৬ সেপ্টেম্বর ২০২২, ১১:১৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কবি ফজলুল হকের কবিতা

সকলে জানে না

তোমার বসন্তের জন্য কিছু-কিছু
অপ্রতিসাম্যের মূর্তি এঁকে রেখে চলে যাচ্ছি
পুষ্প ও ফুলের দূরত্বে বিশাল বাংলাদেশ,
এই দেশে ব্রাত্যজনের স্বপ্নও বিশাল।

সকলে জানে না মেঘনার বুকের পড়শী যে বুক,
গঙ্গার ঢেউয়ের মত শুধু সে-ই জানে
আসন্ন বসন্তদিন।
চুড়ির টুকরোর মত কয়েকটি কাঁচের সন্ধ্যা
তোমার চিবুকে রইল ধ্রুবক।

অসম্মত বসন্তদিনে, চিহ্নসাম্যে বাংলাদেশের কথা
গান হয়ে এলে দেখে নিও,
ফেলে যাওয়া ছবির দুরূহ পথের কষ্ট কিংবা
লুকোনো ঈর্ষার অঙ্গার,
মানবরেখার মত পরিত্যক্ত আমারই স্পন্দন।

কে বলে গো, সেই প্রভাতে নেই আমি

একদিন বসন্তের হঠাৎ হাওয়ায় শিমুল তুলোর ওড়াওড়ি দেখতে দেখতে
তিরিশ মাইলের পথ পেরিয়ে কবি এসে নামে, কদমতলায়।

ক্বীনব্রীজের দু’পার ছাপিয়ে তখনও অজস্র জনতার চলা।
গলির ধারে ভাঙ্গা কোন এক বাড়ির পাশে বুক-ভাঙা ডানা ভাঙা কবি
শীত-ঠকঠক কাঁপতে কাঁপতে পথ খুঁজে।

দেখে, এবার পথ গেছে পণাতীর্থের দিকে।
তার পরের পথটুকুই ইতিহাস।
তখন কবিতা নদীর দুঃখের মতো
নিরন্তর ভাঙতে ভাঙতে নির্জনতার অভিসারী।

কখনও আরুণি-উদ্বালক কিংবা রুমীর মমতায়
সেই থেকে কবিতার দিকে নিরন্তর ছুটে চলা।
অতঃপর বোধের অতীত এক সারস্বত সত্য-নাম
কবিতার তীর্থে এসে প্রতিটি জন্মের দিনে জানায়:

“কে বলে গো, সেই প্রভাতে নেই আমি”।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শূন্য থেকে ট্রিলিয়ন ডলার: ইলন মাস্কের সাফল্যের গল্প

কুইন্সে বাংলাদেশ ফেস্টিভ্যাল ২০২৬, প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলায় পরিণত

সেন্ট্রাল পার্কে বিশ্বকাপ ফাইনাল উন্মাদনা, ৫০ হাজার দর্শকের জন্য বিনামূল্যে আয়োজন

সিলেট বিভাগের শ্রেষ্ঠ ওসি হলেন বড়লেখা থানার মমনিরুজ্জামান খান

আইস-সিবিপির জন্য ৭০ বিলিয়ন ডলার, প্রতিনিধি পরিষদে অনুমোদন পেল বিল

বিশ্বকাপ ঘিরে যুক্তরাষ্ট্রের ভিসা ও নিরাপত্তা তল্লাশি নিয়ে বিতর্ক

বিশ্বকাপের লাগাম কার হাতে—ইনফান্তিনো না ট্রাম্প?

মিশিগানের ওয়ারেনে স্থায়ী ক্রিকেট ফিল্ড নির্মাণের অনুমোদন উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান

আদালতের রায়ে বাতিল ট্রাম্পের বিতর্কিত ১ লাখ ডলারের এইচ-১বি ভিসা ফি

ভুয়া পরিচয়পত্রে এএসপি সেজে প্রতারণা, কারাগারে শোভন

১০

মব সৃষ্টি করে বড়লেখার আবদুস শুক্কুর বকুলকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ

১১

ওয়ারেনে নতুন ক্রিকেট মাঠের অনুমোদন, বাংলাদেশি ক্রিকেট কমিউনিটিতে উচ্ছ্বাস

১২

ট্রাম্পের ৩৯ দেশের আশ্রয়প্রার্থীদের ওপর আরোপিত বিধিনিষেধ খারিজ

১৩

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নিয়োগের প্রতিবাদে বাংলাদেশী আমেরিকান ফোরাম মিশিগানের বিবৃতি

১৪

ঘুম থেকে উঠেই চা-কফির অভ্যাস, শরীরের জন্য কতটা নিরাপদ?

১৫

সকালে ঘুম থেকে উঠেই ফোন দেখা, অভ্যাস নাকি স্বাস্থ্যের জন্য ঝুঁকি? কী বলছে আধুনিক বিজ্ঞান?

১৬

সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন অধ্যায়, সাবস্ক্রিপশন চালু করছে মেটা

১৭

২০২৬ বিশ্বকাপের কম বয়সী ৭ ফুটবলার 

১৮

দেশে সংঘাত, মাঠে প্রস্তুতি—বিশ্বকাপকে ঘিরে ইরানি ফুটবলারদের ব্যস্ততা

১৯

মিশিগানে বাংলাদেশি কমিউনিটির সাথে ইউএস সিনেট প্রার্থীর মত বিনিময় সভা অনুষ্ঠিত

২০