বাংলা সংবাদ ডেস্ক
২২ এপ্রিল ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ট্রাম্পকে সমর্থন দিয়ে মানুষকে বিভ্রান্ত করায় দুঃখ প্রকাশ কার্লসনের

যুক্তরাষ্ট্রের সর্বশেষ প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের পক্ষে জোরালো সমর্থন ও পরামর্শ দেওয়ায় এখন অনুশোচনায় ভুগছেন তার একসময়ের ঘনিষ্ঠ মিত্র ও রক্ষণশীল সাংবাদিক, ভাষ্যকার টাকার কার্লসন। মানুষকে বিভ্রান্ত করার জন্য তিনি দুঃখও প্রকাশ করেন। ইরান যুদ্ধ নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে তীব্র মতবিরোধের জেরে এমন মন্তব্য করেছেন কার্লসন।

 

 

২০২৪ সালে ট্রাম্প তখন দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে ফিরতে জোর প্রচার চালাচ্ছেন। ওই সময় প্রায়ই ট্রাম্পের পাশে দেখা যেত টাকার কার্লসনকে। জোর সমর্থন জানাতেন, পরামর্শ দিতেন। এখন সেই সমর্থনের জন্য অনুশোচনায় ভুগছেন ফক্স নিউজের সাবেক এই ভাষ্যকার, উপস্থাপক, ইনফ্লুয়েন্সার। টাকার কার্লসন বলেন, ডোনাল্ড ট্রাম্পকে হোয়াইট হাউসে ফেরানোর বিষয়ে সহায়তা করার জন্য তিনি দীর্ঘদিন ধরে ‘যন্ত্রণায়’ ভুগবেন।

 

 

ট্রাম্পের সঙ্গে মতবিরোধে জড়ানো কার্লসন গত সোমবার প্রকাশিত নিজের একটি পডকাস্টের পর্বে অনুশোচনা করেন। তিনি বলেন, এখন সেখানে (ইরান) যা ঘটছে, তার পেছনে তিনি নিজেও দায়ী। কারণগুলোর অংশ। কার্লসন বলেন, ‘শুধু এটা বলা যথেষ্ট নয় যে আমি আমার মত বদলেছি বা এটা খারাপ, আমি আর এসবে নেই।’ পডকাস্টে নিজের ভাই বাকলের সঙ্গে নানা বিষয়ে খোলামেলা কথা বলেন কার্লসন। বাকলে নিজেও একসময় ট্রাম্পের বক্তব্য লেখকের দায়িত্ব পালন করেছেন। এ সময় কার্লসন বলেন, ‘এটা এমন একটা সময়, যখন আমাদের নিজেদের বিবেকের সঙ্গে লড়াই করতে হচ্ছে। আমরা দীর্ঘ সময় ধরে এ নিয়ে কষ্ট পাব। আমি পাব। তাই আমি বলতে চাই, মানুষকে বিভ্রান্ত করার জন্য আমি দুঃখিত।’

 

 

কার্লসন দীর্ঘদিন ধরে মার্কিন প্রভাবশালী সংবাদমাধ্যম ফক্স নিউজে উপস্থাপনা করেছেন। সেই সঙ্গে তিনি বিদেশে মার্কিন হস্তক্ষেপের ঘোর বিরোধী। কাজেই ইরানে মার্কিন হামলা মেনে নিতে পারেননি তিনি। এটা নিয়ে ট্রাম্প আর তার মিত্রদের সঙ্গে কয়েক সপ্তাহ ধরে তার বিবাদ চলছে। এবারের ইস্টারে ট্রাম্প ইরানকে হুমকি দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়েছিলেন। তাতে বলা হয়েছিল, ইরান যদি হরমুজ প্রণালি খুলে না দেয়, তাহলে তিনি দেশটিকে নরকে পরিণত করবেন।

 

 

ট্রাম্পের ওই পোস্ট কার্লসনকে ক্ষুব্ধ করে তোলে। তিনি ট্রাম্পের এমন আচরণকে ‘অশুভ’ বলে আখ্যায়িত করেন। হোয়াইট হাউসের কর্মকর্তাদের প্রেসিডেন্টের বিরুদ্ধে অবস্থান নেওয়ার আহ্বান জানান। কার্লসনের এমন বক্তব্যে ক্ষুব্ধ হন ট্রাম্পও। নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট দিয়ে কার্লসনসহ রক্ষণশীল সমালোচকদের ‘বোকা’ বলে গালমন্দ করেন।

 

 

