বাংলা সংবাদ ডেস্ক
১৯ মে ২০২৬, ৬:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ট্রাম্পের অভিবাসন অভিযানে পরিবারছাড়া লক্ষাধিক শিশু

যুক্তরাষ্ট্রে ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসনবিরোধী অভিযানে এক লাখেরও বেশি শিশু তাদের বাবা-মায়ের কাছ থেকে বিচ্ছিন্ন হয়েছে বলে নতুন এক বিশ্লেষণে উঠে এসেছে। গবেষণা প্রতিষ্ঠান ব্রুকিংস ইনস্টিটিউশনের প্রতিবেদনে বলা হয়েছে, এসব শিশুর প্রায় ৭৫ শতাংশই মার্কিন নাগরিক।

 

 

প্রতিবেদন অনুযায়ী, অভিবাসন অভিযান ও আটক কার্যক্রমের ফলে প্রায় ২ লাখ ৫ হাজার শিশু কোনো না কোনোভাবে বাবা-মায়ের বিচ্ছেদের শিকার হয়েছে। এর মধ্যে আনুমানিক ১ লাখ ৪৫ হাজার শিশু যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া নাগরিক। গবেষকদের দাবি, সরকারি পরিসংখ্যান প্রকৃত সংখ্যার তুলনায় অনেক কম, কারণ আটক ব্যক্তিদের সন্তান সম্পর্কে সবসময় তথ্য নেওয়া হয় না কিংবা অনেকে ভয়ে তথ্য গোপন করেন। বিশ্লেষকরা বলছেন, এই পরিস্থিতি ২০১৮ সালের জিরো টলারেন্স নীতিকেও ছাড়িয়ে গেছে। ওই সময়ে দক্ষিণ সীমান্তে প্রবেশের পর প্রায় ৫ হাজার ৫০০ শিশুকে তাদের বাবা-মায়ের কাছ থেকে আলাদা করা হয়েছিল।

 

এক মায়ের দীর্ঘ বিচ্ছেদের গল্প

টেক্সাসের একটি ডিটেনশন সেন্টারে আটক থাকা অরদোনেজ নামের এক অভিবাসী মা জানান, গত বছরের জুলাইয়ে সান আন্তোনিওর একটি সি-ফুড স্টোরে কাজ করার সময় তাকে আটক করা হয়। এরপর থেকে তিনি তার যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া দুই বছরের ছেলে আলোনজোর কাছ থেকে বিচ্ছিন্ন। অরদোনেজ বলেন, সে এখন হাঁটতে ও কথা বলতে পারে। তার জীবনের অনেক কিছুই আমি হারিয়েছি।

বর্তমানে শিশুটি এক পরিচিত ব্যক্তির কাছে রয়েছে। অরদোনেজের অভিযোগ, তাকে ছেলের সঙ্গে পারিবারিক ডিটেনশন সেন্টারে থাকার সুযোগও দেওয়া হয়নি, কারণ মার্কিন নাগরিক শিশুদের অভিবাসন আটক কেন্দ্রে রাখা যায় না।

 

সরকারি তথ্য নিয়ে প্রশ্ন

যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ (ডিএইচএস) জানিয়েছে, আটক অভিভাবকদের সামনে দুটি বিকল্প থাকে সন্তানকে সঙ্গে নিয়ে দেশত্যাগ করা অথবা কাউকে দায়িত্ব দিয়ে যাওয়া। তবে গবেষকদের মতে, বাস্তবে অধিকাংশ শিশু বন্ধু, প্রতিবেশী বা আত্মীয়দের কাছে অনিশ্চিত পরিস্থিতিতে বড় হচ্ছে।

 

তারা ওয়াটসন নামে একজন বলেন, যেভাবেই হিসাব করা হোক না কেন, প্রেসিডেন্ট দায়িত্ব নেওয়ার পর থেকে কয়েক হাজার নয়, কয়েক লাখ শিশু তাদের বাবা-মায়ের আটক হওয়ার অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছে। এর বেশিরভাগই মার্কিন নাগরিক শিশু। গবেষকরা আরো জানান, বর্তমানে যুক্তরাষ্ট্রে প্রায় ১ কোটি ৩০ লাখ অভিবাসী বহিষ্কারের ঝুঁকিতে রয়েছেন। এদের মধ্যে অনেকে অবৈধভাবে বসবাস করছেন, আবার কারো অস্থায়ী বৈধতা রয়েছে। পাঁচ মিলিয়নের বেশি শিশু অন্তত একজন অননুমোদিত অভিভাবকের সঙ্গে বসবাস করে, যার মধ্যে ৪০ লাখের বেশি মার্কিন নাগরিক।

 

শিশুদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ

শিশু কল্যাণ বিশেষজ্ঞদের মতে, খুব কম শিশুই ফস্টার কেয়ারে যায়। বেশিরভাগ ক্ষেত্রেই তাদের দায়িত্ব নেন আত্মীয়স্বজন বা পরিচিতজন, যাদের অনেকেরই আইনগত কর্তৃত্ব বা আর্থিক সক্ষমতা নেই। মারিয়া ক্যানসিয়ান বলেন, সরকার যদি শুধু কাগজপত্র না থাকার কারণে ভালো বাবা-মাকে সন্তানদের কাছ থেকে আলাদা করে, তাহলে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্বও সরকারের।

