২৬ মার্চ ২০২৩, ১:৫৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জাতীয় পতাকা, স্মৃতিসৌধ ও মানচিত্রের আদলে দৃষ্টিনন্দন ফসলের মাঠ

ছবি সংগৃহীত

স্বাধীনতার মাসে জাতীয় পতাকা, স্মৃতিসৌধ ও মানচিত্রের আদলে মাঠ সাজিয়েছেন শেরপুরের কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। ধান খেতে জাতীয় পতাকা আর সবজি দিয়ে সাজানো স্মৃতিসৌধ ও মানচিত্র দেখতে সাধারণ মানুষের উপচে পড়া ভিড় । রোববার (২৬ মার্চ) সরেজমিনে এ দৃশ্য দেখা যায়।

সম্প্রতি জনসাধারণের জন্য আনুষ্ঠানিকভাবে স্বাধীনতা দিবস উপলক্ষে সবার জন্য উন্মুক্ত করে উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক।

জানা গেছে, শেরপুরের কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শিক্ষক ও শিক্ষার্থীরা ধানের মাঠে ১৬০ ফুট দৈর্ঘ্য, ৯৬ ফুট প্রস্থ ও ৩২ ফুট বৃত্তের ব্যাসার্ধের জাতীয় পতাকা তৈরি করেছে। এবারই প্রথম স্বাধীনতা দিবস উপলক্ষে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ব্যতিক্রমী এই আয়োজন করা হয়েছে।

এ দিকে শেরপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের (এটিআই) প্রায় ৪৩ একর জমির বিশাল এলাকায় ধান ও সবজির প্রদর্শনী প্লট। এর মাঝে সবার দৃষ্টি কাড়ে বিশাল এক পতাকা। পতাকার সবুজ অংশ বঙ্গবন্ধু-১০০ ও হাইব্রিড এবং মাঝখানে বৃত্তের লাল অংশ দুলালী সুন্দরী ধানের চারা দিয়ে সাজানো হয়েছে। পতাকার মাঝখানে লাল বৃত্ত দিয়ে বুঝানো হয়েছে লক্ষ শহীদের রক্ত ও সবুজ অংশ দিয়ে বুঝানো হয়েছে বাংলার প্রকৃতিকে। পাশেই সবজির প্লটে লাল শাক ও পাট শাকের চারা দিয়ে তৈরি করা হয়েছে বাংলাদেশের মানচিত্র ও স্মৃতি সৌধ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিশিগানে বামের ১৭তম বাংলাদেশী আমেরিকান ফেস্টিভ্যাল সম্পন্ন

এইচ-১বি ভিসা কর্মসূচি ৩ বছরের জন্য স্থগিতের উদ্যোগ

নতুন মার্কিন শুল্ক তালিকায় ৬০ দেশ, বাংলাদেশের ওপর ১০ শতাংশ কর

ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন সহজ করল বাংলাদেশ ব্যাংক

কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদ বিতর্ক তদন্তে ৬২৫টি গাছের গোড়া, মালিকের দাবি ১,২০০ গাছ

মানুষের চন্দ্রজয় সত্যি না ভুয়া?

হামট্রামিকে দুই দিনব্যাপী ফুলমুন ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল ১৫ ও ১৬ আগস্ট

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতিকে দেখতে চান ট্রাম্পের

সিঙ্গাপুরের পাসপোর্ট সবচেয়ে শক্তিশালী, বাংলাদেশ-উত্তর কোরিয়া এখন একই কাতারে

বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতি ইনক. মিশিগানের বনভোজন অনুষ্ঠিত

১০

মিশিগানে প্রথমবার তিন দিনব্যাপী আউটডোর ওয়াজ মাহফিল ও কিরাত প্রতিযোগিতা সম্পন্ন

১১

দিরাই শাল্লা ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের বনভোজন সম্পন্ন

১২

ভক্তদের ঢলে মুখর হ্যামট্রাম্যাক, অনুষ্ঠিত হলো শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা

১৩

মিশিগানে সাংস্কৃতিক আবহে ‘মৈত্রী’র তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

১৪

বাংলাদেশ এসোসিয়েশন অব মিশিগানের সংবাদ সম্মেলন সম্পন্ন

১৫

অনলাইনে তরুণদের সুরক্ষায় নতুন ফিচার আনল মেটা

১৬

ফাইনালের পর রদ্রির ওপর কেন ক্ষুব্ধ ছিলেন ওতামেন্দি?

১৭

বিশ্বকাপের সেরা গোলরক্ষক উনাই সিমন: ‘গ্লাভসগুলো খুব একটা কাজে লাগেনি’

১৮

ডলার ছেড়ে চীনা মুদ্রার লেনদেনে যোগ দিল লিবিয়া

১৯

সিলেটে ‘এটিএম তুরাব স্মৃতি পদক’ পেলেন সিনিয়র সাংবাদিক আবদুল কাদের তাপাদার

২০