১ জুন ২০২৫, ৩:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাংলাদেশি পাসপোর্ট পেলেন কিউবা মিচেল

বাংলাদেশের জাতীয় ফুটবল দলে আরেক নতুন মুখ যোগ দেওয়ার পথে। সান্ডারল্যান্ডের যুব দলের উদীয়মান মিডফিল্ডার কিউবা মিচেল ১ জুন আনুষ্ঠানিকভাবে পেয়েছেন বাংলাদেশের পাসপোর্ট। সবকিছু ঠিক থাকলে খুব শিগগিরই লাল-সবুজের জার্সিতে দেখা যেতে পারে তাকে।

 

 

ইংল্যান্ডের বার্মিংহামে বাংলাদেশ কনসুলেটে গত ২৭ মে পাসপোর্টের জন্য আবেদন করেন কিউবা। সোমবার (১ জুন) তিনি হাতে পেয়েছেন বাংলাদেশি পাসপোর্ট। এর মাধ্যমে তিনি বাংলাদেশের হয়ে খেলার আরও এক ধাপ এগিয়ে গেলেন। এখন শুধুমাত্র ফিফার অনুমোদনের অপেক্ষায় আছেন ১৯ বছর বয়সী এই ফুটবলার। কিউবার মা বাংলাদেশি, আর বাবা জ্যামাইকান। ইংল্যান্ডে জন্ম ও বেড়ে ওঠা হলেও কিউবা নিজের শিকড়ের টান অনুভব করছেন বাংলাদেশে। তার এই পথচলা অনেকটা লেস্টার সিটির মিডফিল্ডার হামজা চৌধুরীর মতোই।

 

 

বাংলাদেশের জাতীয় দলের কোচিং স্টাফ ও কর্মকর্তারা আশাবাদী, কিউবার ফিফা ক্লিয়ারেন্স দ্রুত মিলবে। সবকিছু ঠিক থাকলে আগামী ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে ঢাকায় হতে যাওয়া বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচেই অভিষেক হতে পারে কিউবার। কিউবা মিচেল যোগ দিলে বাংলাদেশের মাঝমাঠ আরও শক্তিশালী হবে বলে মনে করছেন ফুটবল বিশ্লেষকরা। হামজা চৌধুরী, সামিত সোম ও কিউবার উপস্থিতি বাংলাদেশ দলের ভবিষ্যৎ গঠনে বড় ভূমিকা রাখতে পারে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনভিডিয়ার প্রধান নির্বাহী পদে জেনসেন হুয়াংয়ের প্রত্যাবর্তন

১

ট্রাম্পকেয়ার’ চালুর প্রস্তাব, এল-সাইদের পোস্ট শেয়ার করলেন ট্রাম্প

২

জিয়াউর রহমানের পর শিকাগোতে খালেদা জিয়ার নামেও সড়ক

৩

মদ্যপ অবস্থায় গাড়ি চালানোয় দোষী সাব্যস্ত ওয়ারেনের প্রধান বিচারক

৪

অভিবাসন নীতির কড়াকড়ি: যুক্তরাষ্ট্রে দক্ষ বিদেশি কর্মীদের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন

৫

এমসি কলেজ জুলোজি ক্লাবের নতুন কমিটি – সভাপতি দুরন্ত, সম্পাদক সুদীপ্ত

৬

ভোটার তালিকা থেকে মুসলিমদের বেশি বাদ দিচ্ছে ভারত: মার্কিন কমিশন

৭

অভিবাসীদের আটকের জন্য বেসরকারি আটককেন্দ্র কিনল ট্রাম্প প্রশাসন

৮

তিন মাস পর মধ্যপ্রাচ্য থেকে সরানো হলো মার্কিন রণতরি

৯

আমি নিজেকে বোকা মনে করছি: মন্তব্য ইলন মাস্কের

১০

হ্যামট্রামিকের নবনির্বাচিত মেয়র মুহিত মাহমুদকে বিএডিসির সংবর্ধনা

১১

৫০০ ডলার ভেবে স্ক্র্যাচ করতেই মিলল ৫ লাখ ডলারের পুরস্কার!

১২

জ্বালানি সরবরাহ নিয়ে শেনঝেনে একমত ট্রাম্প, সি ও পুতিন

১৩

মধ্যবর্তী নির্বাচনে হারের পরও নির্বাসন অভিযানে অটল ট্রাম্প প্রশাসন

১৪

মার্কিন কংগ্রেসের স্পিকার পদে প্রার্থী হচ্ছেন হাকিম জেফ্রিস

১৫

পশ্চিমা নিষেধাজ্ঞার কঠোর সমালোচনায় সি ও পুতিন

১৬

ফুড স্ট্যাম্পে নতুন শর্ত, ঝুঁকিতে অভিবাসী ও নিম্ন আয়ের পরিবার

১৭

ইরানের পরমাণু স্থাপনার তথ্য যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে দিয়েছে আইএইএ

১৮

গ্রিনকার্ডে কঠোর হচ্ছে নিয়োগপ্রক্রিয়া, ৯০ দিন বিজ্ঞপ্তির প্রস্তাব

১৯

আলাস্কা থেকে সিনেটে ডেমোক্র্যাটদের জয়, নতুন সমীকরণ ৫৬-৪৪

২০