২৪ নভেম্বর ২০২৪, ৩:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে জাপান

বাংলাদেশে সাম্প্রতিক রাজনৈতিক ও অর্থনৈতিক পরিবর্তনগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে জাপান। ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি আজ রোববার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নিহত জাপানি সৈন্যদের দেহাবশেষ উদ্ধার ও জাপানে পাঠানোর বিষয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

 

রাষ্ট্রদূত কিমিনোরি বলেন, ‘বাংলাদেশে গত জুলাই-আগস্ট থেকে যেসব রাজনৈতিক ও অর্থনৈতিক পরিবর্তন ঘটেছে, সেগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে জাপান।’ অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং অন্যান্য উপদেষ্টার সঙ্গে তাঁর বৈঠক হয়েছে বলে তিনি উল্লেখ করেন।তিনি বলেন, অন্তর্র্বতী সরকার অর্থনৈতিক পুনরুদ্ধারের জন্য জাপানের সহযোগিতা চেয়েছে। জাপান সেই অনুরোধগুলোর প্রতি ইতিবাচক মনোভাব পোষণ করছে এবং বাংলাদেশের প্রয়োজন অনুযায়ী সহায়তা প্রদান করবে।রাষ্ট্রদূত বলেন, ‘বাংলাদেশে নেতৃত্বে পরিবর্তন যাই ঘটুক না কেন, জাপান সবসময় বাংলাদেশের বন্ধু হিসেবে থাকবে।’বাংলাদেশ ও জাপানের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দীর্ঘদিনের। স্বাধীনতার পর থেকেই জাপান বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। অবকাঠামো উন্নয়ন, স্বাস্থ্য খাত, শিক্ষা, এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে সহযোগিতা দিয়ে জাপান বাংলাদেশের অন্যতম প্রধান উন্নয়ন অংশীদার।

 

বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে জাপানের ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। অন্তর্র্বতী সরকারের সঙ্গে তাদের সম্পর্ক এবং সহায়তার প্রতিশ্রুতি বাংলাদেশের অর্থনৈতিক পুনরুদ্ধারে নতুন সম্ভাবনার দ্বার খুলতে পারে।রাষ্ট্রদূতের বক্তব্যে উঠে আসে বাংলাদেশের অর্থনৈতিক পুনরুদ্ধারে জাপানের ভূমিকাসহ দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিষয় এবং জাপানের সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্রগুলো।বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে অর্থনৈতিক পুনরুদ্ধার একটি বড় চ্যালেঞ্জ। রাজনৈতিক অস্থিরতা এবং বৈশ্বিক অর্থনৈতিক মন্দার প্রভাব দেশের সামষ্টিক অর্থনীতিতে বড় আঘাত হেনেছে। এমন পরিস্থিতিতে জাপান অর্থনৈতিক পুনরুদ্ধারে সহায়তা করতে আগ্রহী।রাষ্ট্রদূত বলেন, ‘বাংলাদেশের অর্থনৈতিক পুনরুদ্ধার এবং স্থিতিশীলতার জন্য জাপান তার দীর্ঘমেয়াদি বন্ধুত্বের অংশ হিসেবে কাজ করছে।

 

