বাংলা সংবাদ ডেস্ক
১৭ অগাস্ট ২০২৬, ৪:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নিউইয়র্কে বালাগঞ্জ ও ওসমানীনগর প্রবাসীদের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

নিউইয়র্কে বালাগঞ্জ ও ওসমানীনগর প্রবাসী কল্যাণ সোসাইটির উদ্যোগে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৬ আগস্ট) নিউইয়র্কের বেলমন্ট লেক স্টেট পার্কে আয়োজিত এ বনভোজনে বিপুলসংখ্যক প্রবাসী পরিবার–পরিজন নিয়ে অংশ নেন।

 

দিনব্যাপী এ আয়োজনের কার্যক্রম শুরু হয় সকাল ১০টা ৩০ মিনিটে নাশতা বিতরণের মাধ্যমে। পরে দুপুর ১২টায় পবিত্র কোরআন তেলাওয়াত, জাতীয় সংগীত এবং পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। বনভোজনের অন্যতম আকর্ষণ ছিল সংগঠনের সদস্যদের টি–শার্ট পরিধান করে ফটোসেশন এবং বিভিন্ন ধরনের খেলাধুলা। অংশগ্রহণকারীদের জন্য দুপুর ২টা থেকে ৩টা পর্যন্ত মধ্যাহ্নভোজের ব্যবস্থা করা হয়। একইসঙ্গে যোহরের নামাজ আদায়ের জন্যও নির্ধারিত সময় রাখা হয়।

 

বিকেলে অনুষ্ঠিত হয় অতিথি পরিচিতি ও বক্তব্য পর্ব। এ সময় সংগঠনের নেতৃবৃন্দ ও অতিথিরা প্রবাসে বসবাসরত বালাগঞ্জ ও ওসমানীনগরবাসীর মধ্যে পারস্পরিক যোগাযোগ, ঐক্য ও সৌহার্দ্য বৃদ্ধিতে এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরেন।

 

এদিন সকালে বনভোজনের উদ্বোধন করেন ড. মুস্তাক আহমেদ বড় ভূঁইয়া। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. জুন্নুন চৌধুরী। বক্তব্য দেন ডা. আজাদুর রহমান মিয়া। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুর রব কাওসার এবং আহ্বায়ক তৌফিক আলম। পুরো আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংগঠনের সভাপতি মিজানুর রহমান মিজান।

 

বিকেল ৫টায় অনুষ্ঠিত হয় র‌্যাফেল ড্র। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। দিনব্যাপী এ আয়োজনে অংশগ্রহণকারী প্রবাসীরা আনন্দ–উৎসবের পাশাপাশি সংগঠনের বিভিন্ন কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও মতবিনিময় করেন।

 

আয়োজকরা জানান, প্রবাসে বসবাসরত বালাগঞ্জ ও ওসমানীনগরবাসীর মধ্যে পারস্পরিক যোগাযোগ, ভ্রাতৃত্ববোধ ও ঐক্যের বন্ধন আরও সুদৃঢ় করাই এ ধরনের আয়োজনের মূল উদ্দেশ্য। উপস্থিত প্রবাসীরাও এমন মিলনমেলাকে কমিউনিটির জন্য ইতিবাচক উদ্যোগ হিসেবে অভিহিত করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৭ কোটি শিশুর ‘ট্রাম্প অ্যাকাউন্ট’ প্রস্তুত,ক্লেইম করতে হবে অভিভাবকদের

১

ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে বিবিসিসিআইয়ের মতবিনিময় সভা

২

বিদেশি শিক্ষার্থীদের কাজের অনুমতিতে ৭০ হাজার ডলারের ফি প্রস্তাব ট্রাম্পের

৩

ব্রাডফোর্ডে বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচনী প্রচারে গুলজার-কুদ্দুস-মনির প্যানেল

৪

বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির নতুন কমিটি গঠনের দায়িত্ব আহ্বায়ক কমিটির

৫

আমেরিকান নাগরিকত্ব বাতিলের উদ্যোগ, ৪০ জনের বিরুদ্ধে মামলা ট্রাম্প প্রশাসনের

৬

সাবেক মেজরের মৃত্যুদণ্ড কার্যকর করতে ট্রাম্পের অনুমোদন

৭

বাংলাদেশিদের মার্কিন ভিজিট ভিসায় সর্বোচ্চ ২০ হাজার ডলার বন্ড

৮

দুই দিনব্যাপী দুর্গোৎসবে সাজবে টাইমস স্কয়ার, আয়োজন ১০ ও ১১ অক্টোবর

৯

বিদেশি কর্মীদের জন্য বড় স্বস্তি, এইচ-১বি ভিসার ১ লাখ ডলারের ফি স্থগিত

১০

মার্কিন প্রবেশপথে বদল আসছে, পাসপোর্ট স্ট্যাম্পের বদলে গুরুত্ব পাবে I-94

১১

৩০ ডলারে কেনা চিত্রকর্ম বিক্রি হলো সাড়ে ১৩ লাখ ডলারে

১২

যুক্তরাষ্ট্রে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ থেকে বৈধ অভিবাসন কমেছে ৯৬ শতাংশ

১৩

কর রিটার্নে নাগরিকত্বের তথ্য দেওয়ার প্রস্তাব ট্রাম্প প্রশাসনের

১৪

২ কোটির বেশি প্রবীণের জন্য এককালীন ৯০ ডলারের ঘোষণা ট্রাম্পের

১৫

জ্যাকসন হাইটসে প্রকাশ্যেই ভুয়া পাসপোর্ট ও গ্রিন কার্ড বিক্রি

১৬

সাইবার সিকিউরিটি প্রশিক্ষণে নতুন ব্যাচ নিচ্ছে USA Consulting Tech

১৭

আমেরিকান পাসপোর্টে বৈপ্লবিক পরিবর্তন: অনলাইনেই আবেদন, ছবি তোলা যাবে মোবাইলে

১৮

সেন্টার ফর এনআরবির উদ্যোগে ব্র্যান্ডিং বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা

১৯

ইতিহাস গড়ল স্টারশিপ প্রথম কক্ষপথে পৌঁছে ২৬টি স্যাটেলাইট স্থাপন

২০