বাংলা সংবাদ ডেস্ক
১৩ অগাস্ট ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

তথ্য বিক্রিকে কেন্দ্র করে ট্রাম্পের বিরুদ্ধে নতুন আইনি লড়াই

ট্রুথ সোশ্যালে পোস্ট প্রকাশিত হওয়ার আগেই তা দেখার ও বিক্রির বিতর্কিত উদ্যোগ বন্ধের দাবিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। 

 

বৃহস্পতিবার (১২ আগস্ট) সিএনবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। নিউ ইয়র্কের ম্যানহাটন ডিস্ট্রিক্ট আদালতে দ্য ইন্টারসেপ্ট মিডিয়া এবং ফ্রিডম অব দ্য প্রেস ফাউন্ডেশন যৌথভাবে এই দেওয়ানি মামলাটি দায়ের করে। মামলার নথিতে উল্লেখ করা হয়েছে, সরকারি নীতি, সামরিক পদক্ষেপ বা অন্যান্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে ট্রাম্পের সামাজিক মাধ্যমে দেওয়া পোস্ট আর্থিক বাজারে প্রভাব ফেলে।

 

মাসে প্রায় ১ লাখ ডলারের বিনিময়ে ট্রাম্পের মালিকানাধীন প্রতিষ্ঠানের মাধ্যমে সরকারের অফিশিয়াল তথ্য বিক্রির এই প্রক্রিয়াকে ‘অসাধারণ, দুর্নীতিগ্রস্ত ও অসাংবিধানিক’ হিসেবে উল্লেখ করেছে বাদী পক্ষ। মোটা অঙ্কের অর্থের বিনিময়ে সুবিধা দেওয়া যুক্তরাষ্ট্রের সংবিধানের প্রথম ও পঞ্চম সংশোধনীর লঙ্ঘন বলেও মামলায় দাবি করা হয়।

 

ট্রুথ সোশ্যালের মূল প্রতিষ্ঠান ট্রাম্প মিডিয়া গত জুলাইয়ে ‘ট্রুথ এপিআই’ নামের নতুন এই পরিষেবা চালু করে। এই প্ল্যাটফর্মে ট্রাম্প ছাড়াও হোয়াইট হাউস, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, এফবিআই পরিচালক ক্যাশ প্যাটেল, হোয়াইট হাউস প্রেস সচিব ক্যারোলিন লেভিট, পরিবহন সচিব শন ডাফি এবং স্বাস্থ্য সচিব রবার্ট কেনেডির মতো শীর্ষ ১০টি অ্যাকাউন্টের পোস্ট গ্রাহকরা অন্যদের আগে পাওয়ার সুযোগ পান।

 

ট্রাম্প মিডিয়ার সিইও কেভিন ম্যাকগার্ন জানান, ট্রুথ এপিআই গ্রাহকদের মিলিসেকেন্ডের ব্যবধানে প্রকাশ্য তথ্য পৌঁছে দেয়। ইতিপূর্বে সংস্থাটি প্রতি মাসে ৬০ হাজার থেকে ১ লাখ ডলার মূল্যের ১০টিরও বেশি চুক্তি সম্পন্ন করেছে। ট্রাম্পের পাশাপাশি মামলাটিতে তার নির্বাহী সহকারী ন্যাটালি হার্প, হোয়াইট হাউসের ডেপুটি চিফ অব স্টাফ ড্যান স্ক্যাভিনো, প্রেসিডেন্ট কার্যালয় ও হোয়াইট হাউস অফিসকে আসামি করা হয়েছে।

 

সূত্র: সিএনবিসি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রে ‘মেডিকেয়ার ফর অল’ ব্যবস্থায় সমর্থন বেড়ে জরিপের ইতিহাসে সর্বোচ্চ

১

৭ কোটি শিশুর ‘ট্রাম্প অ্যাকাউন্ট’ প্রস্তুত,ক্লেইম করতে হবে অভিভাবকদের

২

ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে বিবিসিসিআইয়ের মতবিনিময় সভা

৩

বিদেশি শিক্ষার্থীদের কাজের অনুমতিতে ৭০ হাজার ডলারের ফি প্রস্তাব ট্রাম্পের

৪

ব্রাডফোর্ডে বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচনী প্রচারে গুলজার-কুদ্দুস-মনির প্যানেল

৫

বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির নতুন কমিটি গঠনের দায়িত্ব আহ্বায়ক কমিটির

৬

আমেরিকান নাগরিকত্ব বাতিলের উদ্যোগ, ৪০ জনের বিরুদ্ধে মামলা ট্রাম্প প্রশাসনের

৭

সাবেক মেজরের মৃত্যুদণ্ড কার্যকর করতে ট্রাম্পের অনুমোদন

৮

বাংলাদেশিদের মার্কিন ভিজিট ভিসায় সর্বোচ্চ ২০ হাজার ডলার বন্ড

৯

দুই দিনব্যাপী দুর্গোৎসবে সাজবে টাইমস স্কয়ার, আয়োজন ১০ ও ১১ অক্টোবর

১০

বিদেশি কর্মীদের জন্য বড় স্বস্তি, এইচ-১বি ভিসার ১ লাখ ডলারের ফি স্থগিত

১১

মার্কিন প্রবেশপথে বদল আসছে, পাসপোর্ট স্ট্যাম্পের বদলে গুরুত্ব পাবে I-94

১২

৩০ ডলারে কেনা চিত্রকর্ম বিক্রি হলো সাড়ে ১৩ লাখ ডলারে

১৩

যুক্তরাষ্ট্রে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ থেকে বৈধ অভিবাসন কমেছে ৯৬ শতাংশ

১৪

কর রিটার্নে নাগরিকত্বের তথ্য দেওয়ার প্রস্তাব ট্রাম্প প্রশাসনের

১৫

২ কোটির বেশি প্রবীণের জন্য এককালীন ৯০ ডলারের ঘোষণা ট্রাম্পের

১৬

জ্যাকসন হাইটসে প্রকাশ্যেই ভুয়া পাসপোর্ট ও গ্রিন কার্ড বিক্রি

১৭

সাইবার সিকিউরিটি প্রশিক্ষণে নতুন ব্যাচ নিচ্ছে USA Consulting Tech

১৮

আমেরিকান পাসপোর্টে বৈপ্লবিক পরিবর্তন: অনলাইনেই আবেদন, ছবি তোলা যাবে মোবাইলে

১৯

সেন্টার ফর এনআরবির উদ্যোগে ব্র্যান্ডিং বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা

২০