১০ ফেব্রুয়ারী ২০২৪, ৮:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নৌবাহিনীর শিরিন আক্তার সেনাবাহিনীর ইমরানুর রহমান দ্রুততম মানব-মানবী

আবারো দেশের দ্রুততম মানব-মানবী হয়েছেন সেনাবাহিনীর ইমরানুর রহমান ও নৌবাহিনীর শিরিন আক্তার। ছেলেদের ১০০ মিটার স্প্রিন্টে সেরা হতে ইমরান সময় নিয়েছেন ১০ দশমিক তিন ছয় সেকেন্ড।

অপরদিকে নারীদের ১০০ মিটার স্প্রিন্টে টানা ১৫ বার দ্রুততম মানবীর খেতাব অর্জন করতে শিরিন সময় নিয়েছেন ১২ দশমিক এক এক সেকেন্ড।

নারী বিভাগে ৫ হাজার মিটার দৌড়ে রেকর্ড করেছেন নৌবাহিনীর শাসসুন্নাহার রত্না। সময় নিয়েছেন ১৮:৪৯.৩৮ সেকেন্ড।

নারী শটপুটে ইভেন্টে রেকর্ড করেছেন নৌবাহিনীর জাকিয়া আক্তার। তিনি ১৩.৫২ মিটার অতিক্রম করেছেন। ১৯৯২ সাল থেকে ১২.১৪ মিটার অতিক্রম করে এ রেকর্ডটি এতদিন দখলে রেখেছিলেন নেলী জেসমিন।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এরআগে ৪৭তম জাতীয় অ্যাথলেটিকস প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর মূখ্য সচিব ও বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সভাপতি মোঃ তোফাজ্জল হোসেন মিয়া।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ফেডারেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রকিব মন্টু, যুব ও ক্রীড়া সচিব ডক্টর মহিউদ্দিন আহমেদ, সংসদ সদস্য নূর উদ্দিন চৌধুরী নয়ন এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাবিবুর রহমান।

দুই দিন ব্যাপী প্রতিযোগিতায় ৪০টি ইভেন্টে ৬৩টি সংস্থা ও দলের ৫২৯জন অ্যাথলেট অংশগ্রহণ করেন।

বাংলা সংবাদের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিশিগানে হবিগঞ্জ সদর সমিতির অভিষেক ও গুণী জন সংবাদ অনুষ্ঠিত

বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি

জলবায়ু দুর্যোগে শিক্ষার সংকট, ক্ষতিগ্রস্ত ১ কোটি ২৭ লাখ শিশু

মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া সমাজী

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে বাড়ছে ফি, আবেদনকারীদের গুনতে হবে অতিরিক্ত অর্থ

মিশিগানে ষ্টেট রিপ্রেজেন্টেটিভ প্রার্থী মাহবুব খানের সাথে কমিউনিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগানের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৮ জুন

দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান

৫ কোটি ২ লাখ অভিবাসী নিয়ে নতুন চিত্র যুক্তরাষ্ট্রের জনসংখ্যায়

ট্রাম্পের ব্যবহারের জন্য নতুন বিলাসবহুল এয়ার ফোর্স ওয়ান

১০

বিদেশি বংশোদ্ভূত আমেরিকানদের নাগরিকত্ব বাতিলের উদ্যোগ জোরদার

১১

গৃহস্থ ও প্রবীণদের আর্থিক স্বস্তিতে নিউইয়র্কের ২ বিলিয়ন ডলারের উদ্যোগ

১২

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ

১৩

২৫০ বছর টিকবে কি যুক্তরাষ্ট্র? প্রশ্ন তুলেছেন ৩৮% মার্কিনি

১৪

মিশিগানে সাবেক এমপি ফরিদ চৌধুরী সরণে দোয়া মাহফিল সম্পন্ন

১৫

ফ্রিল্যান্সিংয়ের নামে ফাঁদ প্রতারকের টোপে পড়ে সর্বস্ব খোয়াচ্ছেন তরুণ-তরুণীরা

১৬

প্রথমবারের মতো ভ্যাকসিন তৈরি করল এআই, রোগ প্রতিরোধে নতুন আশা

১৭

চার্জে দিয়ে মোবাইল ফোন ব্যবহার করা কতটা নিরাপদ?

১৮

আদালতের সিদ্ধান্তের পর কেনেডি সেন্টার থেকে বাদ ট্রাম্পের নাম

১৯

মিশিগানে ষ্টেট রিপ্রেজেন্টেটিভ প্রার্থী সীমা আহমেদ’র সংবাদ সম্মেলন

২০