তিনি আরও বলেন, ‘গত ৫০ বছর ধরে বাংলাদেশ ও জাপানের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অটুট। ভবিষ্যতেও অর্থনৈতিক উন্নয়নে জাপান বাংলাদেশের পাশে থাকবে।’জাপান দূতাবাসের আয়োজিত সংবাদ সম্মেলনের মূল বিষয় ছিল কুমিল্লার ময়নামতিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নিহত জাপানি সৈন্যদের দেহাবশেষ উদ্ধার।১৩ থেকে ২২ নভেম্বর পরিচালিত খননকাজে ২৩ জন জাপানি সৈন্যের দেহাবশেষ পাওয়া গেছে বলে ধারণা করা হচ্ছে। জাপানের স্বাস্থ্য, শ্রম ও কল্যাণ মন্ত্রণালয় এবং অ্যাসোসিয়েশন ফর রিকভারি অ্যান্ড রিপ্যাট্রিয়েশন অব ওয়ার ক্যাজুয়ালটিসের যৌথ উদ্যোগে এ খননকাজ পরিচালিত হয়।সংবাদ সম্মেলনে জানানো হয়, উদ্ধারকৃত দেহাবশেষের পরিচয় নিশ্চিত করতে সেগুলো জাপানে নিয়ে ডিএনএ পরীক্ষা করা হবে। যাচাই-বাছাই শেষে চিহ্নিত সৈন্যদের দেহাবশেষ নিয়ে যাওয়ার পর পরিকল্পিতভাবে আরও উদ্ধারকাজ পরিচালিত হবে।দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কুমিল্লার ময়নামতি ছিল একটি কৌশলগত সামরিক ঘাঁটি। এখানে জাপানি সৈন্যদের সমাধি রয়েছে, যা যুদ্ধকালীন ইতিহাসের অংশ। এসব দেহাবশেষ উদ্ধার করে পুনরায় জাপানে নিয়ে যাওয়া জাপানের জন্য একটি মানবিক এবং সাংস্কৃতিক দায়িত্ব।রাষ্ট্রদূত কিমিনোরি বলেন, ‘এই প্রকল্প শুধু মানবিক দিক থেকেই গুরুত্বপূর্ণ নয়, এটি বাংলাদেশের সঙ্গে জাপানের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতীকও।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভিসা জালিয়াতি ঠেকাতে যুক্তরাষ্ট্রের নতুন পোর্টাল চালু

১

ডেট্রয়েটে আবিয়ার দ্বিবার্ষিক সম্মেলন, সম্মাননা ও সাংস্কৃতিক আয়োজনে সমাপ্তি

২

সংবাদমাধ্যমের অস্তিত্ব রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান ওয়ার্ল্ড নিউজ ডে’র আয়োজকদের

৩

ডিয়ারবর্নে শিশু যৌন নিপীড়নমূলক উপাদান সংক্রান্ত মামলায় ১৯ বছর বয়সী যুবক গ্রেপ্তার

৪

শিশুদের টিকটক ব্যবহারে কড়াকড়ি, যুক্তরাষ্ট্রে ১০০ মিলিয়ন ডলারের সমঝোতাশিশুদের

৫

ট্রাম্প ভোট গণনার সময় নির্বাচনের ফল পাল্টানোর চেষ্টা করতে পারেন

৬

শিক্ষার্থীদের যাতায়াত সহজ করতে হ্যামট্রাম্যাক থেকে নতুন ফ্রি বাস সেবা

৭

জন্মসূত্রে নাগরিকত্বের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র ভ্রমণে নতুন ভিসা বিধিনিষেধ

৮

মিশিগান ডেমোক্র্যাটিক পার্টির ‘বেস্ট অব দ্য ওয়েস্ট ইয়ুথ লিডারশীপ অ্যাওয়ার্ড’ পেলেন তাহমিদ চৌধুরী

৯

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বারহাম সালিহ উচ্চপর্যায়ের বৈঠক

১০

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে

১১

যুক্তরাষ্ট্র থেকে ২৫ হাজারের বেশি অভিবাসী তৃতীয় দেশে পাঠানো হয়েছে

১২

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি

১৩

মেডিকেইডের ওষুধের দাম কমাতে যুক্তরাষ্ট্রজুড়ে নতুন নীতি ট্রাম্প প্রশাসনের

১৪

যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসায় ১ লাখ ডলারের ফি আরও এক বছর

১৫

তিন বছর পর যুক্তরাষ্ট্রে আবার বাড়ল সুদের হার

১৬

১৮ সেপ্টেম্বর থেকে গ্রিনকার্ডে নতুন পাবলিক চার্জ নিয়ম

১৭

গুগলের বিজ্ঞাপন ব্যবসায় লাগাম, মার্কিন নজরদারিতে প্রতিষ্ঠানটি

১৮

বিজিবির অভিযানে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

১৯

ডেট্রয়েট থেকে আটলান্টিক সিটি, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির বিস্তৃত উপস্থিতি

২০