৫ অক্টোবর ২০২৫, ৩:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

টাইগারদের দাপটে আফগানদের লজ্জাজনক হোয়াইটওয়াশ

সাইফ হাসানের ঝড়ো ব্যাটিংয়ে দুর্দান্ত জয় পেয়েছে বাংলাদেশ। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে আফগানিস্তানকে ৬ উইকেটে হারিয়ে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছে জাকের আলি অনিকের দল।
২০১৮ সালে আফগানদের কাছে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার তিক্ত স্মৃতি এবার ঘুচল টাইগারদের। সাত বছর পর একই মঞ্চে হিসাব চুকিয়ে দিল বাংলাদেশ। আগের ম্যাচেই সিরিজ নিশ্চিত করার পর আজ হ্যাটট্রিক জয়ের লক্ষ্যে নামা দলটি শুরু থেকেই দেখিয়েছে দারুণ আধিপত্য।

 

 

এদিকে ১৪৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশের শুরুটা ছিল ধীরস্থির। ওপেনার পারভেজ হোসেন ১৪ রানে আউট হলেও অপরপ্রান্তে আক্রমণাত্মক ছিলেন তানজিদ হাসান ও সাইফ হাসান। পাওয়ারপ্লেতে সাইফের ছক্কায় ম্যাচের গতি বাড়ে। তানজিদ ৩৩ রান করে আউট হওয়ার পর জাকের আলী ও সাইফ দলকে জয়ের কাছাকাছি নিয়ে যান।

 

 

ইনিংসের শেষদিকে সাইফের ব্যাটে আসে ফিফটি, যেটি তার আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের চতুর্থ অর্ধশতক। আহমেদজাইয়ের ওভারে একাই নেন ১৫ রান, যার একটি ছক্কা গ্যালারির ছাদে গিয়ে পড়ে, সেই ছক্কাই তাকে নিয়ে যায় ৫০ রানের মাইলফলকে। শেষদিকে নুরুল হাসানের ছক্কায় সহজ জয় পায় বাংলাদেশ। এর আগে খেলার শুরুতে দলীয় ৩৯ রানে আফগানদের ৩ উইকেট তুলে নেয় টাইগাররা। চতুর্থ উইকেটে ধাক্কাটা সামলানোর চেষ্টা করেন ডারউইশ রাসুলি ও সেদিকউল্লাহ আতাল। ৩৪ রানের জুটি গড়ে। কিন্তু দেয়ালে পিঠ ঠেকে যাওয়া আফগানদের বেশিক্ষণ লড়াইয়ে রাখতে পারেননি রাসুলি ও সেদিকউল্লাহ।

 

 

ব্যক্তিগত ২৮ রানে মোহাম্মদ সাইফউদ্দিনের বলে সেদিকউল্লাহ আউট হলে তাদের জুটিটা যায় ভেঙে। এরপর মুহূর্তে আফগানদের স্কোরবোর্ড দাঁড়ায় ৮ উইকেটে ৯৮ রান। এতে করে আফগানরা ১২০ রান করতে পারবে কি না সেই শঙ্কা উঁকি মারে। তবে শেষ দিকে ৩৪ রানের জুটি গড়ে দলকে ৯ উইকেটে ১৪৩ রানের সংগ্রহ এনে দেন রাসুলি-মুজিব উর রহমান। বিশেষ করে শেষ দিকে যদি ৩ চারে ২১ রান না করতেন মুজিব।

 

 

অন্যদিকে অ্যাংকরের ভূমিকা পালন করা রাসুলি দলের হয়ে সর্বোচ্চ ৩২ রান করেন। আগের দুই ম্যাচে ১৫১ ও ১৪৭ রান করা আফগানদের আজ অল্পতে আটকাতে দারুণ বোলিং করেছেন সাইফউদ্দিন। ১৫ রান দিয়ে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন তিনি। দুটি করে উইকেট নিয়েছেন নাসুম আহমেদ ও তানজিম হাসান সাকিব।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিশিগান ডেমোক্র্যাটিক পার্টির ‘বেস্ট অব দ্য ওয়েস্ট ইয়ুথ লিডারশীপ অ্যাওয়ার্ড’ পেলেন তাহমিদ চৌধুরী

১

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বারহাম সালিহ উচ্চপর্যায়ের বৈঠক

২

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে

৩

যুক্তরাষ্ট্র থেকে ২৫ হাজারের বেশি অভিবাসী তৃতীয় দেশে পাঠানো হয়েছে

৪

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি

৫

মেডিকেইডের ওষুধের দাম কমাতে যুক্তরাষ্ট্রজুড়ে নতুন নীতি ট্রাম্প প্রশাসনের

৬

যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসায় ১ লাখ ডলারের ফি আরও এক বছর

৭

তিন বছর পর যুক্তরাষ্ট্রে আবার বাড়ল সুদের হার

৮

১৮ সেপ্টেম্বর থেকে গ্রিনকার্ডে নতুন পাবলিক চার্জ নিয়ম

৯

গুগলের বিজ্ঞাপন ব্যবসায় লাগাম, মার্কিন নজরদারিতে প্রতিষ্ঠানটি

১০

বিজিবির অভিযানে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

১১

ডেট্রয়েট থেকে আটলান্টিক সিটি, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির বিস্তৃত উপস্থিতি

১২

যুক্তরাষ্ট্রের প্রভাব কমাতে ডলারের বিকল্প খুঁজছে বিভিন্ন দেশ

১৩

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র

১৪

গ্রিন কার্ড স্পনসরশিপে নতুন নিয়ম যুক্তরাষ্ট্রে, যাচাই হবে স্পনসরের ক্রেডিট তথ্য

১৫

সৌদি আরবে ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র

১৬

ডাকযোগে ভোটের পক্ষে সুপ্রিম কোর্ট, মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের উদ্যোগে বাধা

১৭

যুক্তরাষ্ট্রে অবৈধ ভোটের অভিযোগে ৭ গ্রিন কার্ডধারী গ্রেপ্তার

১৮

ছয় বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ছাড়ার হার সর্বোচ্চ

১৯

প্রথমবার প্রকাশ্যে মহাকাশে অস্ত্র মোতায়েনের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্রের

২০