১০ জানুয়ারী ২০২৩, ৫:৪০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নজিরবিহীন রেকর্ড গড়ল পাঠান সিনেমার ট্রেলার

নজিরবিহীন রেকর্ড গড়ল পাঠান সিনেমার ট্রেলার

বলিউড বাদশা শাহরুখ খানের চার বছর পর বড় পর্দায়  ফিরে আসা বহুল প্রত্যাশিত পাঠান পাঠান সিনেমার মাধ্যমে। এ প্রত্যাবর্তনটাও ছিল মনের মতো রীতিমতো ভক্তদের মনে জায়গা করে নিয়েছে । ১০ জানুয়ারি মুক্তি পেয়েছে শাহরুখ খানের পাঠান চলচ্চিত্রের ট্রেলার। মাত্র দুই ঘণ্টায় ৩৬ লাখ দর্শক দেখে নিয়েছেন ট্রেলারটি, যা এখন পর্যন্ত বলিউডের চলচ্চিত্রের ক্ষেত্রে রেকর্ড।

শাহরুখ খানের পাঠানের প্রথম ঝলক মুক্তি পেয়েছে মঙ্গলবার। আর শুরুতেই বাজিমাত করলেন বলিউড বাদশা। মাত্র দুই ঘণ্টায় সিনেমার ট্রেলারের ভিউসংখ্যা ৩৬ লাখ পার করেছে। প্রতি মিনিটে লাফিয়ে লাফিয়ে বাড়ছে সেই সংখ্যা। ট্রেলারে শাহরুখের অ্যাকশনধর্মী লুক মুগ্ধ করেছে ভক্তদের। জমজমাট অ্যাকশনে ভরপুর পাঠান নিয়ে দর্শকদের আগ্রহ যেন শত গুণ বেড়ে গেছে ট্রেলার মুক্তির পর।

এদিকে গত কয়েক দিন আগেই বয়কটের ডাকে পড়েছিল পাঠান সিনেমাটি । ভারতের হিন্দুত্ববাদী সংগঠনগুলো ‘পাঠান’ বয়কটের আহ্বান জানিয়ে আসছে। ভারতের এক মন্ত্রীও পাঠানের গানের সমালোচনা করেছেন। শাহরুখের শুটিং সেটেও হিন্দুত্ববাদী সংগঠনের নেতা-কর্মীরা হাজির হয়েছিলেন পাঠান বয়কটের ডাকে। এমন বাধার দেয়াল উপেক্ষা করেই সিনেমাটির ট্রেলার মুক্তি দিল যশ রাজ প্রডাকশন।

ট্রেলারে শাহরুখের পাশাপাশি নজর কেড়েছেন দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহাম। খলনায়ক হিসেবে জন আব্রাহামকে দেখা যাবে পাঠানে। পাঠান পরিচালনা করেছেন সিদ্ধার্থ আনন্দ। প্রযোজনা করেছেন আদিত্য চোপড়া। সিনেমাটি ২৫ জানুয়ারি বিশ্বব্যাপী মুক্তি পেতে যাচ্ছে।

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাডফোর্ডে বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচনী প্রচারে গুলজার-কুদ্দুস-মনির প্যানেল

১

বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির নতুন কমিটি গঠনের দায়িত্ব আহ্বায়ক কমিটির

২

আমেরিকান নাগরিকত্ব বাতিলের উদ্যোগ, ৪০ জনের বিরুদ্ধে মামলা ট্রাম্প প্রশাসনের

৩

সাবেক মেজরের মৃত্যুদণ্ড কার্যকর করতে ট্রাম্পের অনুমোদন

৪

বাংলাদেশিদের মার্কিন ভিজিট ভিসায় সর্বোচ্চ ২০ হাজার ডলার বন্ড

৫

দুই দিনব্যাপী দুর্গোৎসবে সাজবে টাইমস স্কয়ার, আয়োজন ১০ ও ১১ অক্টোবর

৬

বিদেশি কর্মীদের জন্য বড় স্বস্তি, এইচ-১বি ভিসার ১ লাখ ডলারের ফি স্থগিত

৭

মার্কিন প্রবেশপথে বদল আসছে, পাসপোর্ট স্ট্যাম্পের বদলে গুরুত্ব পাবে I-94

৮

৩০ ডলারে কেনা চিত্রকর্ম বিক্রি হলো সাড়ে ১৩ লাখ ডলারে

৯

যুক্তরাষ্ট্রে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ থেকে বৈধ অভিবাসন কমেছে ৯৬ শতাংশ

১০

কর রিটার্নে নাগরিকত্বের তথ্য দেওয়ার প্রস্তাব ট্রাম্প প্রশাসনের

১১

২ কোটির বেশি প্রবীণের জন্য এককালীন ৯০ ডলারের ঘোষণা ট্রাম্পের

১২

জ্যাকসন হাইটসে প্রকাশ্যেই ভুয়া পাসপোর্ট ও গ্রিন কার্ড বিক্রি

১৩

সাইবার সিকিউরিটি প্রশিক্ষণে নতুন ব্যাচ নিচ্ছে USA Consulting Tech

১৪

আমেরিকান পাসপোর্টে বৈপ্লবিক পরিবর্তন: অনলাইনেই আবেদন, ছবি তোলা যাবে মোবাইলে

১৫

সেন্টার ফর এনআরবির উদ্যোগে ব্র্যান্ডিং বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা

১৬

ইতিহাস গড়ল স্টারশিপ প্রথম কক্ষপথে পৌঁছে ২৬টি স্যাটেলাইট স্থাপন

১৭

সৌদিতে বাংলাদেশি জনশক্তির সুযোগ কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির

১৮

নিউইয়র্কে সরকারি চাকরির আবেদন সহজ করতে ‘জবস এনওয়াইসি সেন্টার’

১৯

বাংলাদেশকে সুখবর দিল যুক্তরাষ্ট্র

২০