 

অভিবাসী পরিবারগুলোর সহায়তায় কাজ করা বিভিন্ন সংস্থা বলছে, আটক হওয়ার আশঙ্কায় এখন অনেক পরিবার আগেভাগেই সন্তানের অভিভাবক নির্ধারণের পরিকল্পনা করছে। তবে বাস্তবে বহু শিশু অনিশ্চয়তা, মানসিক চাপ ও আর্থিক সংকটের মধ্যে পড়ছে। লস অ্যাঞ্জেলেসভিত্তিক অলাভজনক সংস্থা পাবলিক কাউন্সিল জানিয়েছে, গত এক বছরে তারা ৪ হাজারের বেশি অভিবাসীকে সন্তানের হেফাজত পরিকল্পনা বিষয়ে সহায়তা দিয়েছে। তবুও প্রতিদিনই স্কুল, গির্জা ও স্থানীয় সংগঠনগুলোর কাছ থেকে আটক অভিভাবকদের শিশুদের জন্য সহায়তার আবেদন আসছে।

 

এটি আমার মার্কিন সন্তানের ক্ষতি

তিন বছর বয়সী মার্কিন নাগরিক সামান্থা লোপেজের মাকেও সম্প্রতি ট্রাফিক স্টপের পর ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। সামান্থার বাবা, যিনি নিরাপত্তার কারণে নিজের পুরো নাম প্রকাশ করতে চাননি, বলেন, ‘আমার মেয়ে যখন তার মায়ের সঙ্গে ফোনে কথা বলে, তখন কান্না শুরু করে। এটি আমার মার্কিন সন্তানের ক্ষতি।’

 

তিনি জানান, স্ত্রীকে মুক্ত করতে আইনজীবীর খরচ জোগাতে তাকে অতিরিক্ত সময় কাজ করতে হচ্ছে, পাশাপাশি মেয়ের দেখাশোনাও করতে হচ্ছে। বিশেষজ্ঞরা সতর্ক করছেন, অভিবাসনবিরোধী অভিযান আরো জোরদার হলে বিচ্ছিন্ন পরিবারের সংখ্যা দ্রুত বাড়তে পারে এবং এর দীর্ঘমেয়াদি প্রভাব পড়বে হাজারো শিশুর মানসিক ও সামাজিক জীবনে।

 

সূত্র: সিএনএন

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওয়ারেনে নতুন ক্রিকেট মাঠের অনুমোদন, বাংলাদেশি ক্রিকেট কমিউনিটিতে উচ্ছ্বাস

ট্রাম্পের ৩৯ দেশের আশ্রয়প্রার্থীদের ওপর আরোপিত বিধিনিষেধ খারিজ

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নিয়োগের প্রতিবাদে বাংলাদেশী আমেরিকান ফোরাম মিশিগানের বিবৃতি

ঘুম থেকে উঠেই চা-কফির অভ্যাস, শরীরের জন্য কতটা নিরাপদ?

সকালে ঘুম থেকে উঠেই ফোন দেখা, অভ্যাস নাকি স্বাস্থ্যের জন্য ঝুঁকি? কী বলছে আধুনিক বিজ্ঞান?

সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন অধ্যায়, সাবস্ক্রিপশন চালু করছে মেটা

২০২৬ বিশ্বকাপের কম বয়সী ৭ ফুটবলার 

দেশে সংঘাত, মাঠে প্রস্তুতি—বিশ্বকাপকে ঘিরে ইরানি ফুটবলারদের ব্যস্ততা

মিশিগানে বাংলাদেশি কমিউনিটির সাথে ইউএস সিনেট প্রার্থীর মত বিনিময় সভা অনুষ্ঠিত

ফুটবল বিশ্বকাপ ইতিহাসে এ পর্যন্ত কোন দেশ কতবার চ্যাম্পিয়ন

১০

ভিনদেশ কোনোদিন হয়না আপন

১১

মিশিগানে কাজিনহুড ডে অ্যান্ড নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্ট ও ঈদ আনন্দ উদযাপন

১২

লাল পলাশের দেশ

১৩

কৃষক যে হন স্বপ্ন সাধক

১৪

শঙ্কিত মন সেই মেয়েটির 

১৫

গেইম

১৬

আত্মার ঠিকানা

১৭

ফ্যাশন, চলচ্চিত্র আর সংস্কৃতিতে আজও জীবন্ত মেরিলিন মনরো

১৮

যুক্তরাষ্ট্রে ‘বাংলাদেশ ল’য়ার্স অ্যাসোসিয়েশন অফ মিশিগান’ এর আত্মপ্রকাশ

১৯

শিশুদের নিরাপত্তা আজ রাষ্ট্রের সবচেয়ে বড় পরীক্ষা

২০