৬

মিশিগানে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির বনভোজনে প্রাণের উচ্ছ্বাস

১৭

মিশিগানে ডেমোক্র্যাটদের প্রাইমারিতে আল-সাইয়েদকে হারাতে কেন এত মরিয়া ইসারায়েলি লবি এআইপ্যাক

১৮

মুনা দাওয়াহ কনফারেন্স ২০২৬ সম্পর্কে প্রেস ব্রিফিং

১৯

শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান

২০