বাংলা সংবাদ ডেস্ক
১৮ এপ্রিল ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

‘ডনরো ডকট্রিন’ প্রয়োগে ২৬ প্রভাবশালীর মার্কিন ভিসা বাতিল

 

মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক চাঞ্চল্যকর ঘোষণা। পশ্চিম গোলার্ধে আধিপত্য বজায় রাখতে এবং প্রতিপক্ষ দেশগুলোর প্রভাব রুখতে ট্রাম্প প্রশাসন শুরু করেছেডনরো ডকট্রিন এই নতুন নীতির আওতায় ইতিমধ্যেই ২৬ জন প্রভাবশালী ব্যক্তির ভিসা বাতিল করা হয়েছে। ওয়াশিংটনের এই কঠোর পদক্ষেপের বিষয়ে খবর প্রকাশ করেছে আলজাজিরা।

 

 

প্রতিবেদনে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পররাষ্ট্র নীতিতে যুক্ত হলো এক নতুন ও আক্রমণাত্মক মাত্রা। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে এক বিবৃতিতে জানানো হয়, পশ্চিম গোলার্ধের দেশগুলোর যেসব ব্যক্তি যুক্তরাষ্ট্রের স্বার্থের পরিপন্থী কাজ করবে বা প্রতিপক্ষ শক্তিকে সহায়তা দেবে, তাদের ওপর কঠোর ভিসা নিষেধাজ্ঞা কার্যকর করা হবে। এই নীতির প্রাথমিক ধাক্কায় ইতিমধ্যেই ২৬ জন ব্যক্তি তাদের মার্কিন ভিসা হারিয়েছেন।

 

 

প্রেসিডেন্ট ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে এই কৌশলটি ১৯ শতকের ঐতিহাসিক ‘মনরো ডকট্রিন’-এর আদলে ‘ডনরো ডকট্রিন’ নামে পরিচিতি পেয়েছে। মূলত ল্যাটিন আমেরিকা ও আশপাশের দেশগুলোতে মার্কিন প্রভাব সুসংহত করাই এর প্রধান লক্ষ্য। বিশেষ করে এই অঞ্চলে চীনের ক্রমবর্ধমান বিনিয়োগ এবং মাদক পাচারকারী কার্টেলগুলোর প্রভাব রুখতে ট্রাম্প প্রশাসন এখন অনেক বেশি কঠোর।

 

 

বিবৃতিতে স্পষ্ট বলা হয়েছে, যারা জেনেশুনে মার্কিন প্রতিপক্ষ দেশগুলোকে পরিচালনা, অর্থায়ন বা কোনো ধরনের গুরুত্বপূর্ণ সমর্থন দেবে, তারা এই নিষেধাজ্ঞার আওতায় আসবে। এর মধ্যে রয়েছে কৌশলগত সম্পদ বা খনিজ সম্পদের ওপর বিদেশি শক্তির নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় সহায়তা করা এবং আঞ্চলিক নিরাপত্তা বিঘ্নিত করা।

 

 

ডনরো ডকট্রিনের আওতায় নির্দিষ্ট কিছু কর্মকাণ্ডকে অপরাধ হিসেবে গণ্য করা হচ্ছে। যেমন, মার্কিন অর্থনৈতিক স্বার্থে আঘাত হানা এবং স্বাধীন দেশগুলোর সার্বভৌমত্ব নষ্ট করতে কোনো প্রভাব বিস্তারকারী অপারেশন পরিচালনা করা। তবে পর্যবেক্ষকরা লক্ষ্য করেছেন, পররাষ্ট্র দপ্তরের এই বিবৃতিতে সরাসরি চীন বা কোনো নির্দিষ্ট মাদক কার্টেলের নাম উল্লেখ করা হয়নি।

 

 

এই অস্পষ্ট ভাষাকেই বিপজ্জনক মনে করছেন অনেক বিশেষজ্ঞ। সমালোচকদের মতে, এই নীতির মাধ্যমে ট্রাম্প প্রশাসন মূলত বিদেশি সমালোচক এবং রাজনৈতিক বিরোধীদের লক্ষ্যবস্তু বানাতে পারে। অতীতেও রাজনৈতিক কারণে ভিসা বাতিলের নজির রয়েছে, যা এই নতুন ডকট্রিনের মাধ্যমে আরও বিস্তৃত রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

 

 

পশ্চিম গোলার্ধে নিজেদের একচ্ছত্র আধিপত্য বজায় রাখার এই লড়াইয়ে ‘ডনরো ডকট্রিন’ আগামী দিনে আন্তর্জাতিক রাজনীতিতে নতুন মেরুকরণ তৈরি করতে পারে। এটি কি কেবল নিরাপত্তা রক্ষার কৌশল, নাকি রাজনৈতিক দমনের হাতিয়ার, তা নিয়ে বিতর্ক এখন তুঙ্গে।

 

 

সূত্র: আলজাজিরা

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ডনরো ডকট্রিন’ প্রয়োগে ২৬ প্রভাবশালীর মার্কিন ভিসা বাতিল

কমলগঞ্জে উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর ও উদ্বোধন করলেন এমপি মুজিবুর রহমান

বড়লেখায় অন্তঃসত্ত্বা নারীর আল্ট্রাসনোগ্রাম রিপোর্ট নিয়ে বিভ্রান্তি, অতঃপর যা জানা গেল

পোপের মন্তব্য: কয়েকজন স্বৈরশাসকের যুদ্ধেই বিপদে মানবসভ্যতা

পারমিট ছাড়া হজ পালন, সর্বোচ্চ ১ লাখ রিয়াল জরিমানা

বিবিসির বড় ছাঁটাই: ২ হাজার কর্মী চাকরি হারাতে পারেন

ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিতের প্রস্তাব ফের নাকচ মার্কিন সিনেটে

যুক্তরাষ্ট্রে মুক্তি পাচ্ছে ‘রাক্ষস’, মিশিগানে নির্ধারিত শিডিউল ঘোষণা

টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর অন্তর্ভুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমান

মৌলভীবাজারবাসীর দুই কমিটি ভেঙে ঐক্যের বার্তা, মিশিগানে গঠিত নতুন নেতৃত্ব

১০

যুদ্ধ পরিস্থিতি অবনতির আশঙ্কায় বিশ্ব অর্থনীতিতে ধাক্কার সতর্কবার্তা: আইএমএফ

১১

উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যানের ওপর হামলা, সোস্যাল মিডিয়ায় নিন্দার ঝড়

১২

ভারতের আধিপত্যে প্রশ্নের মুখে বিশ্ব ক্রিকেট, মোস্তাফিজ ইস্যুতে সমালোচনা

১৩

কমলগঞ্জে দিনভর নানা আয়োজনের মধ্য দিয়ে পহেলা বৈশাখ১৪৩৩ উদযাপিত হয়

১৪

বড়লেখায় বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা

১৫

নিউইয়র্কে বৈশাখী উৎসব: “ABCH পটলাক পান্তা ইলিশ”-এ প্রবাসীদের মিলনমেলা

১৬

কানাডার এমপি হলেন বাংলাদেশি বংশোদ্ভূত ডলি বেগম

১৭

হরমুজ প্রণালি অবরোধে যুক্তরাষ্ট্রকে সমর্থন দেবে না ন্যাটো

১৮

যিশু খ্রিস্টের সঙ্গে নিজের তুলনা টানলেন ট্রাম্প

১৯

কমলগঞ্জে উন্নয়নের জোয়ার: ৩ টি সড়ক ও ১টি খাল খনন কাজের উদ্বোধন

২০