
দেশের ক্ষমতাসীন দল ও বিরোধী দলগুলোর গত কয়েকদিনে পালটাপালটি রাজনৈতিক কর্মসূচিতে সংঘর্ষের প্রেক্ষাপটে রোববার এক বিবৃতিতে ঢাকায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ ) কার্যালয়ে উদ্বেগ প্রকাশ করেছে।
বিবৃতিতে বলা হয়, ‘ইইউ এবং ইইউ সদস্য দেশগুলোর ঢাকা মিশন সাম্প্রতিক রাজনৈতিক সহিংসতার ঘটনায় গভীরভাবে উদ্বিগ্ন এবং শান্তিপূর্ণভাবে ও আইন মেনে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার উদাত্ত আহ্বান জানাচ্ছে।’
সরকার হটাতে দেশজুড়ে আন্দোলন করছে বিএনপি ও অন্যান্য বিরোধী দলগুলো।সমাবেশের পাশাপাশি দেশের ইউনিয়ন পর্যায়ে ‘পদযাত্রা’ করেছে বিএনপি।তাদের সঙ্গে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন স্থানে একই কর্মসূচি পালন করে সমমনা দলগুলোও।
অপরদিকে বিএনপি ও তাদের সমমনা দলগুলোর এ কর্মসূচির দিনে সারা দেশে ‘শান্তি সমাবেশ’ করছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।বিএনপিসহ তাদের সমমনা দলগুলো অভিযোগ করছে, তাদের কর্মসূচি ‘বানচাল’ করতে আওয়ামী লীগ পালটা কর্মসূচি দিচ্ছে।
এই প্রেক্ষাপটে বাংলাদেশে রাজনৈতিক সহিংসতার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও এর সদস্য দেশগুলো।
মন্তব্য করুন