বাংলা সংবাদ ডেস্ক
১৯ অগাস্ট ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কানাডা-যুক্তরাষ্ট্র বাণিজ্য সমঝোতা, শুল্ক স্থগিতের ঘোষণা ট্রাম্পের

কানাডার পণ্যের ওপর বুধবার (১৯ আগস্ট) থেকে আরোপ হতে যাওয়া ৫০ শতাংশ নতুন শুল্ক তিন দিনের জন্য স্থগিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুই দেশ একটি চুক্তিতে পৌঁছেছে বলে দাবি করে মঙ্গলবার রাতে এ ঘোষণা দেন তিনি।

 

ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে বলেন, কানাডা ও যুক্তরাষ্ট্র চুক্তিতে পৌঁছেছে এবং নথিপত্র চূড়ান্ত হওয়ার শর্তে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে কানাডা সরকারের পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য আসেনি বা চুক্তির বিষয়টি নিশ্চিত করা হয়নি। ট্রাম্প আরও বলেন, সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে ২০২১ সালে বাতিল হওয়া কিস্টোন এক্সএল পাইপলাইন প্রকল্পটি আবার জীবিত হতে পারে। যদিও এ বিষয়ে তিনি আর কোনো বিস্তারিত তথ্য দেননি।

 

মঙ্গলবার বিকেলে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির সঙ্গে কথা বলার পরই ট্রাম্প এই ঘোষণা দেন। চলতি সপ্তাহে দুই নেতার এটি ছিল দ্বিতীয়বারের মতো কথোপকথন। এর আগে কয়েক সপ্তাহ ধরে দুই দেশের মধ্যে তীব্র এবং অনেকটাই অস্বচ্ছ আলোচনা চলছিল।

 

আলোচনার সঙ্গে পরিচিত দুটি শিল্প সূত্র জানিয়েছে, যুক্তরাষ্ট্রের বিদ্যমান গাড়ি আমদানি শুল্কই ছিল প্রধান বিরোধের বিষয়গুলোর একটি।

 

নতুন মার্কিন শুল্ক কার্যকর হলে প্রায় ২০ বিলিয়ন ডলারের কানাডীয় পণ্য এর আওতায় পড়ত। এমনকি যুক্তরাষ্ট্র-মেক্সিকো-কানাডা বাণিজ্য চুক্তির আওতায় অগ্রাধিকারমূলক সুবিধা পাওয়া কানাডীয় পণ্যের ক্ষেত্রেও এই শুল্ক প্রযোজ্য হতো।

 

সূত্র: রয়টার্স

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৭ কোটি শিশুর ‘ট্রাম্প অ্যাকাউন্ট’ প্রস্তুত,ক্লেইম করতে হবে অভিভাবকদের

১

ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে বিবিসিসিআইয়ের মতবিনিময় সভা

২

বিদেশি শিক্ষার্থীদের কাজের অনুমতিতে ৭০ হাজার ডলারের ফি প্রস্তাব ট্রাম্পের

৩

ব্রাডফোর্ডে বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচনী প্রচারে গুলজার-কুদ্দুস-মনির প্যানেল

৪

বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির নতুন কমিটি গঠনের দায়িত্ব আহ্বায়ক কমিটির

৫

আমেরিকান নাগরিকত্ব বাতিলের উদ্যোগ, ৪০ জনের বিরুদ্ধে মামলা ট্রাম্প প্রশাসনের

৬

সাবেক মেজরের মৃত্যুদণ্ড কার্যকর করতে ট্রাম্পের অনুমোদন

৭

বাংলাদেশিদের মার্কিন ভিজিট ভিসায় সর্বোচ্চ ২০ হাজার ডলার বন্ড

৮

দুই দিনব্যাপী দুর্গোৎসবে সাজবে টাইমস স্কয়ার, আয়োজন ১০ ও ১১ অক্টোবর

৯

বিদেশি কর্মীদের জন্য বড় স্বস্তি, এইচ-১বি ভিসার ১ লাখ ডলারের ফি স্থগিত

১০

মার্কিন প্রবেশপথে বদল আসছে, পাসপোর্ট স্ট্যাম্পের বদলে গুরুত্ব পাবে I-94

১১

৩০ ডলারে কেনা চিত্রকর্ম বিক্রি হলো সাড়ে ১৩ লাখ ডলারে

১২

যুক্তরাষ্ট্রে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ থেকে বৈধ অভিবাসন কমেছে ৯৬ শতাংশ

১৩

কর রিটার্নে নাগরিকত্বের তথ্য দেওয়ার প্রস্তাব ট্রাম্প প্রশাসনের

১৪

২ কোটির বেশি প্রবীণের জন্য এককালীন ৯০ ডলারের ঘোষণা ট্রাম্পের

১৫

জ্যাকসন হাইটসে প্রকাশ্যেই ভুয়া পাসপোর্ট ও গ্রিন কার্ড বিক্রি

১৬

সাইবার সিকিউরিটি প্রশিক্ষণে নতুন ব্যাচ নিচ্ছে USA Consulting Tech

১৭

আমেরিকান পাসপোর্টে বৈপ্লবিক পরিবর্তন: অনলাইনেই আবেদন, ছবি তোলা যাবে মোবাইলে

১৮

সেন্টার ফর এনআরবির উদ্যোগে ব্র্যান্ডিং বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা

১৯

ইতিহাস গড়ল স্টারশিপ প্রথম কক্ষপথে পৌঁছে ২৬টি স্যাটেলাইট স্থাপন

২০