১৯ ফেব্রুয়ারী ২০২৩, ১২:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বড়লেখায় অনুষ্ঠিত হতে যাচ্ছে চার দিনব্যাপী নাট্যোৎসব ও বইমেলা

মৌলভীবাজারের বড়লেখায় জাকির হোসেন জুমনের একক পৃষ্ঠপোষকতায় ও তারুণ্য নাট্যগোষ্ঠীর আয়োজনে ‘মুক্ত করো ভয়, আপনা মাঝে শক্তি ধরো, নিজেকে করো জয়’ এ শ্লোগানকে সামনে রেখে দ্বিতীয় বারের মতো ৩-৬ মার্চ (৪ দিনব্যাপী) নাট্যোৎসব ও বইমেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে।

এ উপলক্ষে সম্প্রতি তারুণ্যে নাট্যগোষ্ঠীর আয়োজনে পৌর শহরের অস্থায়ী কার্যালয়ে সভাপতি প্রভাষক বদরুল ইসলাম মনু ও সাধারণ সম্পাদক শুভাশিস দে শুভ্রসহ তারুণ্যের অন্যান্য নেতৃবৃন্দের উপস্থিতিতে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়।

এসময় সংশ্লিষ্ট সুত্রে জানা যায়, উপজেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় ৩ মার্চ জেলা পরিষদ অডিটোরিয়ামে ৪ দিনব্যাপী নাট্যোৎসব ও বইমেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আলহাজ্ব মোঃ শাহাব উদ্দিন এমপি।

বিশেষ অতিথির উপস্থিতি নিশ্চিত করা হয়েছে মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান মিছবাহুর রহমান ও উদ্বোধক হিসেবে থাকবেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের সভাপতি মণ্ডলীর সাবেক সদস্য অভিনেতা ঝুনা চৌধুরী।

সমাপনী দিনে প্রধান অতিথির উপস্থিতি নিশ্চিত করা হয়েছে জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ৪ দিনব্যাপী নাট্যোৎসব ও বইমেলার একক পৃষ্টপোষক তারুণ্য নাট্যগোষ্ঠীর আজীবন সদস্য জাকির হোসেন জুমন। এছাড়াও উদ্বোধনী থেকে সমাপনী দিন পর্যন্ত উপজেলা পরিষদ, প্রশাসন, রাজনৈতিক, শিক্ষক, সাংবাদিক, সাংস্কৃতিক, সামাজিক এবং ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।

তারুণ্য নাট্যগোষ্ঠীর সভাপতি প্রভাষক বদরুল ইসলাম মনু ও সাধারণ সম্পাদক শুভাশিস দে শুভ্র বলেন, বড়লেখায় দ্বিতীয় বারের মতো জাকির হোসেন জুমনের একক পৃষ্ঠপোষকতায় ৪ দিনব্যাপী নাট্যোৎসব ও বইমেলায় প্রতিদিন বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠান, চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হবে তাছাড়া সন্ধ্যা সাড়ে ৬ ঘটিকা থেকে দেশের জনপ্রিয় থিয়েটারের পরিবেশনায় নাটক মঞ্চস্থ হবে।

মণিপুরি থিয়েটার কমলগঞ্জের পরিবেশনায় নাটক ‘হ্যাপি ডেজ’,শূন্যন রেপার্টূরি থিয়েটার ঢাকা’র পরিবেশনায় নাটক লাল জমিন, নবশিকা সিলেটের পরিবেশনায় নাটক ফলবতীবৃক্ষ, তারুণ্য নাট্যগোষ্ঠী বড়লেখা’র পরিবেশনায় নাটক হাসির মঞ্চে ফাঁসি ও নৃত্যাঙ্গন শ্রীমঙ্গলের পরিবেশনায় গীতি নাটক মহুয়া সুন্দরী।

