বাংলা সংবাদ ডেস্ক
১১ নভেম্বর ২০২৪, ৩:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ফ্যাসিস্টের পক্ষে আমার অবস্থান অবিশ্বাস্য: ফারুকী

ফ্যাসিবাদের বিরুদ্ধে অবস্থানের পুরস্কার হিসেবে উপদেষ্টার দায়িত্ব পালন করতে আসেননি বলে মন্তব্য করেছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

 

ফেসবুক স্ট্যাটাস ধরে ফ্যাসিস্টের পক্ষে তার অবস্থানের বিষয়ে যে সমালোচনা হচ্ছে, সেটাকে তিনি ‘অবিশ্বাস্য’ বলেও মন্তব্য করেছেন। সোমবার (১১ নভেম্বর) সচিবালয়ে প্রথম অফিস করতে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। তার সম্পর্কে ছাত্র সমন্বয়কদের সমালোচনার বিষয়ে জানতে চাইলে মোস্তফা সরয়ার ফারুকী বলেন, আমি এ বিষয়ে কিছু বলতে চাই না। আমার অবস্থান কী, আমি কী করি, আমি কী করেছি, আমার গত ১৫ বছরের ফেসবুক ঘাঁটলে দেখা যাবে। শুধু দু-চারটি পোস্ট ঘাঁটবেন না, সব ঘাঁটেন। আমার সিনেমাগুলো দেখলেও বোঝা যাবে আমার অবস্থান কী?

 

তিনি বলেন, ফ্যাসিস্টের পক্ষে আমার অবস্থান, এটা একটা অবিশ্বাস্য কথা। এটা নিয়ে উত্তর দেওয়ারও প্রয়োজন নেই। আমার লেখাগুলো পড়েন। এই চেতনা লইয়া আমরা কী করব- ২০১৪ সালে লিখেছি, যেদিন থেকে ফ্যাসিজমের সূচনা হয়েছিল শাহবাগে, পড়ে দেখেন। এছাড়া ‘কিন্তু এবং যদির খোঁজে’ নামে একটা লেখা লিখেছিলাম ২০১৫-তে। সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা বলেন, ফ্যাসিজমের বিরুদ্ধে আমার অবস্থান ছিল কি না- সেটার পুরস্কার হিসেবে তো আমি মন্ত্রিত্ব করতে আসিনি। আমি কাজটি করতে পারব কি না, সেটা গুরুত্বপূর্ণ। যারা আমাকে বিশ্বাস করেছে আমি কাজটি করতে পারব। তখন আমি চিন্তা করলাম, আমি পারবো কি না। আমি যখন ভাবলাম হ্যাঁ, হয়তো পারব। তখনই এসেছি।

 

তিনি বলেন, আমি মনে করি আওয়ার টিম ইজ গ্রেট। আমরা সামনে একটা মিটিংয়ে বসব। সেখানে আমরা ব্রেইন স্ট্রিমিং করব- আমরা কী কী করতে পারি। আমরা চলে যাওয়ার পরে যাতে বলতে পারি- দৃশ্যমান কিছু করেছি। সেটা রেডি হওয়ার পর আমরা প্রধান উপদেষ্টা মহোদয়ের সামনে উপস্থাপন করব। তিনি আরও বলেন, সেটা অনুমোদন পাওয়ার পর আমরা আপনাদের সামনে উপস্থাপন করব। আপনারাও জানবেন। আমরা রোডম্যাপ কী দিয়েছি, আমরা কী কী করতে চাই। আমরা চলে যাওয়ার দিন আপনারা বিচার করতে পারবেন আমরা কয়টায় সফল হয়েছি, কয়টায় ব্যর্থ হয়েছি। যেগুলোতে ব্যর্থ হয়েছি সেগুলোর জন্য আমরা ক্ষমা চেয়ে নেব।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোভিডকালে ট্যাক্স ফাইলিংয়ে জরিমানা দেওয়া ব্যক্তিদের রিফান্ডের সম্ভাবনা

ফেন্টানাইল চক্রে জড়িত অভিযোগ, ভারতীয় প্রতিষ্ঠানসহ ১৩ জনকে নিষিদ্ধ করল যুক্তরাষ্ট্র

ভিসা আবেদনের ব্যাংক স্টেটমেন্টে বাধ্যতামূলক করা হচ্ছে ‘কিউআর কোড’

ইরান সংঘাতের ব্যাখ্যা দিতে গিয়ে কংগ্রেসে তোপের মুখে পেন্টাগন প্রধান

পাকিস্তানের বিপক্ষে ধারাবাহিক সাফল্য, নাহিদের নৈপুণ্যে মিরপুরে রেকর্ডের দিন

সবার আগে বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করে চমক দিল বসনিয়া

‘লাইফ সাপোর্টে’ চলছে ইরান যুদ্ধবিরতি, দাবি ট্রাম্পের

জর্জিয়ায় শেখ রহমানের পুনর্নির্বাচনী প্রচারণায় বাংলাদেশি কমিউনিটির ব্যাপক সাড়া

স্বস্তি পেতে পারেন লাখো চালক, নিউইয়র্কে অটো বিমা খাতে বড় পরিবর্তন

বাংলা সাহিত‍্য পরিষদের আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান স্বাধিনতা দিবস উদযাপন

১০

ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে আদালতের নির্দেশ লঙ্ঘনের অভিযোগ বাড়ছে

১১

এবার ‘নীরব কৌশলে’ চলছে ট্রাম্প প্রশাসনের অভিবাসী বিরোধী অভিযান

১২

মিশিগানের বাঙালি কমিউনিটির গর্ব, ১.৫ মিলিয়ন ডলারের বৃত্তি নিয়ে হার্ভার্ডে অনন্যা

১৩

মহামারির প্রভাব এখনো ভিসা ব্যবস্থায়, বিপাকে যুক্তরাষ্ট্রগামী লাখ লাখ অভিবাসীরা

১৪

নিউইয়র্কে ভাড়া ফ্রিজের দাবিতে বিক্ষোভ, দুই বছরের লিজেও স্থগিতের সম্ভাবনা

১৫

বিশ্বকাপ বয়কট করলে বড় কূটনৈতিক সুযোগ হারাবে ইরান

১৬

বড়লেখায় পৌর প্রশাসকের সাথে নবগঠিত ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় 

১৭

শান্তিচুক্তি নিয়ে ওয়াশিংটনের প্রস্তাবের উত্তর দিয়েছে তেহরান

১৮

মিশিগানে শিশুদের চিত্রাঙ্কন, কুইজ ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন

১৯

চাইল্ড সাপোর্ট বকেয়া, হাজারো অভিভাবকের পাসপোর্ট বাতিল শুরু করবে যুক্তরাষ্ট্র: এপি

২০