১৫ সেপ্টেম্বর ২০২৫, ৩:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জিমেইল আপডেট : কেনাকাটার মেইল আলাদা ট্যাবে

গুগল মোবাইল ও ওয়েবের জন্য জিমেইলে একটি বড় আপডেট আনছে যা ব্যবহারকারীদের জন্য ডেলিভারি সংক্রান্ত ইমেইল ট্র্যাক করা সহজ করবে। সবচেয়ে বড় পরিবর্তন হলো নতুন ‘পারচেসেজ’ ট্যাব যেখানে সব ডেলিভারি ইমেইল এক জায়গায় মিলবে।

 

 

প্রযুক্তি সাইট এনগ্যাজেট লিখেছে, অ্যাপে ব্যবহারকারীরা সাইড মেনু থেকে এই ভিউতে যেতে পারবেন শুধু উপরের সার্চ বক্সের পাশে থাকা হ্যামবার্গার আইকনে ক্লিক করলেই হবে। যদিও এখন ডেলিভারির জন্য আলাদা ট্যাব থাকছে তবে যেসব পার্সেল একই দিনে পৌঁছানোর কথা সেগুলো প্রাইমারি ইনবক্সের শীর্ষে কার্ড আকারে দেখা যাবে।

 

 

প্রতিটি কার্ডে থাকবে ‘সি আইটেম’ বা ‘ট্র্যাক প্যাকেজ’ বাটন। এটি ক্লিক করে ব্যবহারকারীরা সরাসরি তাদের পার্সেল ট্র্যাক করতে পারবেন মূল ইমেইল খুঁজে বের করার ঝামেলা ছাড়াই। নতুন ট্যাব আজ থেকেই ব্যক্তিগত জিমেইল অ্যাকাউন্টে দেখা যেতে শুরু করবে। এর পাশাপাশি, গুগল জিমেইলের ‘প্রমোশন’ ট্যাবেও পরিবর্তন আনছে। এখন থেকে ব্যবহারকারীরা সেখানে থাকা ইমেইলগুলোকে ‘মোস্ট রেলেভেন্ট’ অপশনে সাজাতে পারবেন।

 

 

জিমেইল ব্যবহারকারীর আগের ইন্টারঅ্যাকশনের ভিত্তিতে কোন ব্র্যান্ড ও ইমেইল সবচেয়ে গুরুত্বপূর্ণ তা নির্ধারণ করবে। পাশাপাশি, শিগগিরই শেষ হতে যাওয়া অফার ও ডিল নিয়ে ‘নাজেস’ বা স্মরণ করিয়ে দেওয়ার নোটিফিকেশনও পাঠাবে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে এই পরিবর্তনগুলো ধাপে ধাপে চালু হবে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভিযানে নতুন ইতিহাস গড়ে দেশে ফিরছে মার্কিন রণতরি ‘ইউএসএস ফোর্ড

ডেমোক্রেটিক পার্টি লিডার ড. নাজ হাসান শাহীনের আমন্ত্রণে সভা ও ডিনারপার্টি অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রের স্মারক পাসপোর্টে যুক্ত হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্পের ছবি

বাংলাদেশের মিডিয়া জগতের কিংবদন্তী কলম সৈনিক সৈয়দ আবদাল আহমেদ প্রধান তথ্য কর্মকতা হলেন প্রবাসী সাংবাদিক তুহিনের অভিনন্দন

নিউইয়র্কের আকাশে এয়ার ট্যাক্সি, ভবিষ্যৎ পরিবহনে বড় পরিবর্তনের ইঙ্গিত

যুক্তরাষ্ট্রে বিজ্ঞান খাতে আলোড়ন, বোর্ডের সব সদস্য বরখাস্ত

প্রবাসীর বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির চেষ্টাকালে ডাকাত নিহত

ট্যাক্স রিফান্ড বৃদ্ধি ও বাজারে উত্থান নিয়ে ট্রাম্প প্রশাসনের নতুন প্রচার

শিক্ষার্থী সুরক্ষায় কড়া নজরদারি, ডেট্রয়েট স্কুলে মুখ শনাক্তকরণ প্রযুক্তি চালু

বর্নিল আয়োজনে মিশিগানে USB 24 News বৈশাখী উৎসব উদযাপন

১০

যুক্তরাষ্ট্রে এইচ-১বি ভিসা তিন বছরের জন্য বন্ধের প্রস্তাব, অনিশ্চয়তায় লাখো বিদেশি কর্মী

১১

মিশিগানে বিএনপির মেয়াদোত্তীর্ণ কমিটি নিয়ে নেতাকর্মীদের ক্ষোভ প্রকাশ, নতুন নেতৃত্বের দাবিতে সংবাদ সম্মেলন

১২

মেট্রো ডেট্রয়েটে বাংলাদেশি কমিউনিটির উত্থান, অর্থনীতি ও আবাসনে নতুন শক্তি

১৩

বন্ড বাজারে বড় বিনিয়োগ, মার্চে ৫১ মিলিয়ন ডলার খরচ ট্রাম্পের

১৪

হোয়াইট হাউসে হামলার ঘটনায় বিশ্বজুড়ে উদ্বেগ, বার্তা দিলেন রাষ্ট্রপ্রধানরা

১৫

যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ দেখতে যাওয়ায় রেড অ্যালার্ট জারি মানবাধিকার সংগঠনের

১৬

বড়লেখায় কালবৈশাখীর তান্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি

১৭

শিশুদের ম্যালেরিয়া চিকিৎসার ওষুধে প্রথমবার অনুমোদন দিল ডব্লিউএইচও

১৮

যুক্তরাষ্ট্রে অভিবাসী ভিসা বন্ধের তালিকায় বাংলাদেশসহ ৭৫ দেশ

১৯

ফ্লোরিডায় দুই ডক্টরাল শিক্ষার্থীর মৃত্যু, লিমনের রুমমেটের বিরুদ্ধে খুনের অভিযোগ

২০