৩ জানুয়ারী ২০২৩, ৭:১৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

চঞ্চল চৌধুরীর স্ত্রীর ভূমিকায় কে এই মনামী ?

টালিউডের অন্যতম আবেদনময়ী স্টাইল আইকন অভিনেত্রী মনামী ঘোষ। মাত্র ১৭ বছর বয়সে ভারতের ডিডি বাংলার সিরিয়াল ‘সাতকাহন’ দিয়ে অভিনয় ভুবনে যাত্রা শুরু মনামীর। এরপর টালিউডের বড়পর্দায় বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন।

কলকাতার জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা সৃজিত মুখোপাধ্যায়ের হাত ধরেই পর্দায় আসতে যাচ্ছেন কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা মৃণাল সেন।   মৃণাল সেনের বায়োপিক পদাতিকে প্রধান চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন  ঢাকার অভিনেতা চঞ্চল চৌধুরীর বিপরীতে অভিনয় করছেন চলচ্চিত্রের অভিনেত্রী মনামী ঘোষ।’

বর্তমানে ওটিটি দাপিয়ে অভিনয় করছেন এই অভিনেত্রী। ২৫টিরও বেশি জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন মনামী। দু’দশকেরও বেশি সময় ধরে ইন্ডাস্ট্রিতে রয়েছেন তিনি।

দুই বাংলায় বেশি আলোচনায় আসেন রিয়েলিটি শো ‘ড্যান্স ড্যান্স জুনিয়র’-এর বিচারকের দায়িত্বের মাধ্যমে।

তার অভিনীত ‘সোনার হরিণ’, ‘একদিন প্রতিদিন’, ‘এক আকাশের নিচে’, ‘বিন্নি ধানের খই’ থেকে ‘পুণ্যি পুকুর’, ‘আমলকী’, ‘ইরাবতীর চুপকথা’র মতো ধারাবাহিকে কাজ করে আলোচিত হয়েছেন মনামী ঘোষ।

সিরিয়ালের বাইরে ‘এক মুঠো ছবি’, ‘মাটি’, ‘বেলাশেষে’, ‘ওগো বধূ সুন্দরী’, ‘ভূতের ভবিষ্যৎ’, ‘বেলাশুরু’, ‘বক্স নম্বর ১৩১৩’, ‘কালো চিতা’র মতো আলোচিত সিনেমায় কাজ করেছেন তিনি।

অভিনয়ের পাশাপাশি গানও করেন মনামী; গত বছর ‘ভিটামিন এম’ শিরোনামে একটি গান প্রকাশ করেন তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আদালতের সিদ্ধান্তের পর কেনেডি সেন্টার থেকে বাদ ট্রাম্পের নাম

মিশিগানে ষ্টেট রিপ্রেজেন্টেটিভ প্রার্থী সীমা আহমেদ’র সংবাদ সম্মেলন

সোশ্যাল সিকিউরিটি সংকটে নিউইয়র্কে বাড়ছে অবসরপ্রাপ্তদের উদ্বেগ

পাঁচ বছরে সর্বোচ্চ, মার্কিন নাগরিকত্ব ছাড়লেন প্রায় ৫ হাজার মানুষ

শূন্য থেকে ট্রিলিয়ন ডলার: ইলন মাস্কের সাফল্যের গল্প

কুইন্সে বাংলাদেশ ফেস্টিভ্যাল ২০২৬, প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলায় পরিণত

সেন্ট্রাল পার্কে বিশ্বকাপ ফাইনাল উন্মাদনা, ৫০ হাজার দর্শকের জন্য বিনামূল্যে আয়োজন

সিলেট বিভাগের শ্রেষ্ঠ ওসি হলেন বড়লেখা থানার মমনিরুজ্জামান খান

আইস-সিবিপির জন্য ৭০ বিলিয়ন ডলার, প্রতিনিধি পরিষদে অনুমোদন পেল বিল

বিশ্বকাপ ঘিরে যুক্তরাষ্ট্রের ভিসা ও নিরাপত্তা তল্লাশি নিয়ে বিতর্ক

১০

বিশ্বকাপের লাগাম কার হাতে—ইনফান্তিনো না ট্রাম্প?

১১

মিশিগানের ওয়ারেনে স্থায়ী ক্রিকেট ফিল্ড নির্মাণের অনুমোদন উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান

১২

আদালতের রায়ে বাতিল ট্রাম্পের বিতর্কিত ১ লাখ ডলারের এইচ-১বি ভিসা ফি

১৩

ভুয়া পরিচয়পত্রে এএসপি সেজে প্রতারণা, কারাগারে শোভন

১৪

মব সৃষ্টি করে বড়লেখার আবদুস শুক্কুর বকুলকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ

১৫

ওয়ারেনে নতুন ক্রিকেট মাঠের অনুমোদন, বাংলাদেশি ক্রিকেট কমিউনিটিতে উচ্ছ্বাস

১৬

ট্রাম্পের ৩৯ দেশের আশ্রয়প্রার্থীদের ওপর আরোপিত বিধিনিষেধ খারিজ

১৭

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নিয়োগের প্রতিবাদে বাংলাদেশী আমেরিকান ফোরাম মিশিগানের বিবৃতি

১৮

ঘুম থেকে উঠেই চা-কফির অভ্যাস, শরীরের জন্য কতটা নিরাপদ?

১৯

সকালে ঘুম থেকে উঠেই ফোন দেখা, অভ্যাস নাকি স্বাস্থ্যের জন্য ঝুঁকি? কী বলছে আধুনিক বিজ্ঞান?

২০