বাংলা সংবাদ ডেস্ক
৩ অগাস্ট ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ট্রাম্প অর্গানাইজেশনের হিসাব বন্ধের কারণ জানাল ক্যাপিটাল ওয়ান

কেন ট্রাম্প অর্গানাইজেশনের ব্যাংক হিসাব বন্ধ রাখা হয়েছে, তা নিয়ে করা এক মামলার জবাব দিয়েছে যুক্তরাষ্ট্রের ক্যাপিটাল ওয়ান ফাইন্যান্সিয়াল। গত শুক্রবার প্রতিষ্ঠানটি বলেছে, অর্থ পাচারবিরোধী বিশেষজ্ঞদের সঙ্গে পর্যালোচনার পর কয়েক বছর আগে হিসাবগুলো বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

 

এই তথ্য প্রকাশের মধ্য দিয়ে প্রথমবারের মতো কোনো ব্যাংক আনুষ্ঠানিকভাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পারিবারিক ব্যবসাপ্রতিষ্ঠান ঘিরে অর্থ পাচারের ঝুঁকি বা উদ্বেগের কথা উল্লেখ করল। ক্যাপিটাল ওয়ান আদালতের কাছে মামলাটি খারিজের আবেদন করছে। ট্রাম্প অর্গানাইজেশনকে অবৈধভাবে ব্যাংকিং সেবা থেকে বঞ্চিত করা হয়েছে অথবা ধর্মীয় বা রাজনৈতিক কারণে সেবা প্রত্যাখ্যান করা হয়েছে—এমন অভিযোগের ভিত্তি নিয়েও প্রতিষ্ঠানটি প্রশ্ন তুলেছে।

 

মামলার বিষয়ে মন্তব্যের জন্য বার্তা সংস্থা রয়টার্স থেকে ট্রাম্প অর্গানাইজেশন এবং ক্যাপিটাল ওয়ান কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। কিন্তু তাৎক্ষণিকভাবে সে অনুরোধে সাড়া মেলেনি। ক্যাপিটাল ওয়ান কখনোই ট্রাম্প অর্গানাইজেশনের বিরুদ্ধে অবৈধ অর্থ পাচারের অভিযোগ আনেনি। তবে শুক্রবার আদালতে দাখিল করা নথিতে প্রতিষ্ঠানটি বলেছে, ‘নথিপত্র এবং বাদীপক্ষের নিজস্ব অভিযোগ থেকেই স্পষ্ট, ক্যাপিটাল ওয়ান অর্থ পাচাররোধী (এএমএল) কারণেই বাদীদের হিসাব বন্ধ করেছিল। এসব হিসাব বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল কয়েক মাসের বিশ্লেষণ এবং ক্যাপিটাল ওয়ানের অর্থ পাচাররোধী দলের সতর্ক পর্যালোচনার পর। ব্যাংকের নীতিমালা ও নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা অনুসরণ করেই তা করা হয়েছে।’

 

ক্যাপিটাল ওয়ান ২০২১ সালের মার্চে ট্রাম্প-সংশ্লিষ্ট ৩০০টির বেশি ব্যাংক হিসাব বন্ধ করার পরিকল্পনার কথা জানায়। ট্রাম্প অর্গানাইজেশন এবং প্রেসিডেন্টের ছেলে এরিক ট্রাম্প ২০২৫ সালের মার্চে ফ্লোরিডার একটি ফেডারেল আদালতে ক্যাপিটাল ওয়ানের বিরুদ্ধে মামলা করেন। তাঁদের অভিযোগ ছিল, ক্যাপিটাল ওয়ান নিজেদের অতি–সচেতন অবস্থানের কারণে এবং ২০২১ সালের ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ক্যাপিটাল ভবনে দাঙ্গার পর সৃষ্ট রাজনৈতিক পরিস্থিতির সুবিধা নেওয়ার লক্ষ্যে এসব হিসাব বন্ধ করেছে।

 

‘ভুল ধারণাভিত্তিক’ অভিযোগ: ক্যাপিটাল ওয়ান

মিয়ামির ফেডারেল আদালত ক্যাপিটাল ওয়ান-সংক্রান্ত মামলায় দুটি অভিযোগপত্র খারিজ করে দিয়েছে। তবে প্রতিবারই বাদীপক্ষকে সংশোধিত অভিযোগপত্র দাখিলের সুযোগ দেওয়া হয়েছে। ক্যাপিটাল ওয়ান বলেছে, জুলাইয়ে দাখিল করা সর্বশেষ অভিযোগপত্রেও ‘আগের দুটি অভিযোগপত্রের মতো একই মৌলিক ত্রুটি রয়েছে।’

