বাংলা সংবাদ, মিশিগান ব্যুরো
২ নভেম্বর ২০২৫, ৪:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চারখাই ইউপির সাবেক চেয়ারম্যান মাহমুদ আলীর আগমনে বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি অব মিশিগান’র মতবিনিময়

বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়নের  সাবেক চেয়ারম্যান  মাহমুদ আলী সাহেব’র মিশিগান আগমন উপলক্ষে, ওয়ারেন সিটির অভিজাত রেস্টুরেন্ট রান্নাঘর সম্প্রতি  বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি অব মিশিগান এর পক্ষ থেকে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।

 

 

সংগঠনের আহবায়ক কমিটির আহবায়ক  আব্দুস শাকুর খান মাখন এর সভাপতিত্বে এবং আহবায়ক কমিটির সদস্য মোহাম্মদ আজিজ এর সঞ্চালনায় মতবিনিময়টি অনুষ্ঠিত হয়। মিশিগানে বসবাসরত বিয়ানীবাজারবাসীর পক্ষ থেকে অতিথিকে ফুল দিয়ে বরণ করা হয়।

 

 

সভায় বক্তব্য রাখেন, আহবায়ক কমিটির সদস্য সচিব নুরুজ্জামান একলাস, সদস‍্য মোহাম্মদ তাহের লুৎফর, মোহাম্মদ আবু তাহের সিদ্দিক বাবুল, বদরুল আলম, মোহাম্মদ আব্দুর রহিম, মোহাম্মদ আব্দুল বাতির, ইমান খন্দকার, জয়নাল আবেদীন পিপলু, অলিউর রহমান খোকন, শেখ বদররুদ্দোজ জুনেদ, মোহাম্মদ সাহাব উদ্দীন, মুড়িয়া সমাজ কল্যাণ সংস্থা অব মিশিগান এর সম্মানিত সভাপতি  ফখরুল ইসলাম, সাধারন সম্পাদক  জিল্লুর রহমান।

 

 

বক্তারা বিয়ানীবাজার উপজেলার প্রত্যন্ত অঞ্চলের উন্নয়নের অবকাঠামো নিয়ে আলোচনা করেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আপনারা আমাকে যে সম্মান দিয়েছেন আমি অভিভূত এবং মুগ্ধ। আপনাদের এ ঋণ আমি শোধ করতে পারবনা।

 

 

আমাকে  নির্বাচিত করে যে গুরু দায়িত্ব দিয়েছিলেন, আমি কতটুকু করতে পেরেছি জানিনা, তবে আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি। আমার এলাকার মানুষ আমাকে যথেষ্ট সহযোগিতা করেছেন। আর আপনাদের সর্বাত্মক সাহায্য সহযোগিতায় বর্তমানেও এলাকায় উন্নয়নের কাজ চলছে। আপনারা রাস্তা ঘাটের ব্যাপারে যে অভিযোগ করেছেন, আমিও আপনাদের সাথে একমত। ইনশাআল্লাহ আগামীতে উন্নয়নের ধারাবাহিকতায় রাস্তার উন্নয়ন হবে, এ দুরাবস্থা থাকবে না। আমি আপনাদের আবারও সর্বাত্মক সহযোগিতা আশা করছি।

 

 

সভায় অন্যান্যদের মধ‍্যে উপস্থিত ছিলেন, হারুন আলী, মোহাম্মদ জাকারিয়া জামান, মোহাম্মদ আব্দুল মতিন, কাওছার আহমদ, কবির আহমদ, মোহাম্মদ আব্দুল হক, আওলাদ হোসেন মামুন, জুনেদ খান, তানিম আহমদ, নোমান আহমদসহ আরো অনেকে।

 

 

সমিতির সম্মানিত তিন জন সদস‍্য যথাক্রমে, ওলিউর রহমান খোকন, জয়নাল আবেদীন পিপলু ও মোহাম্মদ আব্দুর রহিম পবিত্র ওমরাহ পালনের জন‍্য সৌদিআরব যাত্রা করবেন, তাদেরকে এই সভার মাধ্যমে বিদায় জানানো হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মধ্যপ্রাচ্যে মার্কিন ব্যাংক টার্গেট, প্রতিশোধমূলক হামলা বলছে ইরান

ভিসা আবেদনকারীদের জন্য জরুরি বার্তা মার্কিন দূতাবাসের

ইরানের সর্বোচ্চ নেতা ও বিপ্লবী গার্ডের শীর্ষ নেতাদের তথ্য দিলে পুরস্কার দেবে যুক্তরাষ্ট্র

নতুন সংসদের জন্য ১১ সদস্যের কমিটি ঘোষণা

কিডনি ফাউন্ডেশন হাসপাতাল সিলেটের উদ্যোগে বিশ্ব কিডনি দিবস পালিত

ইসরায়েল থেকে রাষ্ট্রদূত স্থায়ীভাবে প্রত্যাহার করল স্পেন

ক্রীড়ামন্ত্রীর ঘোষণা, ২০২৬ বিশ্বকাপে খেলবে না ইরান

ওয়াশিংটনে টাইটানিক ধাঁচে ট্রাম্প–এপস্টেইন ভাস্কর্য নিয়ে বিতর্ক

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পরিবারের ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন

শিক্ষাক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তনের মাধ্যমে দক্ষ জাতি গঠন সরকারের অগ্রাধিকার

১০

রাজনীতি এখন সস্তা তামাশায় পরিণত হয়েছে ট্রাম্পের বর্ণবাদী ভিডিওর জবাবে ওবামা

১১

ইতিহাসের সর্বোচ্চ করদাতা হওয়ার পথে মাস্ক জীবদ্দশায় দেবেন ৫০০ বিলিয়ন ডলার

১২

এশিয়ার অন্যতম বৃহত্তম মিঠা পানির জলাভূমি হাকালুকি হাওরে বেড়েছে পরিযায়ী ও জলচর পাখির সংখ্যা

১৩

নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট ৩৬ এর বিশেষ নির্বাচন ডায়ানা মোরেনো বিজয়ী

১৪

নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে মাতৃভাষা দিবস উদযাপন

১৫

১৬

ওয়াশিংটন ডিসি দূতাবাসে মাতৃভাষা দিবস উদযাপন

১৭

নিউইয়র্কের চার এলাকায় চালু হচ্ছে শিশুদের ফ্রি চাইল্ড কেয়ার

১৮

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ বাণিজ্য চুক্তি

১৯

মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতে প্রবাসীদের সহায়তা নিয়ন্ত্রণকক্ষ চালু

২০