রফিকুল হাসান চৌধুরী তুহিন
২৯ জানুয়ারী ২০২৬, ৯:১৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জাতিসংঘের বাংলাদেশ স্থায়ী মিশনের ফার্স্ট সেক্রেটারি প্রেস হিসেবে যোগদান করলেন মেধাবী কর্মকর্তা মো: সালাহ উদ্দিন

জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন, নিউইয়র্ক-যুক্তরাষ্ট্রে ফার্স্ট সেক্রেটারি (প্রেস) হিসেবে যোগদান করলেন অত্যন্ত মেধা-মননে দক্ষ এক বাংলাদেশি কর্মকর্তা মো: সালাহ উদ্দিন। তিনি ২৬ জানুয়ারি সোমবার তার পদে আনুষ্ঠানিক যোগদান করেন।

 

 

আগামী চার বছরের জন্য তিনি তার ওপর অর্পিত দায়িত্ব পালন করবেন। তার আগে তিনি গত ১৯ জানুয়ারি স্ব-পরিবারে মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করেন। জাতিসংঘের বাংলাদেশ স্থায়ী মিশনে ওই যোগদানের আগে তিনি জেলা তথ্য অফিসার- হবিগঞ্জ, উপ-পরিচালক- জেলা তথ্য অফিস সিলেট এবং সর্বশেষ সিনিয়র তথ্য অফিসার- তথ্য অধিদপ্তর, ঢাকায় কর্মরত ছিলেন।

 

 

মো: সালাহ উদ্দিনের বাড়ি বাংলাদেশের সিলেটের মৌলভীবাজার জেলার কুলাউড়ায়। তিনি প্রাতিষ্ঠানিক শিক্ষা জীবনে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হতে অর্থনীতিতে স্নাতকোত্তর সম্পন্ন করেন। পরবর্তীতে বাংলাদেশ সরকার প্রদেয় জেডিএস স্কলারশিপের আওতায় জাপানের ইয়ামাগুচি বিশ্ববিদ্যালয় হতে অর্থনীতিতে ডিস্টিংকশনসহ দ্বিতীয় মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। তিনি বিসিএস (তথ্য সাধারণ) ক্যাডারের ৩১তম ব্যাচের কর্মকর্তা।

 

মো: সালাহ উদ্দিন তার যোগদানের বিষয়টি নিশ্চিত করে আমাকে জানান, জাতিসংঘের বাংলাদেশ স্থায়ী মিশনে তার ওপর অর্পিত দায়িত্ব অত্যন্ত দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে পালন করার চেষ্টা করবেন। কূটনৈতিক পর্যায়সহ সকল প্রবাসীসহ বাংলাদেশ সরকার তথা বাংলাদেশকে বিশ্বের দরবারে অধিষ্ঠিত করার জন্য প্রয়োজনীয় সব কিছু করবেন। এ জন্য তিনি সকল প্রবাসী, বাংলাদেশ ও মার্কিন সরকারসহ জাতিসংঘের সহযোগিতা প্রত্যাশা করেছেন।

 

 

বলাবাহুল্য, মো: সালাহ উদ্দিনের যোগদানের খবর সর্বত্র চাউর হওয়ায় ইতিমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যের প্রবাসী বাংলাদেশিদের মাঝে প্রজেটিভ আলোচনার ঝড় বইছে। তার আগে গত ১১ নভেম্বর-২০২৫ ইং রাষ্ট্রপতির আদেশক্রমে উপ-সচিব মাসুদ খান স্বাক্ষরিত বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় (প্রেস উইং) এক প্রজ্ঞাপন কর্তৃক মো: সালাহ উদ্দিনকে জাতিসংঘের বাংলাদেশ স্থায়ী মিশনের ফার্স্ট সেক্রেটারি (প্রেস) হিসেবে ওই নিয়োগ দেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েল থেকে রাষ্ট্রদূত স্থায়ীভাবে প্রত্যাহার করল স্পেন

ক্রীড়ামন্ত্রীর ঘোষণা, ২০২৬ বিশ্বকাপে খেলবে না ইরান

ওয়াশিংটনে টাইটানিক ধাঁচে ট্রাম্প–এপস্টেইন ভাস্কর্য নিয়ে বিতর্ক

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পরিবারের ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন

শিক্ষাক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তনের মাধ্যমে দক্ষ জাতি গঠন সরকারের অগ্রাধিকার

রাজনীতি এখন সস্তা তামাশায় পরিণত হয়েছে ট্রাম্পের বর্ণবাদী ভিডিওর জবাবে ওবামা

ইতিহাসের সর্বোচ্চ করদাতা হওয়ার পথে মাস্ক জীবদ্দশায় দেবেন ৫০০ বিলিয়ন ডলার

এশিয়ার অন্যতম বৃহত্তম মিঠা পানির জলাভূমি হাকালুকি হাওরে বেড়েছে পরিযায়ী ও জলচর পাখির সংখ্যা

নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট ৩৬ এর বিশেষ নির্বাচন ডায়ানা মোরেনো বিজয়ী

নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে মাতৃভাষা দিবস উদযাপন

১০

১১

ওয়াশিংটন ডিসি দূতাবাসে মাতৃভাষা দিবস উদযাপন

১২

নিউইয়র্কের চার এলাকায় চালু হচ্ছে শিশুদের ফ্রি চাইল্ড কেয়ার

১৩

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ বাণিজ্য চুক্তি

১৪

মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতে প্রবাসীদের সহায়তা নিয়ন্ত্রণকক্ষ চালু

১৫

ইরানে যুদ্ধে অনীহা, আপত্তি জানাচ্ছেন অনেক মার্কিন সেনা

১৬

মধ্যপ্রাচ্য উত্তেজনার প্রভাব: দেশে ডলারের দাম বেড়েছে

১৭

একুশে পদক পেলেন ৯ বিশিষ্ট ব্যক্তি ও একটি ব্যান্ড দল

১৮

বৃহত্তর চট্টগ্রাম সমিতি মিশিগান এর বর্ণাঢ্য ইফতার ও দোয়া মাহফিল অনুষ্টিত

১৯

কমলগঞ্জে ফিল্মি কায়দায় নারীকে অপহরণের চেষ্টা

২০