বাংলা সংবাদ, স্পোর্টস ডেস্ক
৪ নভেম্বর ২০২৫, ২:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল)-এ পাঁচ ফ্র্যাঞ্চাইজি চূড়ান্ত

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নতুন ফ্র্যাঞ্চাইজি পাওয়ার জন্য শুরুতে ১১টি প্রতিষ্ঠান আগ্রহ প্রকাশ করেছিল। এর মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আলোচনায় বসে ৯টি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে। তবে আলোচনা তালিকায় ডাক পায়নি চিটাগং কিংস ও দেশ ট্রাভেলস। পরবর্তীতে বিসিবি প্রাথমিক তালিকা থেকে আরও তিনটি প্রতিষ্ঠানকে বাদ দেয়।

 

 

বাদ পড়ার তালিকায় চিটাগং কিংসের সঙ্গে যুক্ত হয় মাইন্ড ট্রির খুলনা টাইগার্সও। এ ছাড়া নোয়াখালিভিত্তিক ফ্র্যাঞ্চাইজি চেয়ে আবেদন করে আলোচনায় আসা প্রতিষ্ঠান বাংলা মার্ক লিমিটেডও প্রাথমিক তালিকায় টিকে থাকতে পারেনি। তবে দেশ ট্রাভেলস শেষ পর্যন্ত টিকে গেছে তালিকায়।

 

 

মঙ্গলবার ছিল বিপিএলের দল চূড়ান্ত করার শেষ সময়সীমা। এ লক্ষ্যে দুপুরে সভায় বসে বিপিএল গভর্নিং কাউন্সিল। সভা শেষে কর্মকর্তারা আসন্ন আসর নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানান। তারা পাঁচটি প্রতিষ্ঠানের অংশগ্রহণ নিশ্চিত করেছেন।

 

 

আগে থেকেই ধারণা করা হচ্ছিল, এবারের বিপিএলে মোট ছয়টি দল খেলতে পারে। এর মধ্যে রংপুর রাইডার্স পূর্বের মতো ফ্র্যাঞ্চাইজি ধরে রেখেছে। বিপিএলের আগের আসরগুলোর অন্য কোনো ফ্র্যাঞ্চাইজি এবার থাকছে না, এটা আগেই চূড়ান্ত ছিল, এবং শেষ পর্যন্ত সেটিই হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেন্ট্রাল পার্কে বিশ্বকাপ ফাইনাল উন্মাদনা, ৫০ হাজার দর্শকের জন্য বিনামূল্যে আয়োজন

সিলেট বিভাগের শ্রেষ্ঠ ওসি হলেন বড়লেখা থানার মমনিরুজ্জামান খান

আইস-সিবিপির জন্য ৭০ বিলিয়ন ডলার, প্রতিনিধি পরিষদে অনুমোদন পেল বিল

বিশ্বকাপ ঘিরে যুক্তরাষ্ট্রের ভিসা ও নিরাপত্তা তল্লাশি নিয়ে বিতর্ক

বিশ্বকাপের লাগাম কার হাতে—ইনফান্তিনো না ট্রাম্প?

মিশিগানের ওয়ারেনে স্থায়ী ক্রিকেট ফিল্ড নির্মাণের অনুমোদন উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান

আদালতের রায়ে বাতিল ট্রাম্পের বিতর্কিত ১ লাখ ডলারের এইচ-১বি ভিসা ফি

ভুয়া পরিচয়পত্রে এএসপি সেজে প্রতারণা, কারাগারে শোভন

মব সৃষ্টি করে বড়লেখার আবদুস শুক্কুর বকুলকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ

ওয়ারেনে নতুন ক্রিকেট মাঠের অনুমোদন, বাংলাদেশি ক্রিকেট কমিউনিটিতে উচ্ছ্বাস

১০

ট্রাম্পের ৩৯ দেশের আশ্রয়প্রার্থীদের ওপর আরোপিত বিধিনিষেধ খারিজ

১১

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নিয়োগের প্রতিবাদে বাংলাদেশী আমেরিকান ফোরাম মিশিগানের বিবৃতি

১২

ঘুম থেকে উঠেই চা-কফির অভ্যাস, শরীরের জন্য কতটা নিরাপদ?

১৩

সকালে ঘুম থেকে উঠেই ফোন দেখা, অভ্যাস নাকি স্বাস্থ্যের জন্য ঝুঁকি? কী বলছে আধুনিক বিজ্ঞান?

১৪

সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন অধ্যায়, সাবস্ক্রিপশন চালু করছে মেটা

১৫

২০২৬ বিশ্বকাপের কম বয়সী ৭ ফুটবলার 

১৬

দেশে সংঘাত, মাঠে প্রস্তুতি—বিশ্বকাপকে ঘিরে ইরানি ফুটবলারদের ব্যস্ততা

১৭

মিশিগানে বাংলাদেশি কমিউনিটির সাথে ইউএস সিনেট প্রার্থীর মত বিনিময় সভা অনুষ্ঠিত

১৮

ফুটবল বিশ্বকাপ ইতিহাসে এ পর্যন্ত কোন দেশ কতবার চ্যাম্পিয়ন

১৯

ভিনদেশ কোনোদিন হয়না আপন

২০