৭ ফেব্রুয়ারী ২০২৩, ১:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ফের ভূমিকম্পে বিধ্বস্ত ‘ওয়ালিদাতে সুলতান জামে মসজিদ’

ছবি:সংগৃহীত

ফের তুরস্কে ভয়াবহ ভুমিকম্পে দেশটির একটি ঐতিহাসিক মসজিদ বিধ্বস্ত হয়েছে।তুরস্কে ঐতিহাসিক মসজিদটির নাম ইয়েনি জামে বা ওয়ালিদাতে সুলতান জামে মসজিদ নামেও পরিচিত।স্থানীয় সময় সোমবার ভোরে হওয়া ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে মসজিদটি বিধ্বস্ত হয়।ওয়ালিদাতে সুলতান জামে মসজিদ তুরস্কের পূর্ব আনাতোলিয়ার বৃহৎ নগরী মালাতিয়ায় অবস্থিত। এই তথ্য নিশ্চিত করেছে ডেইলি সাবাহ ।

ডেইলি সাবাহ জানায়, এর আগেও ১৮৯৪ সালে মসজিদটি ভূমিকম্পে বিধ্বস্ত হয়েছিল। তখন অবশ্য এটির নাম ছিল হাজি ইউসুফ পুরনো মসজিদ। ধ্বংসস্তুপে পরিণত হওয়া হাজি ইউসুফ পুরনো মসজিদের স্থলে বর্তমান মসজিদটি নির্মিত হয়। যা পুনঃনির্মাণে অবদান রেখেছিলেন সুলতান দ্বিতীয় আব্দুল হামিদ।

আরো জানানো হয়, ১৮৯৪ সালে হওয়া ভূমিকম্পটি স্থানীয়ভাবে সবচেয়ে ‘বড় ভূমিকম্প’ হিসেবে পরিচিত। তবে এরপরে ১৯৬৪ সালের মার্চে এখানে আরো একটি ভূমিকম্প হয় এবং এতে মসজিদটি অবকাঠামোগত দিক থেকে বেশ ক্ষতিগ্রস্ত হয়।

১৯৬৪ সালের ভূমিকম্পে মসজিদের গম্বুজে ফাটল দেখা দেয় এবং কিছু দেয়াল বিধ্বস্ত হয়। পরে আওকাফ মন্ত্রণালয় সেগুলোর পুনঃনির্মাণ করে।

এদিকে সিএনএন আরবি জানায়, মূল মসজিদটি প্রতিষ্ঠিত হয় ১৬৬৫ সালে।

সূত্র : ডেইলি সাবাহ ও সিএনএন আরবি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘুম থেকে উঠেই চা-কফির অভ্যাস, শরীরের জন্য কতটা নিরাপদ?

সকালে ঘুম থেকে উঠেই ফোন দেখা, অভ্যাস নাকি স্বাস্থ্যের জন্য ঝুঁকি? কী বলছে আধুনিক বিজ্ঞান?

সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন অধ্যায়, সাবস্ক্রিপশন চালু করছে মেটা

২০২৬ বিশ্বকাপের কম বয়সী ৭ ফুটবলার 

দেশে সংঘাত, মাঠে প্রস্তুতি—বিশ্বকাপকে ঘিরে ইরানি ফুটবলারদের ব্যস্ততা

মিশিগানে বাংলাদেশি কমিউনিটির সাথে ইউএস সিনেট প্রার্থীর মত বিনিময় সভা অনুষ্ঠিত

ফুটবল বিশ্বকাপ ইতিহাসে এ পর্যন্ত কোন দেশ কতবার চ্যাম্পিয়ন

ভিনদেশ কোনোদিন হয়না আপন

মিশিগানে কাজিনহুড ডে অ্যান্ড নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্ট ও ঈদ আনন্দ উদযাপন

লাল পলাশের দেশ

১০

কৃষক যে হন স্বপ্ন সাধক

১১

শঙ্কিত মন সেই মেয়েটির 

১২

গেইম

১৩

আত্মার ঠিকানা

১৪

ফ্যাশন, চলচ্চিত্র আর সংস্কৃতিতে আজও জীবন্ত মেরিলিন মনরো

১৫

যুক্তরাষ্ট্রে ‘বাংলাদেশ ল’য়ার্স অ্যাসোসিয়েশন অফ মিশিগান’ এর আত্মপ্রকাশ

১৬

শিশুদের নিরাপত্তা আজ রাষ্ট্রের সবচেয়ে বড় পরীক্ষা

১৭

ধর্মীয় বিদ্বেষ নয়, সবাই দেখতে চায় সম্প্রীতির আমেরিকা

১৮

আবহাওয়ার চরম বৈরিতার আশঙ্কা, বিশ্বকে সতর্ক করল জাতিসংঘ

১৯

রক্তদান: মানবতার শ্রেষ্ঠ উপহার, নিঃস্বার্থ ভালোবাসার সবচেয়ে সুন্দর উদাহরণ

২০