প্রসঙ্গত, তারুণ্য নাট্যগোষ্ঠীর ৩০ বছর পূর্তি উপলক্ষ্যে ২০২২ সালে জাকির হোসেন জুমনের একক পৃষ্টপোষকতায় বড়লেখায় প্রথমবারের মতো তারুণ্য নাট্যগোষ্ঠীর আয়োজনে এবং উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় ৫ দিনব্যাপী (৫-৯ মার্চ) নাট্যোৎসব ও বইমেলা অনুষ্ঠিত হয় এবং বড়লেখা অনলাইন রিপোর্টার্স ক্লাব মিডিয়া পার্টনার হিসেবে অনুষ্ঠানগুলো সরাসরি সম্প্রচার করে। তারই ধারাবাহিকতায় এ বছর (৩-৬ মার্চ) ৪ দিনব্যাপী নাট্যোৎসব ও বইমেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রতি বছর এ ধারাবাহিকতা চলমান থাকবে বলে জানা গেছে।

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আদালতের সিদ্ধান্তের পর কেনেডি সেন্টার থেকে বাদ ট্রাম্পের নাম

মিশিগানে ষ্টেট রিপ্রেজেন্টেটিভ প্রার্থী সীমা আহমেদ’র সংবাদ সম্মেলন

সোশ্যাল সিকিউরিটি সংকটে নিউইয়র্কে বাড়ছে অবসরপ্রাপ্তদের উদ্বেগ

পাঁচ বছরে সর্বোচ্চ, মার্কিন নাগরিকত্ব ছাড়লেন প্রায় ৫ হাজার মানুষ

শূন্য থেকে ট্রিলিয়ন ডলার: ইলন মাস্কের সাফল্যের গল্প

কুইন্সে বাংলাদেশ ফেস্টিভ্যাল ২০২৬, প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলায় পরিণত

সেন্ট্রাল পার্কে বিশ্বকাপ ফাইনাল উন্মাদনা, ৫০ হাজার দর্শকের জন্য বিনামূল্যে আয়োজন

সিলেট বিভাগের শ্রেষ্ঠ ওসি হলেন বড়লেখা থানার মমনিরুজ্জামান খান

আইস-সিবিপির জন্য ৭০ বিলিয়ন ডলার, প্রতিনিধি পরিষদে অনুমোদন পেল বিল

বিশ্বকাপ ঘিরে যুক্তরাষ্ট্রের ভিসা ও নিরাপত্তা তল্লাশি নিয়ে বিতর্ক

১০

বিশ্বকাপের লাগাম কার হাতে—ইনফান্তিনো না ট্রাম্প?

১১

মিশিগানের ওয়ারেনে স্থায়ী ক্রিকেট ফিল্ড নির্মাণের অনুমোদন উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান

১২

আদালতের রায়ে বাতিল ট্রাম্পের বিতর্কিত ১ লাখ ডলারের এইচ-১বি ভিসা ফি

১৩

ভুয়া পরিচয়পত্রে এএসপি সেজে প্রতারণা, কারাগারে শোভন

১৪

মব সৃষ্টি করে বড়লেখার আবদুস শুক্কুর বকুলকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ

১৫

ওয়ারেনে নতুন ক্রিকেট মাঠের অনুমোদন, বাংলাদেশি ক্রিকেট কমিউনিটিতে উচ্ছ্বাস

১৬

ট্রাম্পের ৩৯ দেশের আশ্রয়প্রার্থীদের ওপর আরোপিত বিধিনিষেধ খারিজ

১৭

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নিয়োগের প্রতিবাদে বাংলাদেশী আমেরিকান ফোরাম মিশিগানের বিবৃতি

১৮

ঘুম থেকে উঠেই চা-কফির অভ্যাস, শরীরের জন্য কতটা নিরাপদ?

১৯

সকালে ঘুম থেকে উঠেই ফোন দেখা, অভ্যাস নাকি স্বাস্থ্যের জন্য ঝুঁকি? কী বলছে আধুনিক বিজ্ঞান?

২০