ট্রাম্প আরও বলেন, কার্লসনের একজন ভালো মনোরোগবিশেষজ্ঞকে দেখানো দরকার। ২০২৩ সালে ফক্স নিউজ থেকে বরখাস্ত হওয়ার পর থেকে তিনি আর ‘আগের মতো নেই’। ট্রাম্প গত শুক্রবারও কার্লসনকে কটাক্ষ করে বক্তব্য দেন। এক পোস্টে তিনি লিখেন, ‘কার্লসন একজন স্বল্প বুদ্ধির মানুষ। তাঁকে হারিয়ে দেওয়া সহজ। তাঁকে অতিমূল্যায়ন করা হয়েছে।’ এখন কার্লসনের অনুশোচনামূলক মন্তব্যের বিষয়ে প্রতিক্রিয়া জানতে হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। জবাবে ট্রাম্পের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টের দিকে ইঙ্গিত করা হয়েছে।

 

 

ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র ও ডানপন্থী অধিকারকর্মী লরা লুমার গত সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে টাকার কার্লসনের সমালোচনা করে লেখেন, ‘কার্লসন দেশকে ডেমোক্র্যাটদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করছেন।’ ২০২৫ সালের বিশ্বের শীর্ষ ১০ জন কথিত ‘ইহুদিবিদ্বেষী’ ও ‘জায়নবাদবিরোধী’ ইনফ্লুয়েন্সারের তালিকা প্রকাশ করেছে ইসরায়েল সরকার। এই ১০ জনের মধ্যে ছয়জনই যুক্তরাষ্ট্রভিত্তিক। তালিকায় কার্লসনের নামও রয়েছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মার্কিন ‘কঠোর ৫ দফা’ প্রস্তাবে না বলল ইরান

আগামী ২৫ ও ২৬ জুলাই মিশিগানে বসছে বাংলাদেশি আমেরিকান ফেস্টিভ্যাল

ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদে ইতি টানতে যাচ্ছেন স্টারমার

হাউজিং ভাউচার তহবিল কমায় নিউইয়র্কে বাড়ছে আবাসন সংকটের শঙ্কা

কমলগঞ্জে চা শ্রমিকদের মানববন্ধন ক্যামেলিয়া হাসপাতাল চালুর দাবিতে

তাইওয়ানের স্বাধীনতা ঘোষণার বিরুদ্ধে ট্রাম্পের সতর্কবার্তা

যুক্তরাষ্ট্রে শেষকৃত্যের ব্যয় বেড়ে চরম চাপে প্রবাসী মুসলিম পরিবার

জেলা প্রশাসকের প্রবাসী সম্মাননায় ভূষিত প্রিন্সিপাল মাওঃ আতিকুর রহমান

গেমস্টপের ৫৫.৫ বিলিয়ন ডলারের প্রস্তাব ফিরিয়ে দিল ইবে

আইসের ‘নো-বন্ড’ নীতি বাতিল, জামিনে মুক্তির সুযোগ পাচ্ছেন অভিবাসীরা

১০

মৌলভীবাজার শহরে ছয় তলা ভবন থেকে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১

জরুরি সেবায় কাটছাঁট নয়, ১২৪.৭ বিলিয়ন ডলারের বাজেট আনলো নিউইয়র্ক সিটি

১২

কোভিডকালে ট্যাক্স ফাইলিংয়ে জরিমানা দেওয়া ব্যক্তিদের রিফান্ডের সম্ভাবনা

১৩

ফেন্টানাইল চক্রে জড়িত অভিযোগ, ভারতীয় প্রতিষ্ঠানসহ ১৩ জনকে নিষিদ্ধ করল যুক্তরাষ্ট্র

১৪

ভিসা আবেদনের ব্যাংক স্টেটমেন্টে বাধ্যতামূলক করা হচ্ছে ‘কিউআর কোড’

১৫

ইরান সংঘাতের ব্যাখ্যা দিতে গিয়ে কংগ্রেসে তোপের মুখে পেন্টাগন প্রধান

১৬

পাকিস্তানের বিপক্ষে ধারাবাহিক সাফল্য, নাহিদের নৈপুণ্যে মিরপুরে রেকর্ডের দিন

১৭

সবার আগে বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করে চমক দিল বসনিয়া

১৮

‘লাইফ সাপোর্টে’ চলছে ইরান যুদ্ধবিরতি, দাবি ট্রাম্পের

১৯

জর্জিয়ায় শেখ রহমানের পুনর্নির্বাচনী প্রচারণায় বাংলাদেশি কমিউনিটির ব্যাপক সাড়া

২০