বাংলা সংবাদ ডেস্ক
৮ ফেব্রুয়ারী ২০২৬, ৩:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নিসচা’র প্রতিনিধি সম্মেলনে সড়ক যোদ্ধার সম্মাননা পেলেন বড়লেখার রিপন

সড়ক দুর্ঘটনারোধে সামাজিক আন্দোলনে গুরুত্বপূর্ণ অবদান রাখায় নিসচা বড়লেখা উপজেলা শাখার সভাপতি তাহমীদ ইশাদ রিপনকে সড়ক যোদ্ধা হিসেবে সম্মাননা প্রদান করলো জাতীয় সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই নিসচা কেন্দ্রীয় কমিটি। 

 

 

সম্প্রতি ঢাকার সেগুনবাগিচায় একটি অভিজাত রেস্টুরেন্টের হলরুমে নিসচা কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ১০ম প্রতিনিধি সম্মেলনে তার হাতে সম্মাননা স্বারক তুলে দেন নিসচা কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান (ইলিয়াস কাঞ্চন পুত্র) মিরাজুল মইন জয়।

 

 

প্রতিনিধি সম্মেলনে সারা বাংলাদেশর ১২০টি শাখা সংগঠনের সভাপতি, সাধারন সম্পাদক সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এ সময় লন্ডন থেকে ভার্চুয়ালি বক্তব্য রাখেন নিসচার প্রতিষ্ঠিতা চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। উল্লেখ্য, তাহমীদ ইশাদ রিপন ২০১৬ সালে নিসচা সিলেট জেলা শাখার সদস্য হিসেবে দায়িত্ব পালন শুরু করেন এবং সিলেট জেলায় দায়িত্ব পালনের সময় কেন্দ্রীয় নির্দেশনায় তারই মাধ্যমে ২০১৮ সালে নিসচা বড়লেখা উপজেলা শাখা আহবায়ক কমিটি গঠিত হয়। পরে ২০১৯ সালে তিনি সভাপতি মনোনীত হন। তার সাংগঠনিক মেধা, প্রজ্ঞার কারণে ২০২৩ সালে সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন তাকে কেন্দ্রীয় কমিটিতে কার্যকরী সদস্যর দায়িত্ব অর্পন করেন। এছাড়াও তার দক্ষতা, অভিজ্ঞ নেতৃত্বের কারণে ২০২২ ও ২০২৪ সালে সমাজসেবায় বিশেষ অবদান রাখায় টানা দুইবার জাতীয় পুরস্কার অর্জন করে নিসচা বড়লেখা উপজেলা শাখা।

 

 

তিনি নিসচা’র দায়িত্ব পালনের আগে বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক, সাহিত্য-ক্রীড়া, রিপোর্টার্স ক্লাব ও মানবাধিকার সংগঠনের নানান পর্যায়ে দায়িত্ব পালন করেছেন।সম্মাননা গ্রহণের পর এক প্রতিক্রিয়ায় সাংবাদিক ও সংগঠক তাহমীদ ইশাদ রিপন জানান, আমি দীর্ঘ ১০ বছর ধরে সড়কের মড়ক থেকে মানুষকে সচেতন করতে কাজ করে যাচ্ছি। নিশ্চয়ই এই সম্মাননা আগামীতে আমাকে আরো অনুপ্রেরণা যোগাবে।

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ খুলে দিলে এখন পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে রাজি ট্রাম্প

চা শ্রমিকদের গণবিক্ষোভ, দাবি বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি

শুধু সন্তান জন্মের জন্য বছরে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান কত মানুষ

চাকরি হারালেই ৬০ দিন সময় নয়, যুক্তরাষ্ট্রে ভিসাধারীদের জন্য নতুন পরিবর্তনের প্রস্তাব

চুল গজাতে পেয়ারা পাতা—আসলেই কি কাজ করে?

মার্কিন নাগরিকত্ব নীতিতে আবারও ট্রাম্পের কড়াকড়ি, মানলেন না আদালতের রায়

৩০৬ বছরের রেকর্ড ভেঙে বিশ্বের সর্বকনিষ্ঠ কলেজ অধ্যাপক

হ্যাকিং বিতর্কে মেটার এআই, বাড়ছে সাইবার ঝুঁকির আশঙ্কা

ইসরাইল ইস্যুতে অবস্থান, যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ায় কি প্রভাব পড়বে

চাঁদের বুকে আছড়ে পড়ল ইলন মাস্কের প্রতিষ্ঠানের রকেট

১০

আনন্দঘরে বিপুল আনন্দ

১১

‘জুলাইকার’ এই বিতর্কের জন্য আদালত থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

১২

জুলাই যোদ্ধাদের যথাযথ মর্যাদা দেওয়া না হলে সেটা জাতির জন্য লজ্জার হবে: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

১৩

মিশিগানে ডেমোক্র্যাট সিনেট প্রাইমারিতে জয়ী আবদুল আল-সাইয়েদ, ব্যর্থ কোটি কোটি ডলারের প্রচারণা

১৪

মিশিগানে দক্ষিণ সুরমা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বনভোজন অনুষ্ঠিত

১৫

বিশ্বজুড়ে কূটনৈতিক পুনর্বিন্যাস, ৫ অঞ্চলে মিশন বন্ধ করছে যুক্তরাষ্ট্র

১৬

মিশিগানে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির বনভোজনে প্রাণের উচ্ছ্বাস

১৭

মিশিগানে ডেমোক্র্যাটদের প্রাইমারিতে আল-সাইয়েদকে হারাতে কেন এত মরিয়া ইসারায়েলি লবি এআইপ্যাক

১৮

মুনা দাওয়াহ কনফারেন্স ২০২৬ সম্পর্কে প্রেস ব্রিফিং

১৯

শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান

২০