বাংলা সংবাদ ডেস্ক
৩ মে ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

চারদিনব্যাপী বর্ণিল আয়োজন নিউ ইয়র্কে বাংলা বইমেলা

প্রবাসী বাঙালির অন্যতম বৃহত্তম সাংস্কৃতিক আয়োজন নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা-এর ৩৫তম আসর আগামী ২২ থেকে ২৫ মে ২০২৬ পর্যন্ত অনুষ্ঠিত হবে|

 

এবারের মেলাকে সামনে রেখে আয়োজকরা উন্মোচন করেছেন নতুন লোগো, যা এই ঐতিহ্যবাহী আয়োজনের নতুন দিগন্তের সূচনার প্রতীক হিসেবে বিবেচিত হচ্ছে| আয়োজক প্রতিষ্ঠান মুক্তধারা ফাউন্ডেশন-এর কর্ণধার বিশ্বজিত সাহা জানান, ৩৫তম এই মাইলফলক আয়োজনকে ঘিরে নেওয়া হয়েছে নানা বিশেষ উদ্যোগ| এর মধ্যে রয়েছে নতুন লোগো উন্মোচনের পাশাপাশি একটি সমৃদ্ধ স্মারকগ্রন্থ প্রকাশ, যেখানে বইমেলার দীর্ঘ পথচলা ও সাংস্কৃতিক গুরুত্ব তুলে ধরা হবে|

 

১৯৯২ সালে নিউ ইর্য়ক সিটিতে বাংলা ভাষা ও সংস্কৃতিকে কেন্দ্র করে এই বইমেলার সূচনা হয়| এরপর থেকে এটি ঢাকার বাইরে বাংলা বইয়ের সবচেয়ে বড় আন্তর্জাতিক মিলনমেলায় পরিণত হয়েছে| তিন দশকেরও বেশি সময় ধরে এই আয়োজন প্রবাসে বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে| বিশ্বের বিভিন্ন দেশ থেকে লেখক, গবেষক ও প্রকাশকদের অংশগ্রহণে চারদিনব্যাপী এই মেলায় অনুষ্ঠিত হবে সেমিনার, সিম্পোজিয়াম, বই উন্মোচন, সাহিত্য আলোচনা ও সাংস্কৃতিক পরিবেশনা|

 

এবারের বইমেলা অনুষ্ঠিত হবে জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে, যেখানে গত দুই বছর ধরেও সফলভাবে আয়োজন সম্পন্ন হয়েছে| আয়োজকদের আশা, ৩৫তম এই আসর প্রবাসে বাংলা ভাষা ও সংস্কৃতিকে আরও উচ্চতায় পৌঁছে দেবে|

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গেমস্টপের ৫৫.৫ বিলিয়ন ডলারের প্রস্তাব ফিরিয়ে দিল ইবে

আইসের ‘নো-বন্ড’ নীতি বাতিল, জামিনে মুক্তির সুযোগ পাচ্ছেন অভিবাসীরা

মৌলভীবাজার শহরে ছয় তলা ভবন থেকে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

জরুরি সেবায় কাটছাঁট নয়, ১২৪.৭ বিলিয়ন ডলারের বাজেট আনলো নিউইয়র্ক সিটি

কোভিডকালে ট্যাক্স ফাইলিংয়ে জরিমানা দেওয়া ব্যক্তিদের রিফান্ডের সম্ভাবনা

ফেন্টানাইল চক্রে জড়িত অভিযোগ, ভারতীয় প্রতিষ্ঠানসহ ১৩ জনকে নিষিদ্ধ করল যুক্তরাষ্ট্র

ভিসা আবেদনের ব্যাংক স্টেটমেন্টে বাধ্যতামূলক করা হচ্ছে ‘কিউআর কোড’

ইরান সংঘাতের ব্যাখ্যা দিতে গিয়ে কংগ্রেসে তোপের মুখে পেন্টাগন প্রধান

পাকিস্তানের বিপক্ষে ধারাবাহিক সাফল্য, নাহিদের নৈপুণ্যে মিরপুরে রেকর্ডের দিন

সবার আগে বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করে চমক দিল বসনিয়া

১০

‘লাইফ সাপোর্টে’ চলছে ইরান যুদ্ধবিরতি, দাবি ট্রাম্পের

১১

জর্জিয়ায় শেখ রহমানের পুনর্নির্বাচনী প্রচারণায় বাংলাদেশি কমিউনিটির ব্যাপক সাড়া

১২

স্বস্তি পেতে পারেন লাখো চালক, নিউইয়র্কে অটো বিমা খাতে বড় পরিবর্তন

১৩

বাংলা সাহিত‍্য পরিষদের আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান স্বাধিনতা দিবস উদযাপন

১৪

ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে আদালতের নির্দেশ লঙ্ঘনের অভিযোগ বাড়ছে

১৫

এবার ‘নীরব কৌশলে’ চলছে ট্রাম্প প্রশাসনের অভিবাসী বিরোধী অভিযান

১৬

মিশিগানের বাঙালি কমিউনিটির গর্ব, ১.৫ মিলিয়ন ডলারের বৃত্তি নিয়ে হার্ভার্ডে অনন্যা

১৭

মহামারির প্রভাব এখনো ভিসা ব্যবস্থায়, বিপাকে যুক্তরাষ্ট্রগামী লাখ লাখ অভিবাসীরা

১৮

নিউইয়র্কে ভাড়া ফ্রিজের দাবিতে বিক্ষোভ, দুই বছরের লিজেও স্থগিতের সম্ভাবনা

১৯

বিশ্বকাপ বয়কট করলে বড় কূটনৈতিক সুযোগ হারাবে ইরান

২০