বাংলা সংবাদ ডেস্ক
৩০ জুলাই ২০২৬, ৫:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নিউইয়র্কে মেয়র মামদানির ঘোষণা সিটি পরিচালিত মুদি দোকানে নিত্যপণ্যে ৩০% ছাড়!

নিউইয়র্ক সিটির বাসিন্দাদের জন্য নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য আরও সাশ্রয়ী করতে সিটি পরিচালিত মুদি দোকানে মৌলিক খাদ্যপণ্যের ওপর ৩০ শতাংশ মূল্যছাড় দেওয়ার পরিকল্পনা ঘোষণা করেছেন মেয়র জোহরান মামদানি|

 

সোমবার (২৭ জুলাই) ব্রুকলিনে আয়োজিত এক অনুষ্ঠানে পরিকল্পনার বিস্তারিত তুলে ধরে মেয়র জানান, সিটি পরিচালিত পাঁচটি কমিউনিটি গ্রোসারি স্টোরে প্রতি মাসে নির্ধারিত কিছু নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য বাজারদরের তুলনায় ৩০ শতাংশ কম দামে বিক্রি করা হবে| এর ফলে একটি পরিবার মাসে গড়ে প্রায় ৯০ ডলার এবং বছরে প্রায় এক হাজার ডলার পর্যন্ত সাশ্রয় করতে পারবে বলে আশা করছে সিটি প্রশাসন| মেয়র জোহরান মামদানি বলেন, “নিউইয়র্কের কোনো পরিবার যেন খাবারের খরচ নিয়ে দুশ্চিন্তায় না থাকে, সেটিই আমাদের লক্ষ্য|”

 

এই উদ্যোগ বাস্তবায়নের অংশ হিসেবে নতুন তিনটি কমিউনিটি গ্রোসারি স্টোর পরিচালনার জন্য ৪৪ পৃষ্ঠার দরপত্র আহ্বান করেছে সিটি কর্তৃপক্ষ| এর আগে ইস্ট হারলেমের লা মারকেটা এবং ব্রঙ্কসের হান্টস পয়েন্টকে সম্ভাব্য দুটি স্থানের নাম ঘোষণা করা হয়েছে| পরিকল্পনা অনুযায়ী, ২০২৯ সালের মধ্যে মোট পাঁচটি সিটি পরিচালিত গ্রোসারি স্টোর চালু করা হবে|

 

প্রকল্পের আওতায় দোকানের জন্য প্রয়োজনীয় জমি বা স্থান সরবরাহ করবে সিটি সরকার| পাশাপাশি নির্মাণ বা সংস্কারের ব্যয়ও বহন করবে প্রশাসন| তবে ˆদনন্দিন পরিচালনার দায়িত্ব থাকবে নির্বাচিত বেসরকারি অপারেটরের হাতে|

 

প্রকল্প বাস্তবায়নের জন্য সিটির মূলধন বাজেট থেকে ৭ কোটি ডলার বরাদ্দ রাখা হয়েছে| পরিকল্পনা অনুযায়ী, প্রথম সিটি পরিচালিত কমিউনিটি গ্রোসারি স্টোর আগামী বছর ব্রঙ্কসে চালু হবে| এরপর ইস্ট হারলেমে দ্বিতীয় শাখাসহ ২০২৯ সালের মধ্যে পর্যায়ক্রমে পাঁচটি স্টোর চালুর লক্ষ্য নির্ধারণ করেছে নিউইয়র্ক সিটি প্রশাসন|

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রে ‘মেডিকেয়ার ফর অল’ ব্যবস্থায় সমর্থন বেড়ে জরিপের ইতিহাসে সর্বোচ্চ

১

৭ কোটি শিশুর ‘ট্রাম্প অ্যাকাউন্ট’ প্রস্তুত,ক্লেইম করতে হবে অভিভাবকদের

২

ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে বিবিসিসিআইয়ের মতবিনিময় সভা

৩

বিদেশি শিক্ষার্থীদের কাজের অনুমতিতে ৭০ হাজার ডলারের ফি প্রস্তাব ট্রাম্পের

৪

ব্রাডফোর্ডে বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচনী প্রচারে গুলজার-কুদ্দুস-মনির প্যানেল

৫

বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির নতুন কমিটি গঠনের দায়িত্ব আহ্বায়ক কমিটির

৬

আমেরিকান নাগরিকত্ব বাতিলের উদ্যোগ, ৪০ জনের বিরুদ্ধে মামলা ট্রাম্প প্রশাসনের

৭

সাবেক মেজরের মৃত্যুদণ্ড কার্যকর করতে ট্রাম্পের অনুমোদন

৮

বাংলাদেশিদের মার্কিন ভিজিট ভিসায় সর্বোচ্চ ২০ হাজার ডলার বন্ড

৯

দুই দিনব্যাপী দুর্গোৎসবে সাজবে টাইমস স্কয়ার, আয়োজন ১০ ও ১১ অক্টোবর

১০

বিদেশি কর্মীদের জন্য বড় স্বস্তি, এইচ-১বি ভিসার ১ লাখ ডলারের ফি স্থগিত

১১

মার্কিন প্রবেশপথে বদল আসছে, পাসপোর্ট স্ট্যাম্পের বদলে গুরুত্ব পাবে I-94

১২

৩০ ডলারে কেনা চিত্রকর্ম বিক্রি হলো সাড়ে ১৩ লাখ ডলারে

১৩

যুক্তরাষ্ট্রে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ থেকে বৈধ অভিবাসন কমেছে ৯৬ শতাংশ

১৪

কর রিটার্নে নাগরিকত্বের তথ্য দেওয়ার প্রস্তাব ট্রাম্প প্রশাসনের

১৫

২ কোটির বেশি প্রবীণের জন্য এককালীন ৯০ ডলারের ঘোষণা ট্রাম্পের

১৬

জ্যাকসন হাইটসে প্রকাশ্যেই ভুয়া পাসপোর্ট ও গ্রিন কার্ড বিক্রি

১৭

সাইবার সিকিউরিটি প্রশিক্ষণে নতুন ব্যাচ নিচ্ছে USA Consulting Tech

১৮

আমেরিকান পাসপোর্টে বৈপ্লবিক পরিবর্তন: অনলাইনেই আবেদন, ছবি তোলা যাবে মোবাইলে

১৯

সেন্টার ফর এনআরবির উদ্যোগে ব্র্যান্ডিং বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা

২০