বাংলা সংবাদ ডেস্ক
১৪ জানুয়ারী ২০২৫, ১১:০০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

টিউলিপের বিরুদ্ধে ব্রিটিশ তদন্ত প্রতিবেদন শিগগিরই

সম্পত্তি জালিয়াতির অভিযোগে তদন্তের মুখে পড়েছেন যুক্তরাজ্যে ক্ষমতাসীন লেবার পার্টির এমপি ও সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিক। দল ও দলের বাইরে থেকে তার ওপর পদত্যাগের চাপ বাড়ছে। এমন পরিস্থিতিতে প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের মুখপাত্র বলেছেন, খুব শিগগিরই টিউলিপের বিরুদ্ধে তদন্ত রিপোর্ট প্রকাশ করা হবে।

 

সংবাদসংস্থা ব্লুমবার্গ জানিয়েছে, মঙ্গলবার ব্রিটিশ প্রধানমন্ত্রীর মুখপাত্র বলেছেন, সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিকের আর্থিক বিষয়ের তদন্তকারী ব্রিটিশ কর্মকর্তা শিগগিরই তার রিপোর্ট দেবেন বলে আশা করা হচ্ছে। তিনি আরও বলেন, দুর্নীতি মোকাবিলার দায়িত্ব রয়েছে এমন একটি পদ থেকে পদত্যাগ করার জন্য টিউলিপ সিদ্দিকের ওপর চাপ বাড়ছে। প্রধানমন্ত্রীর স্বাধীন উপদেষ্টা লরি ম্যাগনাস তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোর তদন্ত করছেন। আমরা শিগগিরই তার তদন্তের বিষয়ে একটি আপডেট দিতে সক্ষম হব।

 

খবরে বলা হয়, সাম্প্রতিক সপ্তাহগুলোতে যুক্তরাজ্যের সংবাদমাধ্যমে ধারাবাহিকভাবে গল্পের শিকার হয়েছেন টিউলিপ সিদ্দিক। তার বিরুদ্ধে খালা বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের থেকে লন্ডনে সম্পত্তি প্রাপ্তির অভিযোগ উঠেছে। বাংলাদেশের অর্থ পাচারবিরোধী সংস্থা টিউলিপের দেশীয় ব্যাংক অ্যাকাউন্ট সম্পর্কেও তথ্য চেয়েছে, যা সম্ভবত একটি বৃহত্তর আর্থিক তদন্তের শুরু মাত্র। টিউলিপ সিদ্দিক বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে। দীর্ঘসময় ধরে তিনি যুক্তরাজ্যে বসবাস করেন এবং লেবার পার্টির রাজনীতি করেন। তবে সম্প্রতি বাংলাদেশে দুর্নীতির তদন্তে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে নাম জড়িয়েছে তারও।

 

অভিযোগ উঠেছে, খালা শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকাকালে তার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছ থেকে বিনামূল্যে সম্পত্তি গ্রহণ করেছেন টিউলিপ। বেশ কয়েকটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে অভিযোগ প্রকাশ করে দাবি করা হয়, আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠদের কাছ থেকে লন্ডনে বিনামূল্যে ফ্ল্যাট পেয়েছেন তিনি। এ ছাড়াও বাংলাদেশে অবকাঠামোগত ব্যয় থেকে শেখ হাসিনার পরিবারের ৩.৯ বিলিয়ন পাউন্ড পর্যন্ত আত্মসাতের অভিযোগের তদন্তে টিউলিপের নাম এসেছে। দুর্নীতির সঙ্গে সংশ্লিষ্টতার এসব অভিযোগ প্রকাশ্যে আসার পর চাপের মুখে পড়েছেন টিউলিপ। অনেকেই মনে করছেন, পদত্যাগ না করলেও টিউলিপকে তার মন্ত্রীত্বের পদ থেকে বহিষ্কার করা হতে পারে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশুদের টিকটক ব্যবহারে কড়াকড়ি, যুক্তরাষ্ট্রে ১০০ মিলিয়ন ডলারের সমঝোতাশিশুদের

১

ট্রাম্প ভোট গণনার সময় নির্বাচনের ফল পাল্টানোর চেষ্টা করতে পারেন

২

শিক্ষার্থীদের যাতায়াত সহজ করতে হ্যামট্রাম্যাক থেকে নতুন ফ্রি বাস সেবা

৩

জন্মসূত্রে নাগরিকত্বের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র ভ্রমণে নতুন ভিসা বিধিনিষেধ

৪

মিশিগান ডেমোক্র্যাটিক পার্টির ‘বেস্ট অব দ্য ওয়েস্ট ইয়ুথ লিডারশীপ অ্যাওয়ার্ড’ পেলেন তাহমিদ চৌধুরী

৫

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বারহাম সালিহ উচ্চপর্যায়ের বৈঠক

৬

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে

৭

যুক্তরাষ্ট্র থেকে ২৫ হাজারের বেশি অভিবাসী তৃতীয় দেশে পাঠানো হয়েছে

৮

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি

৯

মেডিকেইডের ওষুধের দাম কমাতে যুক্তরাষ্ট্রজুড়ে নতুন নীতি ট্রাম্প প্রশাসনের

১০

যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসায় ১ লাখ ডলারের ফি আরও এক বছর

১১

তিন বছর পর যুক্তরাষ্ট্রে আবার বাড়ল সুদের হার

১২

১৮ সেপ্টেম্বর থেকে গ্রিনকার্ডে নতুন পাবলিক চার্জ নিয়ম

১৩

গুগলের বিজ্ঞাপন ব্যবসায় লাগাম, মার্কিন নজরদারিতে প্রতিষ্ঠানটি

১৪

বিজিবির অভিযানে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

১৫

ডেট্রয়েট থেকে আটলান্টিক সিটি, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির বিস্তৃত উপস্থিতি

১৬

যুক্তরাষ্ট্রের প্রভাব কমাতে ডলারের বিকল্প খুঁজছে বিভিন্ন দেশ

১৭

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র

১৮

গ্রিন কার্ড স্পনসরশিপে নতুন নিয়ম যুক্তরাষ্ট্রে, যাচাই হবে স্পনসরের ক্রেডিট তথ্য

১৯

সৌদি আরবে ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র

২০