বাংলা সংবাদ ডেস্ক,
৬ জানুয়ারী ২০২৬, ৪:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিশ্বকাপে অংশ নিতে ভারত সফর বাধ্যতামূলক বাংলাদেশকে আইসিসির স্পষ্ট বার্তা

টি–টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে বাংলাদেশের ভারতে যাওয়া নিয়ে নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন-ক্রিকইনফোর দাবি, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মধ্যে গতকাল এক ভার্চুয়াল বৈঠক হয়েছে। তবে সেই বৈঠক থেকে কী সিদ্ধান্ত হয়েছে, তা নিয়ে পাওয়া যাচ্ছে পরস্পরবিরোধী খবর।

 

 

ক্রিকইনফো জানিয়েছে, ওই ভার্চুয়াল বৈঠকে আইসিসি স্পষ্ট করে বিসিবিকে জানিয়ে দিয়েছে—বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে অন্য কোথাও সরিয়ে নেওয়ার অনুরোধ তাদের পক্ষে রাখা সম্ভব নয়। আইসিসির পক্ষ থেকে আরও জানানো হয়েছে, বিশ্বকাপ খেলতে হলে বাংলাদেশকে ভারতেই যেতে হবে। না গেলে পয়েন্ট হারানোর ঝুঁকি থাকবে। তবে বিসিবির দাবি ভিন্ন। তাদের ভাষ্য, আইসিসি এমন কোনো চূড়ান্ত বার্তা বা আলটিমেটাম দেয়নি।

 

 

ই বৈঠকের ফলাফল নিয়ে এখন পর্যন্ত আইসিসি বা বিসিবি কোনো পক্ষই কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। গত রোববার বিসিবি আইসিসিকে চিঠি দিয়ে ভারতের বাইরে বাংলাদেশের ম্যাচ আয়োজনের বিষয়টি ‘বিবেচনা’ করতে বলার পরই আইসিসি এই বৈঠকের আয়োজন করেছিল।

 

 

এই ঘটনায় বিশ্বকাপ শুরুর মাত্র এক মাস আগে তৈরি হয়েছে এক অনিশ্চয়তার আবহ। ২০ দলের টি–টোয়েন্টি বিশ্বকাপ ৭ ফেব্রুয়ারি শুরু হয়ে চলবে ৮ মার্চ পর্যন্ত। স্বাগতিক ভারত ও শ্রীলঙ্কা। গ্রুপ ‘সি’-তে থাকা বাংলাদেশের প্রথম তিন ম্যাচ কলকাতায়। ৭ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিশ্বকাপ অভিযান শুরু। এরপর ৯ ফেব্রুয়ারি বাংলাদেশের প্রতিপক্ষ ইতালি, ১৪ ফেব্রুয়ারি ইংল্যান্ড। গ্রুপ পর্বে বাংলাদেশের শেষ ম্যাচ ১৭ ফেব্রুয়ারি, মুম্বাইয়ে, প্রতিপক্ষ নেপাল।

 

 

বিসিবি আইসিসিকে এমন চিঠি লেখার পেছনের কারণও কম নাটকীয় নয়। গত ডিসেম্বরে হওয়া আইপিএলের নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) দল। তিনিই ছিলেন ২০২৬ সালের নিলামে দল পাওয়া একমাত্র বাংলাদেশি ক্রিকেটার। তবে সম্প্রতি ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) কলকাতা নাইট রাইডার্সকে ‘নির্দেশ’ দেয় মোস্তাফিজকে দল থেকে বাদ দিতে

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওয়ারেনে নতুন ক্রিকেট মাঠের অনুমোদন, বাংলাদেশি ক্রিকেট কমিউনিটিতে উচ্ছ্বাস

ট্রাম্পের ৩৯ দেশের আশ্রয়প্রার্থীদের ওপর আরোপিত বিধিনিষেধ খারিজ

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নিয়োগের প্রতিবাদে বাংলাদেশী আমেরিকান ফোরাম মিশিগানের বিবৃতি

ঘুম থেকে উঠেই চা-কফির অভ্যাস, শরীরের জন্য কতটা নিরাপদ?

সকালে ঘুম থেকে উঠেই ফোন দেখা, অভ্যাস নাকি স্বাস্থ্যের জন্য ঝুঁকি? কী বলছে আধুনিক বিজ্ঞান?

সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন অধ্যায়, সাবস্ক্রিপশন চালু করছে মেটা

২০২৬ বিশ্বকাপের কম বয়সী ৭ ফুটবলার 

দেশে সংঘাত, মাঠে প্রস্তুতি—বিশ্বকাপকে ঘিরে ইরানি ফুটবলারদের ব্যস্ততা

মিশিগানে বাংলাদেশি কমিউনিটির সাথে ইউএস সিনেট প্রার্থীর মত বিনিময় সভা অনুষ্ঠিত

ফুটবল বিশ্বকাপ ইতিহাসে এ পর্যন্ত কোন দেশ কতবার চ্যাম্পিয়ন

১০

ভিনদেশ কোনোদিন হয়না আপন

১১

মিশিগানে কাজিনহুড ডে অ্যান্ড নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্ট ও ঈদ আনন্দ উদযাপন

১২

লাল পলাশের দেশ

১৩

কৃষক যে হন স্বপ্ন সাধক

১৪

শঙ্কিত মন সেই মেয়েটির 

১৫

গেইম

১৬

আত্মার ঠিকানা

১৭

ফ্যাশন, চলচ্চিত্র আর সংস্কৃতিতে আজও জীবন্ত মেরিলিন মনরো

১৮

যুক্তরাষ্ট্রে ‘বাংলাদেশ ল’য়ার্স অ্যাসোসিয়েশন অফ মিশিগান’ এর আত্মপ্রকাশ

১৯

শিশুদের নিরাপত্তা আজ রাষ্ট্রের সবচেয়ে বড় পরীক্ষা

২০