১৪ জানুয়ারী ২০২৩, ৮:১৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে হারিয়ে দিয়েছে শুভ সূচনা বাংলাদেশী মেয়েদের

বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে হারিয়ে দিয়েছে শুভ সূচনা বাংলাদেশী মেয়েদের

নারীদের অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হয়েছে দক্ষিণ আফ্রিকায়। প্রথম ম্যাচেই অস্ট্রেলিয়ার মুখোমুখি হয় বাংলাদেশ নারী দল।

শুরুতেই শুভ সূচনাই করেছে বাংলাদেশের মেয়েরা। নিজেদের প্রথম ম্যাচেই অস্ট্রেলিয়ান নারী ক্রিকেটারদের তারা হারিয়ে দিয়েছে ৭ উইকেটের বিশাল ব্যবধানে। ১২ বল হাতে রেখেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় দিশা বিশ্বাসের দল।

বেনোনির উইলমোর পার্ক স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে অস্ট্রেলিয়ান মেয়েরা। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৩০ রান করে তারা।

জবাব দিতে নেমে মাত্র ৩ উইকেট হারিয়ে ১৮ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশের মেয়েরা। নারী ক্রিকেটে যে কোনো পর্যায়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে এটাই বাংলাদেশের প্রথম জয়।

আফিফার প্রত্যাশা, দিলারা আক্তার, স্বর্ণা আক্তার এবং সুমাইয়া আক্তারের দায়িত্বশীল ব্যাটিংয়েই অসাধারণ এই জয়ের দেখা পেয়েছে বাংলাদেশের নারী ক্রিকেট দল।

টস জিতে ব্যাট করতে নামার পর বল হাতে শুরুতেই অসিদের চেপে ধরেন বাংলাদেশের মেয়েরা। কেট পেলে এবং প্যারিস বোল্ডারকে শুরুতেই ফিরিয়ে দেন অধিনায়ক দিশা বিশ্বাস। কেট পেলে আউট হন ৫ রান করে এবং ৭ রান করেন প্যারিস বোল্ডার।

এরপর ক্লেয়ার মুর এবং এলা হায়ওয়ার্ড মিলে দুর্দান্ত এক জুটি গড়ে তোলেন। এ দুজনের ব্যাটে গড়ে ওঠে ৭৬ রানের জুটি। এ সময় ক্লেয়ার মুর ৫১ বলে ৫২ রান করে আউট হন। এলা হায়ওয়ার্ড আউট হন ৩৯ বলে ৩৫ রান করার পর মারুফা আক্তারের বলে। এর মধ্যেই মারুফা আক্তার বোল্ড করে ফেরান লাকি হ্যামিল্টনকে।

৭ বলে ১৬ রান করে অপরাজিত থাকেন অ্যামি স্মিথ। রাইস ম্যাককেনা ৬ বলে ১২ রানে অপরাজিত থাকেন। বাংলাদেশের হয়ে মারুফা আক্তার এবং দিশা বিশ্বাস নেন ২টি করে উইকেট। ১টি উইকেট নেন রাবেয়া খান।

জবাব দিতে নেমে শুরুতেই মিস্টি সাহা প্রথম বলেই আউট হন। এরপর হাল ধরেন আফিয়া প্রত্যাশা এবং দিলারা খাতুন। ২২ বলে ২৪ রান করেন আফিয়া প্রত্যাশা। ৪২ বলে ৪০ রান করেন দিলারা আক্তার। স্বর্ণা ১৮ বলে ২৩ রান করে অপরাজিত থাকেন। সুমাইয়া আক্তার ২৫ বলে ৩১ রান করে অপরাজিত থাকেন। অতিরিক্ত থেকে আসে ১৪ রান।

২ ওভার এবং ৭ উইকেট হাতে রেখেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ দল। বাংলাদেশ দলের পরের দুই ম্যাচ ১৬ জানুয়ারি শ্রীলঙ্কা এবং ১৮ জানুয়ারি খেলবে যুক্তরাষ্ট্রের মেয়েদের বিপক্ষে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘এআই’ দিয়ে তালিকা বানিয়ে ছুটিতে থাকা কর্মীদের ছাঁটাইয়ের অভিযোগ, মেটার বিরুদ্ধে মামলা

গ্রিন কার্ডে ১ লাখ ডলারের ফি, নতুন পরিকল্পনা ঘোষণা ট্রাম্পের

ফিফা থেকে ইসরায়েলকে বহিষ্কারে প্রভাব খাটাচ্ছে নরওয়ে

মিশিগানে বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সোসাইটি অব মিশিগান-এর বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

তিন দিনব্যাপী ‘হ্যামটাউন সামার জ্যাম’ ফেস্টিভ্যাল সম্পন্ন, প্রাণের মিলনমেলায় মুখর ছিল হ্যামট্রামিক

হরমুজ নিয়ে তীব্র হচ্ছে লড়াই

আন্তর্জাতিক অপরাধ আদালত ভেঙে দিতে মার্কো রুবিও কেন উঠেপড়ে লেগেছেন

প্লেয়ার অব দ্য ম্যাচ, গোল্ডেন বুট, গোল্ডেন বল জিতলে কত টাকা পান ফুটবলাররা

সোশ্যাল মিডিয়ার তথ্য লুকালেই ভিসা প্রত্যাখ্যান করতে পারে যুক্তরাষ্ট্র

ইরানের ওপর আবারও মার্কিন নৌ অবরোধ, জাহাজ থেকে টোল নেওয়ারও ঘোষণা ট্রাম্পের

১০

আধুনিক কাতারের স্থপতি সাবেক আমির শেখ হামাদ মারা গেছেন

১১

শেখ হাসিনার ফেরার ঘোষণা: প্রত্যাশা নাকি বাস্তব পরিকল্পনা?

১২

ইসলামে সময়ের মূল্য: প্রতিটি মুহূর্তের সঠিক ব্যবহার

১৩

ফিশিং আক্রমণ থেকে বাঁচতে বিশেষজ্ঞদের নতুন সতর্কবার্তা

১৪

হোয়াটসঅ্যাপে আসছে ইউজারনেম সুবিধা, ব্যক্তিগত নম্বর থাকবে সুরক্ষিত

১৫

কিডনি সুস্থ রাখতে প্রতিদিন কতটুকু পানি পান করা উচিত?

১৬

মিসর ম্যাচের ‘ডাকাতি’ বিতর্কে মুখ খুললেন নিউইয়র্কের মেয়র

১৭

আর্জেন্টিনা–মিসর ম্যাচের রেফারিং বিতর্কে মুখ খুলল ফিফা

১৮

‘গণতন্ত্রের জন্য বড় হুমকি চীন’: তাইপে সম্মেলনে মার্কিন এনজিও প্রধান

১৯

ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে অংশ নেবে না ইতালি: জানালেন মেলোনি

২০