১৩ জুলাই ২০২৫, ৫:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পিএসজিকে উড়িয়ে ক্লাব বিশ্বকাপের চ্যাম্পিয়ন চেলসি

ঢাক-ঢোল পিটিয়ে নতুন ফরম্যাটে শুরু হয়েছে ক্লাব বিশ্বকাপের সাজানো-গোছানো আসর। ফিফার ওই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন্স লিগের চ্যাম্পিয়ন পিএসজিকে ৩-০ গোলে হারিয়ে ক্লাব বিশ্বকাপের চ্যাম্পিয়ন হয়েছে চেলসি।

 

 

 

দুর্দান্ত ছন্দে থাকা পিএসজিকে ম্যাচের আগে প্রচ্ছন্ন হুমকি দিয়েছিলেন চেলসির অধিনায়ক রিচ জেমস, ‘আমরা রিয়াল মাদ্রিদ নই।’ অব্যক্ত কথাটা ছিল, ‘যে আমাদেরও ৪ গোল দিয়ে দেবে।’ রোববার রাতে মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে গোল খাওয়া তো দূরে থাক চেলসি লা প্যারিসিয়ারদের সুযোগই তৈরি করতে দেয়নি। বরং কোলে পালমার ও এনজো ফার্নান্দেজ মিডফিল্ড জুটিতে অকার্যকর হয়ে পড়ে লুইস এনরিকের ডায়নামিক মিডফিল্ড ও ফ্রন্টলাইন।

 

 

 

কর্তৃত্ব করে খেলতে থাকা চেলসি প্রথমার্ধে খেলা একপ্রকার শেষ করে দেয়। ম্যাচের ২২ ও ৩০ মিনিটে ইংলিশ মিডফিল্ডার পালমার জালে বল পাঠিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেন। ৪৩ মিনিটে পালমারের পাস ধরে চিপ করে জালে বল পাঠিয়ে পিএসজির ম্যাচে ফেরার আশা শেষ করে দেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার জোয়াও পেদ্রো।

 

 

 

এ নিয়ে ২০২২ সালের পর পুনরায় ক্লাব বিশ্বকাপের চ্যাম্পিয়ন হলো চেলসি। তবে ব্লুজরা নতুন ফরম্যাটের টুর্নামেন্টের প্রথম আসরের চ্যাম্পিয়ন হওয়ায় এর কৃতিত্ব নিশ্চয়ই বেশি। অন্য দিকে গত প্রায় এক যুগ চ্যাম্পিয়ন্স লিগ জয়ী দলই ক্লাব বিশ্বকাপ জিতে নিয়ে গেছে। চেলসি ভাঙলো সেই ধারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আনন্দঘন আয়োজনে অনুষ্ঠিত হলো প্রাক্তন বাংলাদেশ মিশন সদস্যদের বার্ষিক মিলনমেলা

পরপর দুই শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা, চলছে উদ্ধার অভিযান

বাবা দিবস উদযাপন ও আকর্ষণীয় পুরস্কারে জমজমাট শিব মন্দিরের বার্ষিক বনভোজন

বাংলাদেশ শিল্পকলা একাডেমি সম্মাননা পদকে ভূষিত হচ্ছেন গবেষক-সাংবাদিক সেলিম আউয়াল

দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়

মিশিগানে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান উৎসব পালিত

‘আমেরিকা ২৫০’ উদযাপনে অভিবাসী, কৃষ্ণাঙ্গ ও আদিবাসী জনগোষ্ঠীর অবদানকে স্বীকৃতি

মিশিগানে হবিগঞ্জ সদর সমিতির অভিষেক ও গুণী জন সংবর্ধনা অনুষ্ঠিত

বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি

জলবায়ু দুর্যোগে শিক্ষার সংকট, ক্ষতিগ্রস্ত ১ কোটি ২৭ লাখ শিশু

১০

মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া সমাজী

১১

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে বাড়ছে ফি, আবেদনকারীদের গুনতে হবে অতিরিক্ত অর্থ

১২

মিশিগানে ষ্টেট রিপ্রেজেন্টেটিভ প্রার্থী মাহবুব খানের সাথে কমিউনিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৩

সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগানের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৮ জুন

১৪

দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান

১৫

৫ কোটি ২ লাখ অভিবাসী নিয়ে নতুন চিত্র যুক্তরাষ্ট্রের জনসংখ্যায়

১৬

ট্রাম্পের ব্যবহারের জন্য নতুন বিলাসবহুল এয়ার ফোর্স ওয়ান

১৭

বিদেশি বংশোদ্ভূত আমেরিকানদের নাগরিকত্ব বাতিলের উদ্যোগ জোরদার

১৮

গৃহস্থ ও প্রবীণদের আর্থিক স্বস্তিতে নিউইয়র্কের ২ বিলিয়ন ডলারের উদ্যোগ

১৯

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ

২০