২১ জানুয়ারী ২০২৩, ১:৪৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কঙ্গনা সব সম্পত্তি বন্ধক রাখেতে হয় যে ছবির জন্য

ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জীবন অবলম্বনে তৈরি ‘ইমার্জেন্সি’সিনেমাটি করতে বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউতের সকল সম্পত্তি বন্ধক রাখতে হয়েছে। শুটিং শেষে সামাজিক মাধ্যমে এ কথা জানিয়েছেন তিনি।

 

রাজনীতিকের ভূমিকায় অভিনয় করেছে কঙ্গনা ।ছবিতে অভিনয়ের পাশাপাশি ছবির পরিচালনা ও প্রযোজনার দায়িত্বেও কঙ্গনা নিজেই।

ছবির প্রযোজনায় কঙ্গনারই প্রযোজনা সংস্থা ‘মণিকর্ণিকা ফিল্মস’। শনিবার তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে সদ্য সমাপ্ত ‘ইমার্জেন্সি’ ছবির শুটিং সেটের ছবি শেয়ার করে সেই তার সিনেমার পেছনের কথাগুলো শেয়ার করেন।

 

কঙ্গনা জানান, সিনেমাটি করতে গিয়ে অনেক বাধার সম্মুখীন হয়েছেন তিনি। শরীর অসুস্থ থাকাকালীনও শুটিং করতে হয়েছে তাকে। এমনকি ছবির খরচ বহন করতে গিয়ে তাকে নিজের সব সম্পত্তি বন্ধক রাখতে হয়েছে।

 

নিজের অভিজ্ঞতার কথা জানাতে গিয়ে কঙ্গনা লেখেন, আগেই এই সব কথা সামাজিক মাধ্যমে বলিনি, কারণ কিছু মানুষ আমার ব্যর্থতা দেখতে চেয়েছিল, তাদের আনন্দ পাওয়ার সুযোগ দিতে চাইনি।

 

তার মতে, নিজের স্বপ্নপূরণের জন্য কঠিন পরিশ্রম যথেষ্ট নয়। তবে বারবার ঠোকা খেয়ে, ভেঙেচুরে গিয়েও যে তিনি নতুন করে নিজেকে খুঁজে পেয়েছেন, সেই জন্য জীবনের কাছে কৃতজ্ঞ জাতীয় পুরস্কারজয়ী অভিনেত্রী।

ছবিতে দেশের অন্যতম চর্চিত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করেছেন তিনি। চলতি বছরে মুক্তি পেতে চলেছে এ ছবি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩০৬ বছরের রেকর্ড ভেঙে বিশ্বের সর্বকনিষ্ঠ কলেজ অধ্যাপক

হ্যাকিং বিতর্কে মেটার এআই, বাড়ছে সাইবার ঝুঁকির আশঙ্কা

ইসরাইল ইস্যুতে অবস্থান, যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ায় কি প্রভাব পড়বে

চাঁদের বুকে আছড়ে পড়ল ইলন মাস্কের প্রতিষ্ঠানের রকেট

আনন্দঘরে বিপুল আনন্দ

‘জুলাইকার’ এই বিতর্কের জন্য আদালত থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই যোদ্ধাদের যথাযথ মর্যাদা দেওয়া না হলে সেটা জাতির জন্য লজ্জার হবে: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

মিশিগানে ডেমোক্র্যাট সিনেট প্রাইমারিতে জয়ী আবদুল আল-সাইয়েদ, ব্যর্থ কোটি কোটি ডলারের প্রচারণা

মিশিগানে দক্ষিণ সুরমা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বনভোজন অনুষ্ঠিত

বিশ্বজুড়ে কূটনৈতিক পুনর্বিন্যাস, ৫ অঞ্চলে মিশন বন্ধ করছে যুক্তরাষ্ট্র

১০

মিশিগানে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির বনভোজনে প্রাণের উচ্ছ্বাস

১১

মিশিগানে ডেমোক্র্যাটদের প্রাইমারিতে আল-সাইয়েদকে হারাতে কেন এত মরিয়া ইসারায়েলি লবি এআইপ্যাক

১২

মুনা দাওয়াহ কনফারেন্স ২০২৬ সম্পর্কে প্রেস ব্রিফিং

১৩

শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান

১৪

যুক্তরাষ্ট্রকে ছাড়ে বাধ্য করতে কোন কৌশলে ওয়াশিংটনের ওপর চাপ বাড়াচ্ছে ইরান

১৫

ট্রাম্প অর্গানাইজেশনের হিসাব বন্ধের কারণ জানাল ক্যাপিটাল ওয়ান

১৬

মুক্তিযোদ্ধাদের তালিকা তৈরিতে সহযোগিতায় আগ্রহী যুক্তরাষ্ট্র

১৭

নিউইয়র্কে বড়লেখাবাসীর মিলনমেলা বড়লেখা সামাজিক ও সাংস্কৃতিক সমিতির বার্ষিক বনভোজন

১৮

ওয়াশিংটন ডিসিতে ছাড়া হচ্ছে ৬ লাখ মশা

১৯

যুক্তরাষ্ট্রের শ্রেণিকক্ষে রোবট শিক্ষক আনার সিদ্ধান্তে ক্ষুব্ধ শিক্ষকেরা

২০