বাংলা সংবাদ, ঢাকা ব্যুরো
২৪ নভেম্বর ২০২৫, ১২:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

খেলোয়াড়দের রাজনৈতিক প্রচারণায় অংশগ্রহণে কঠোর নিষেধাজ্ঞা

আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে ক্রীড়াঙ্গনকে রাজনীতির প্রভাবমুক্ত রাখতে কঠোর অবস্থান নিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। জাতীয় দলের খেলোয়াড়দের কোনোরূপ রাজনৈতিক বা নির্বাচনী প্রচারণায় ব্যবহার না করার জন্য সব ফেডারেশন, অ্যাসোসিয়েশন ও সংশ্লিষ্ট পক্ষকে স্পষ্ট নির্দেশনা দিয়েছে সংস্থাটি।

 

আজ এনএসসির পরিচালক মোহাম্মদ আমিনুল এহসান স্বাক্ষরিত এক চিঠিতে জানানো হয় ‘জাতীয় দলের খেলোয়াড়েরা দেশের সম্পদ এবং সব নাগরিকের একাত্মতার প্রতীক। ক্রীড়াঙ্গনের নিরপেক্ষতা ও পবিত্রতা রক্ষার স্বার্থে তাদের ভাবমূর্তি কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হওয়া কাম্য নয়।’চিঠিতে ফেডারেশন ও খেলোয়াড়দের উদ্দেশে দুটি বিষয় বিশেষভাবে উল্লেখ করা হয়েছে—

 

১. প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো রাজনৈতিক দল বা প্রার্থীর প্রচারণায় অংশ নেওয়া যাবে না।

২. কোনো নির্বাচনী সভার মঞ্চে বা প্রচারণামূলক কার্যক্রমে উপস্থিত থাকা সম্পূর্ণরূপে নিষিদ্ধ।

 

এনএসসি সতর্ক করেছে—এই নির্দেশনা লঙ্ঘিত হলে দেশের “সুস্থ ক্রীড়া পরিবেশ মারাত্মকভাবে কলুষিত হতে পারে”, যা কোনোভাবেই কাম্য নয়। নির্দেশনা যথাযথভাবে মানার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধও জানানো হয়েছে। গত জাতীয় নির্বাচনের সময় সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা এবং সাকিব আল হাসান নির্বাচনে অংশ নেন। সে সময় তাঁদের পাশাপাশি বিসিবির সাবেক সভাপতি নাজমুল হাসানের নির্বাচনী প্রচারণায়ও জাতীয় দলের কয়েকজন ক্রিকেটারকে দেখা গিয়েছিল—যা নিয়ে তখন ব্যাপক আলোচনা তৈরি হয়।

 

এবার সেই বিতর্ক এড়াতেই আগেভাগে ক্রীড়া পরিষদের এই স্পষ্ট ও কঠোর অবস্থান।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ খুলে দিলে এখন পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে রাজি ট্রাম্প

চা শ্রমিকদের গণবিক্ষোভ, দাবি বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি

শুধু সন্তান জন্মের জন্য বছরে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান কত মানুষ

চাকরি হারালেই ৬০ দিন সময় নয়, যুক্তরাষ্ট্রে ভিসাধারীদের জন্য নতুন পরিবর্তনের প্রস্তাব

চুল গজাতে পেয়ারা পাতা—আসলেই কি কাজ করে?

মার্কিন নাগরিকত্ব নীতিতে আবারও ট্রাম্পের কড়াকড়ি, মানলেন না আদালতের রায়

৩০৬ বছরের রেকর্ড ভেঙে বিশ্বের সর্বকনিষ্ঠ কলেজ অধ্যাপক

হ্যাকিং বিতর্কে মেটার এআই, বাড়ছে সাইবার ঝুঁকির আশঙ্কা

ইসরাইল ইস্যুতে অবস্থান, যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ায় কি প্রভাব পড়বে

চাঁদের বুকে আছড়ে পড়ল ইলন মাস্কের প্রতিষ্ঠানের রকেট

১০

আনন্দঘরে বিপুল আনন্দ

১১

‘জুলাইকার’ এই বিতর্কের জন্য আদালত থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

১২

জুলাই যোদ্ধাদের যথাযথ মর্যাদা দেওয়া না হলে সেটা জাতির জন্য লজ্জার হবে: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

১৩

মিশিগানে ডেমোক্র্যাট সিনেট প্রাইমারিতে জয়ী আবদুল আল-সাইয়েদ, ব্যর্থ কোটি কোটি ডলারের প্রচারণা

১৪

মিশিগানে দক্ষিণ সুরমা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বনভোজন অনুষ্ঠিত

১৫

বিশ্বজুড়ে কূটনৈতিক পুনর্বিন্যাস, ৫ অঞ্চলে মিশন বন্ধ করছে যুক্তরাষ্ট্র

১৬

মিশিগানে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির বনভোজনে প্রাণের উচ্ছ্বাস

১৭

মিশিগানে ডেমোক্র্যাটদের প্রাইমারিতে আল-সাইয়েদকে হারাতে কেন এত মরিয়া ইসারায়েলি লবি এআইপ্যাক

১৮

মুনা দাওয়াহ কনফারেন্স ২০২৬ সম্পর্কে প্রেস ব্রিফিং

১৯

শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান

২০