১৮ জানুয়ারী ২০২৩, ৫:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঐশ্বরিয়া রাইয়ের মতো দেখতে আরও ৬ জনের মিল পাওয়া যায় পৃথিবীতে

বিশ্বের শ্রেষ্ঠ সুন্দরীদের মধ্যে ঐশ্বরিয়া রাই বচ্চন অন্যতম। গোটা দুনিয়া তার রূপে মুগ্ধ। অনেক নারীর তো আবার মনের সুপ্ত ইচ্ছা, যদি ঐশ্বরিয়ার মতো রূপ পাওয়া যেত! কিন্তু ঐশ্বরিয়া তো একটাই হয়। তবে এই ধারণাও ভেঙে যেতে পারে।

 

কারণ, পৃথিবীতে অভিষেক বচ্চনের ঘরনির মতো দেখতে ছয়জন নারীর হদিস পাওয়া গিয়েছে। হুবহু দেখতে বিশ্বসুন্দরীরই মতো। এক ঝলক দেখলে পার্থক্য করাই কঠিন হয়ে দাঁড়ায়।

 

এদের মধ্যে অনেকেরই ছবি সমাজমাধ্যমে বিভিন্ন সময় দেখা গিয়েছে। তার মধ্যে প্রথমেই রয়েছে স্নেহা উল্লালের নাম। সালমান খানের বিপরীতে ‘লাকি’ ছবিতে বলিউড অভিষেক হয় তার। যার মুখের সঙ্গে অদ্ভুত মিল রয়েছে ঐশ্বরিয়ার। যেন সেই চোখ, সেই নাক। চোখের তারার রংও যেন অনেকটা একই রকম। ছবি মুক্তির পর থেকেই তাই দুজনের এই মিল নিয়ে বহু চর্চা হয়েছে।

 

রয়েছেন মারাঠি নায়িকা মানসী নায়েক। তাকে দেখেও একই ভাবনা আসতে পারে মাথায়। দুজনের চোখ যেন একই। তার নাচের দক্ষতা অনেককে পেছনে ফেলবে। কিছুদিন আগে সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয় এক ছবি। যাকে দেখে অনেকেই চমকে গিয়েছেন। তিনি যেন সাক্ষাৎ ঐশ্বরিয়াই। তিনি অম্রুতা। অশিতা সিংহ নামের আরও একজনের ছবি প্রকাশ্যে আসে। যাকে দেখে ঐশ্বরিয়া অনুরাগীরা অবাক হয়েছেন।

 

ইরান ও পাকিস্তানেও দেখা মিলবে ঐশ্বরিয়ার প্রতিমূর্তির। একজন মাহলঘা জাবেরি এবং অন্যজন আমনা ইমরান। তাদের দুজনের চোখের সঙ্গেও হুবহু মিল পাওয়া যাবে ঐশ্বরিয়ার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশিদের মার্কিন ভিজিট ভিসায় সর্বোচ্চ ২০ হাজার ডলার বন্ড

১

দুই দিনব্যাপী দুর্গোৎসবে সাজবে টাইমস স্কয়ার, আয়োজন ১০ ও ১১ অক্টোবর

২

বিদেশি কর্মীদের জন্য বড় স্বস্তি, এইচ-১বি ভিসার ১ লাখ ডলারের ফি স্থগিত

৩

মার্কিন প্রবেশপথে বদল আসছে, পাসপোর্ট স্ট্যাম্পের বদলে গুরুত্ব পাবে I-94

৪

৩০ ডলারে কেনা চিত্রকর্ম বিক্রি হলো সাড়ে ১৩ লাখ ডলারে

৫

যুক্তরাষ্ট্রে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ থেকে বৈধ অভিবাসন কমেছে ৯৬ শতাংশ

৬

কর রিটার্নে নাগরিকত্বের তথ্য দেওয়ার প্রস্তাব ট্রাম্প প্রশাসনের

৭

২ কোটির বেশি প্রবীণের জন্য এককালীন ৯০ ডলারের ঘোষণা ট্রাম্পের

৮

জ্যাকসন হাইটসে প্রকাশ্যেই ভুয়া পাসপোর্ট ও গ্রিন কার্ড বিক্রি

৯

সাইবার সিকিউরিটি প্রশিক্ষণে নতুন ব্যাচ নিচ্ছে USA Consulting Tech

১০

আমেরিকান পাসপোর্টে বৈপ্লবিক পরিবর্তন: অনলাইনেই আবেদন, ছবি তোলা যাবে মোবাইলে

১১

সেন্টার ফর এনআরবির উদ্যোগে ব্র্যান্ডিং বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা

১২

ইতিহাস গড়ল স্টারশিপ প্রথম কক্ষপথে পৌঁছে ২৬টি স্যাটেলাইট স্থাপন

১৩

সৌদিতে বাংলাদেশি জনশক্তির সুযোগ কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির

১৪

নিউইয়র্কে সরকারি চাকরির আবেদন সহজ করতে ‘জবস এনওয়াইসি সেন্টার’

১৫

বাংলাদেশকে সুখবর দিল যুক্তরাষ্ট্র

১৬

জাতিসংঘের ৮১তম অধিবেশন, সভাপতি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

১৭

হলুদ পাতায় হেমন্ত, জাহাঙ্গীর চৌধুরী

১৮

ভালোবাসার দেশ, ইশতিয়াক রুপু

১৯

বাফেলোর শরৎ, হাবিব ফয়েজি

২০