২৮ জানুয়ারী ২০২৩, ৪:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কী আছে রোনালদোর উপহার পাওয়া ৮ কোটি টাকার ঘড়িতে

ছবি:সংগৃহীত

সৌদি আরবের ক্লাব আল নাসরে যোগ দিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। সৌদি ফুটবলে যোগ দেয়ার আনন্দ উদযাপন করতেই রোনালদোকে বিশেষ এক হাতঘড়ি উপহার দিয়েছে ‘টাইমপিস’ কোম্পানি জ্যাকব অ্যান্ড কো.।

বিশেষ সেই ঘড়িটির রং সবুজ। মূলত সৌদি আরবের পতাকার সঙ্গে মিল রেখেই ঘড়িটি তৈরি করা হয়েছে। রোনালদোর হাতঘড়িটি সাজানো হয়েছে ৩৩৮টি অতি-বিরল রত্নপাথর দিয়ে। ঘড়িটি ১৮ ক্যারাটের সাদা স্বর্ণ দিয়ে বানানো। যার বর্তমান বাজারমূল্য ৬৩ লক্ষ পাউন্ড। বাংলাদেশি টাকায় যা ৮ কোটি ২৭ লক্ষ ১১ হাজার ৭৪৪ টাকার।

সম্প্রতি সবুজ রংয়ের এই টাইমপিসটি পরে ক্যারাবন্দি হন রোনালদো। সেই ছবি নিজের ইনস্টাগ্রামেও পোস্ট করেন সিআরসেভেন। জ্যাকব অ্যান্ড কো. এর দেয়া উপহারটি বাদেও রোনালদোর সংগ্রহে রয়েছে কোটি কোটি টাকার হাতঘড়ি।

বৃটিশ দৈনিক ডেইলি মেইল জানিয়েছে, রোনালদোর কালেকশনে প্রায় ৬৬ কোটি টাকার ঘড়ি রয়েছে। ব্যক্তি জীবনে খুব ফিটফাট ক্রিস্টিয়ানো রোনালদো। মাঠের বাইরে পর্তুগিজ সুপারস্টারের ঘড়িহীন হাত খুব কমই নজরে পড়েছে।

ডেইলি মেইল জানিয়েছে, রোনালদোর সংগ্রহে ৫ মিলিয়ন পাউন্ড সমমূল্যের হাতঘড়ি রয়েছে। বাংলাদেশি টাকায় যা ৬৫ কোটি ৪৩ লক্ষ ৬৯ হাজার ৭২৬ টাকার সমান। রোনালদোর সংগ্রহে থাকা সবচেয়ে দামি ঘড়িটির নাম রোলেক্স জিএমটি-মাস্টার ২। ঘড়িটি ১৮ ক্যারেট সাদা স্বর্ণে মোড়ানো। ঘড়ির প্রতিটি ইঞ্চি ৩০ ক্যারেটের ব্যাগুয়েট হীরা দ্বারা আবৃত। জিএমটি-মাস্টার ২ মডেলের রোলেক্স ঘড়িটির দাম ৬ লক্ষ ৫০ হাজার পাউন্ড। বাংলাদেশি মুদ্রায় যা ৮ কোটি ৫০ লক্ষ ৬৮ হাজার টাকার বেশি।

রোনালদোর সংগ্রহে থাকা সর্বনিম্ন মূল্যের ঘড়িটির নাম জ্যাকব অ্যান্ড কো. এর এপি এক্স ‘ফ্লাইট অব সিআর৭’। যার বাজারমূল্য ৪৫ হাজার পাউন্ড বা ৬০ লক্ষ টাকা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আনন্দঘন আয়োজনে অনুষ্ঠিত হলো প্রাক্তন বাংলাদেশ মিশন সদস্যদের বার্ষিক মিলনমেলা

পরপর দুই শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা, চলছে উদ্ধার অভিযান

বাবা দিবস উদযাপন ও আকর্ষণীয় পুরস্কারে জমজমাট শিব মন্দিরের বার্ষিক বনভোজন

বাংলাদেশ শিল্পকলা একাডেমি সম্মাননা পদকে ভূষিত হচ্ছেন গবেষক-সাংবাদিক সেলিম আউয়াল

দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়

মিশিগানে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান উৎসব পালিত

‘আমেরিকা ২৫০’ উদযাপনে অভিবাসী, কৃষ্ণাঙ্গ ও আদিবাসী জনগোষ্ঠীর অবদানকে স্বীকৃতি

মিশিগানে হবিগঞ্জ সদর সমিতির অভিষেক ও গুণী জন সংবর্ধনা অনুষ্ঠিত

বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি

জলবায়ু দুর্যোগে শিক্ষার সংকট, ক্ষতিগ্রস্ত ১ কোটি ২৭ লাখ শিশু

১০

মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া সমাজী

১১

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে বাড়ছে ফি, আবেদনকারীদের গুনতে হবে অতিরিক্ত অর্থ

১২

মিশিগানে ষ্টেট রিপ্রেজেন্টেটিভ প্রার্থী মাহবুব খানের সাথে কমিউনিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৩

সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগানের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৮ জুন

১৪

দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান

১৫

৫ কোটি ২ লাখ অভিবাসী নিয়ে নতুন চিত্র যুক্তরাষ্ট্রের জনসংখ্যায়

১৬

ট্রাম্পের ব্যবহারের জন্য নতুন বিলাসবহুল এয়ার ফোর্স ওয়ান

১৭

বিদেশি বংশোদ্ভূত আমেরিকানদের নাগরিকত্ব বাতিলের উদ্যোগ জোরদার

১৮

গৃহস্থ ও প্রবীণদের আর্থিক স্বস্তিতে নিউইয়র্কের ২ বিলিয়ন ডলারের উদ্যোগ

১৯

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ

২০