বাংলা সংবাদ ডেস্ক,
৭ জানুয়ারী ২০২৬, ৪:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জকসু নির্বাচনের ফল: শিবির ১৫, ছাত্রদল ৫, স্বতন্ত্র ১

 

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে ২১ পদের ১৫ টিতে জয় পেয়েছে ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের প্রার্থীরা এবং ৫টি পদে ছাত্রদল প্যানেলের প্রার্থীরা জয়লাভ করেছেন। এছাড়া বাকি একটি পদে স্বতন্ত্র প্রার্থী জয়লাভ করেছেন।

 

 

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাত ১টা ১৫ মিনিটে এ ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড মোস্তফা হাসান।জকসুতে সহ-সভাপতি (ভিপি) পদে মোহাম্মদ রিয়াজুল ইসলাম ৫ হাজার ৫৫৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী ছাত্রদল সমর্থিত প্যানেলের একেএম রাকিব ৪ হাজার ৬৮৮ ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদক (জিএস) পদে আব্দুল আলিম আরিফ ৫ হাজার ৪৭৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।যুগ্ম সাধারণ সম্পাদক এজিএস পদে শিবির সমর্থিত প্যানেলের প্রার্থী মাসুদ রানা ৫ হাজার ২০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

 

 

মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক মোহাম্মদ নূর নবী ৫ হাজার ৪০০ ভোট (শিবির), শিক্ষা ও গবেষণা সম্পাদক মোহাম্মদ ইব্রাহীম খলিল ৫ হাজার ৫২৪ ভোট (শিবির), বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক সুখীমন খাতুন ৪ হাজার ৪৮৬ ভোট (শিবির), স্বাস্থ ও পরিবেশ সম্পাদক নূর মোহাম্মদ ৪ হাজার ৪৭০ ভোট (শিবির), আইন ও মানবাধিকার সম্পাদক হাবিব মোহাম্মদ ফারুক আজম ৪হাজার ৬৫৪ ভোট (শিবির), আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নওশিন নাওয়ার জয়া ৪ হাজার ৫০১ ভোট (শিবির), সাহিত্য সংস্কৃতির সম্পাদক মোহাম্মদ তাকরিম আহম্মেদ ৫ হাজার ৩৮৫ ভোট ( ছাত্রদল), ক্রিয়া সম্পাদক পদে মোহাম্মদ জার্জিস আনোয়ার নাঈম ৩ হাজার ৯৬৩ ভোট (শিবির), পরিবহন সম্পাদক মোহাম্মদ মায়েদ হোসেন ৪ হাজার ২৩ ভোট (ছাত্রদল), সমাজসেবা ও শিক্ষার্থী কল্যাণ সম্পাদক পদে মোস্তাফিজুর রহমান ৩ হাজার ৪৮৬ ভোট (শিবির), পাঠাগার ও সেমিনার সম্পাদক মোহাম্মদ রিয়াসাল রাকিব ৪ হাজার ৬৫৮ ভোট (ছাত্রদল) পেয়ে নির্বাচিত হয়েছেন।

 

 

এছাড়া সদস্য পদে ফাতেমা আক্তার অরিন ৩ হাজার ৮৫১ (শিবির), মোহাম্মদ আকিব হাসান ৩ হাজার ৫৮৮ (শিবির) শান্তা আক্তার ৩৫৫৪ (শিবির), মোহাম্মদ সাদমান আমিন ৩ হাজার ৩০৭ (ছাত্রদল), মোহাম্মদ জাহিদ হাসান ৩ হাজার ১২৪ (স্বতন্ত্র), আবদুল্লাহ আল ফারুক ২ হাজার ৯১৭ (শিবির) নির্বাচিত হয়েছেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীদের যাতায়াত সহজ করতে হ্যামট্রাম্যাক থেকে নতুন ফ্রি বাস সেবা

১

জন্মসূত্রে নাগরিকত্বের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র ভ্রমণে নতুন ভিসা বিধিনিষেধ

২

মিশিগান ডেমোক্র্যাটিক পার্টির ‘বেস্ট অব দ্য ওয়েস্ট ইয়ুথ লিডারশীপ অ্যাওয়ার্ড’ পেলেন তাহমিদ চৌধুরী

৩

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বারহাম সালিহ উচ্চপর্যায়ের বৈঠক

৪

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে

৫

যুক্তরাষ্ট্র থেকে ২৫ হাজারের বেশি অভিবাসী তৃতীয় দেশে পাঠানো হয়েছে

৬

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি

৭

মেডিকেইডের ওষুধের দাম কমাতে যুক্তরাষ্ট্রজুড়ে নতুন নীতি ট্রাম্প প্রশাসনের

৮

যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসায় ১ লাখ ডলারের ফি আরও এক বছর

৯

তিন বছর পর যুক্তরাষ্ট্রে আবার বাড়ল সুদের হার

১০

১৮ সেপ্টেম্বর থেকে গ্রিনকার্ডে নতুন পাবলিক চার্জ নিয়ম

১১

গুগলের বিজ্ঞাপন ব্যবসায় লাগাম, মার্কিন নজরদারিতে প্রতিষ্ঠানটি

১২

বিজিবির অভিযানে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

১৩

ডেট্রয়েট থেকে আটলান্টিক সিটি, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির বিস্তৃত উপস্থিতি

১৪

যুক্তরাষ্ট্রের প্রভাব কমাতে ডলারের বিকল্প খুঁজছে বিভিন্ন দেশ

১৫

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র

১৬

গ্রিন কার্ড স্পনসরশিপে নতুন নিয়ম যুক্তরাষ্ট্রে, যাচাই হবে স্পনসরের ক্রেডিট তথ্য

১৭

সৌদি আরবে ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র

১৮

ডাকযোগে ভোটের পক্ষে সুপ্রিম কোর্ট, মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের উদ্যোগে বাধা

১৯

যুক্তরাষ্ট্রে অবৈধ ভোটের অভিযোগে ৭ গ্রিন কার্ডধারী গ্রেপ্তার

২০