 

ক্যাপিটাল ওয়ান শুক্রবার আদালতে দাখিল করা নথিতে বলেছে, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হওয়ার যে অভিযোগ ট্রাম্প অর্গানাইজেশন করছে তা ‘ভুল ধারণাভিত্তিক’ এবং আদালতে জমা দেওয়া নথির সম্পূর্ণ প্রেক্ষাপট বিবেচনা না করে বেছে নেওয়া কিছু উদ্ধৃতির ওপর ভিত্তি করে তৈরি। নথিতে বলা হয়েছে, ‘ক্যাপিটাল ওয়ান যে লেনদেনের ধরনগুলো শনাক্ত করেছে, সেগুলো ফেডারেল ব্যাংকিং নির্দেশনায় ঝুঁকিপূর্ণ বা নজরদারির জন্য চিহ্নিত কার্যক্রমের ধরনের অন্তর্ভুক্ত।’

 

ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের শুরু থেকে তাঁর প্রশাসন কয়েকটি বড় ব্যাংকের ওপর চাপ দিয়েছে। তাঁর এ অবস্থান রক্ষণশীলদের সেই অভিযোগেরই প্রতিধ্বনি—রক্ষণশীলদের অভিযোগ, এসব আর্থিক প্রতিষ্ঠান ইচ্ছাকৃতভাবে রাজনৈতিক ডানপন্থীদের লক্ষ্যবস্তু করছে।

 

সূত্রঃ রয়টার্স

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রে ‘মেডিকেয়ার ফর অল’ ব্যবস্থায় সমর্থন বেড়ে জরিপের ইতিহাসে সর্বোচ্চ

১

৭ কোটি শিশুর ‘ট্রাম্প অ্যাকাউন্ট’ প্রস্তুত,ক্লেইম করতে হবে অভিভাবকদের

২

ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে বিবিসিসিআইয়ের মতবিনিময় সভা

৩

বিদেশি শিক্ষার্থীদের কাজের অনুমতিতে ৭০ হাজার ডলারের ফি প্রস্তাব ট্রাম্পের

৪

ব্রাডফোর্ডে বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচনী প্রচারে গুলজার-কুদ্দুস-মনির প্যানেল

৫

বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির নতুন কমিটি গঠনের দায়িত্ব আহ্বায়ক কমিটির

৬

আমেরিকান নাগরিকত্ব বাতিলের উদ্যোগ, ৪০ জনের বিরুদ্ধে মামলা ট্রাম্প প্রশাসনের

৭

সাবেক মেজরের মৃত্যুদণ্ড কার্যকর করতে ট্রাম্পের অনুমোদন

৮

বাংলাদেশিদের মার্কিন ভিজিট ভিসায় সর্বোচ্চ ২০ হাজার ডলার বন্ড

৯

দুই দিনব্যাপী দুর্গোৎসবে সাজবে টাইমস স্কয়ার, আয়োজন ১০ ও ১১ অক্টোবর

১০

বিদেশি কর্মীদের জন্য বড় স্বস্তি, এইচ-১বি ভিসার ১ লাখ ডলারের ফি স্থগিত

১১

মার্কিন প্রবেশপথে বদল আসছে, পাসপোর্ট স্ট্যাম্পের বদলে গুরুত্ব পাবে I-94

১২

৩০ ডলারে কেনা চিত্রকর্ম বিক্রি হলো সাড়ে ১৩ লাখ ডলারে

১৩

যুক্তরাষ্ট্রে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ থেকে বৈধ অভিবাসন কমেছে ৯৬ শতাংশ

১৪

কর রিটার্নে নাগরিকত্বের তথ্য দেওয়ার প্রস্তাব ট্রাম্প প্রশাসনের

১৫

২ কোটির বেশি প্রবীণের জন্য এককালীন ৯০ ডলারের ঘোষণা ট্রাম্পের

১৬

জ্যাকসন হাইটসে প্রকাশ্যেই ভুয়া পাসপোর্ট ও গ্রিন কার্ড বিক্রি

১৭

সাইবার সিকিউরিটি প্রশিক্ষণে নতুন ব্যাচ নিচ্ছে USA Consulting Tech

১৮

আমেরিকান পাসপোর্টে বৈপ্লবিক পরিবর্তন: অনলাইনেই আবেদন, ছবি তোলা যাবে মোবাইলে

১৯

সেন্টার ফর এনআরবির উদ্যোগে ব্র্যান্ডিং বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা

২০