২ ফেব্রুয়ারী ২০২৩, ৩:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বর ৪৫ বছর বয়সী, কনে ১১ বছর বয়সী শিশুকে বিয়ের দায়ে ছয় মাসের সাজা

গত ২ ফেব্রুয়ারি বিকেলে নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার আমানুল্লাহপুর ইউনিয়নের উত্তর অভিরামপুর গ্রামে ৪৫ বছর বয়সী বরের সঙ্গে চতুর্থ শ্রেণি পড়ুয়া ১১ বছর বয়সী এক শিশুর পারিবারিকসূত্রে বিয়ের আয়োজন করা হয়েছিল।

বাল্য বিবাহের খবর পেয়ে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত এবং বিয়ের আসর থেকে বরকে আটক করে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইয়াসির আরাফাত ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন।

ছয় মাসের সাজাপ্রাপ্ত বরের নাম মো. আলাউদ্দিন। তিনি উপজেলার আমানউল্যাহপুর ইউনিয়নের উত্তর অভিরামপুর গ্রামের বাসিন্দা ও পেশায় রাজমিস্ত্রি।

আলাউদ্দিন কর্মসূত্রে চট্টগ্রাম নগরের হালিশহর এলাকায় বসবাসরত আছেন। সেখানে পরিচয় হয় কক্সবাজার জেলার কুতুবদিয়া এলাকার চতুর্থ শ্রেণি পড়ুয়া ওই শিশুর বাবার সঙ্গে। পরিচয়ের সূত্র ধরে তিনি আলাউদ্দিনের সঙ্গে তাঁর চতুর্থ শ্রেণি পড়ুয়া মেয়ের বিয়ের কথা পাকাপাকি করেন।

আজ বেগমগঞ্জ উপজেলায় আলাউদ্দিনের বাড়িতে বিয়ের আয়োজন করা হয়েছিল। বাল্য বিবাহ রোধে স্থানীয় বাসিন্দারা বিষয়টি প্রশাসনকে অবহিত করলে ইউএনও পুলিশের একটি দলকে নিয়ে বিয়ে বাড়িতে উপস্থিত হন।

ঘটনাস্থলেই বিয়ের আয়োজনের সত্যতা পান এবং দোষ স্বীকার করায় মো. আলাউদ্দিনকে ছয় মাসের কারাদণ্ডে দণ্ডিত করা হয়।

ইউএনও মো. ইয়াসির আরাফাত সংবাদ মাধ্যমকে জানান, ১৮ বছরের আগে বিয়ে না দেওয়ার জন্য ওই শিশুর বাবাকে সতর্ক করে বর আলাউদ্দিনকে পুলিশের মাধ্যমে নোয়াখালী জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওয়ারেনে নতুন ক্রিকেট মাঠের অনুমোদন, বাংলাদেশি ক্রিকেট কমিউনিটিতে উচ্ছ্বাস

ট্রাম্পের ৩৯ দেশের আশ্রয়প্রার্থীদের ওপর আরোপিত বিধিনিষেধ খারিজ

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নিয়োগের প্রতিবাদে বাংলাদেশী আমেরিকান ফোরাম মিশিগানের বিবৃতি

ঘুম থেকে উঠেই চা-কফির অভ্যাস, শরীরের জন্য কতটা নিরাপদ?

সকালে ঘুম থেকে উঠেই ফোন দেখা, অভ্যাস নাকি স্বাস্থ্যের জন্য ঝুঁকি? কী বলছে আধুনিক বিজ্ঞান?

সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন অধ্যায়, সাবস্ক্রিপশন চালু করছে মেটা

২০২৬ বিশ্বকাপের কম বয়সী ৭ ফুটবলার 

দেশে সংঘাত, মাঠে প্রস্তুতি—বিশ্বকাপকে ঘিরে ইরানি ফুটবলারদের ব্যস্ততা

মিশিগানে বাংলাদেশি কমিউনিটির সাথে ইউএস সিনেট প্রার্থীর মত বিনিময় সভা অনুষ্ঠিত

ফুটবল বিশ্বকাপ ইতিহাসে এ পর্যন্ত কোন দেশ কতবার চ্যাম্পিয়ন

১০

ভিনদেশ কোনোদিন হয়না আপন

১১

মিশিগানে কাজিনহুড ডে অ্যান্ড নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্ট ও ঈদ আনন্দ উদযাপন

১২

লাল পলাশের দেশ

১৩

কৃষক যে হন স্বপ্ন সাধক

১৪

শঙ্কিত মন সেই মেয়েটির 

১৫

গেইম

১৬

আত্মার ঠিকানা

১৭

ফ্যাশন, চলচ্চিত্র আর সংস্কৃতিতে আজও জীবন্ত মেরিলিন মনরো

১৮

যুক্তরাষ্ট্রে ‘বাংলাদেশ ল’য়ার্স অ্যাসোসিয়েশন অফ মিশিগান’ এর আত্মপ্রকাশ

১৯

শিশুদের নিরাপত্তা আজ রাষ্ট্রের সবচেয়ে বড় পরীক্ষা

২০