বাংলা সংবাদ ডেস্ক
১ জুলাই ২০২৬, ৫:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইবাদত কবুল হওয়ার শর্তগুলো কী কী

মানুষ আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি। অন্যান্য সৃষ্টির পরিচয় আর মানুষের পরিচয় এক নয়। আল্লাহ তাআলা মানুষকে ‘আশরাফুল মাখলুকাত’ বা সৃষ্টির সেরা করে সৃষ্টি করেছেন। সম্মান ও মর্যাদায় পৃথিবীর সবকিছু থেকে অনন্যাতা দিয়েছেন। আর তাদের ইবাদতের জন্যই সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা।

 

সুরা জারিয়াতে আল্লাহ তাআলা মানুষ ও জিন জাতিকে তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন মর্মে ঘোষণা দেন। যেন মানুষ জীবনের প্রতিটি কাজই মহান আল্লাহর সন্তুষ্টির জন্য করে থাকে। মহান আল্লাহ বলেন

وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونِ আমার এবাদত করার জন্যই আমি মানব ও জিন জাতি সৃষ্টি করেছি। (সুরা যারিয়াত: আয়াত ৫৬)

তবে ইবাদত কবুল হওয়ার জন্য কিছু শর্ত রয়েছে।

 

 

১. ইবাদত একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য হওয়া। মহান আল্লাহ বলেন,

আরও পড়ুন: মহান আল্লাহ যেসব বান্দাকে নিয়ে গর্ব করেন

وَمَآ أُمِرُوٓاْ إِلَّا لِيَعۡبُدُواْ ٱللَّهَ مُخۡلِصِينَ لَهُ ٱلدِّينَ حُنَفَآءَ তাদেরকে কেবল এই নির্দেশ করা হয়েছে যে, তারা খাঁটি বিশ্বাসের সাথে এবং একনিষ্ঠভাবে আল্লাহ্‌র ইবাদত করবে (সুরা বাইয়্যেনাহ ৫)

 

 

২. ইবাদত রসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদর্শিত পদ্ধতিতে হওয়া। মহান আল্লাহ বলেন,

قُلۡ إِن كُنتُمۡ تُحِبُّونَ ٱللَّهَ فَٱتَّبِعُونِي يُحۡبِبۡكُمُ ٱللَّهُ বলুন, যদি তোমরা আল্লাহকে ভালোবাস, তাহলে আমাকে অনুসরণ কর, তাহলে আল্লাহও তোমাদেরকে ভালোবাসবেন (আলে ইমরান ৩১)। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,

مَنْ عَمِلَ عَمَلًا لَيْسَ عَلَيْهِ أَمْرُنَا فَهُوَ رَدٌّ যে ব্যক্তি আমাদের নির্দেশের বাইরে কোনো আমল করলো, তার সেই আমল প্রত্যাখ্যাত (মুসলিম)

 

 

মহান আল্লাহ যখন মানব সৃষ্টির ইচ্ছা করেন, ফেরেশতাদের সামনে বিষয়টি পেশ করলেন। ফেরেশতারা বললেন, এরা তো জমিনে ফ্যাসাদ সৃষ্টি করবে, খুনখারাবি করবে। আপনার প্রশংসা ও উপাসনার জন্য তো আমরাই যথেষ্ট। মহান আল্লাহ সংক্ষিপ্ত বাক্যে সারগর্ভ জবাব দিয়েছিলেন যে, আমি যা জানি তোমরা তা জানো না।

 

 

এখন বান্দা যদি এমন কোনো কর্ম সম্পাদন করে, যাতে মহান আল্লাহর প্রতি নিরলস আনুগত্য প্রকাশ পায় এবং তার প্রতি গভীর ভক্তি-ভালোবাসা প্রকাশ পায়। তখন মহান আল্লাহ খুশি হন এ ফেরেশতাদের সাথে তার আলোচনা করেন।

 

 

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমেরিকান নাগরিকত্ব বাতিলের উদ্যোগ, ৪০ জনের বিরুদ্ধে মামলা ট্রাম্প প্রশাসনের

১

সাবেক মেজরের মৃত্যুদণ্ড কার্যকর করতে ট্রাম্পের অনুমোদন

২

বাংলাদেশিদের মার্কিন ভিজিট ভিসায় সর্বোচ্চ ২০ হাজার ডলার বন্ড

৩

দুই দিনব্যাপী দুর্গোৎসবে সাজবে টাইমস স্কয়ার, আয়োজন ১০ ও ১১ অক্টোবর

৪

বিদেশি কর্মীদের জন্য বড় স্বস্তি, এইচ-১বি ভিসার ১ লাখ ডলারের ফি স্থগিত

৫

মার্কিন প্রবেশপথে বদল আসছে, পাসপোর্ট স্ট্যাম্পের বদলে গুরুত্ব পাবে I-94

৬

৩০ ডলারে কেনা চিত্রকর্ম বিক্রি হলো সাড়ে ১৩ লাখ ডলারে

৭

যুক্তরাষ্ট্রে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ থেকে বৈধ অভিবাসন কমেছে ৯৬ শতাংশ

৮

কর রিটার্নে নাগরিকত্বের তথ্য দেওয়ার প্রস্তাব ট্রাম্প প্রশাসনের

৯

২ কোটির বেশি প্রবীণের জন্য এককালীন ৯০ ডলারের ঘোষণা ট্রাম্পের

১০

জ্যাকসন হাইটসে প্রকাশ্যেই ভুয়া পাসপোর্ট ও গ্রিন কার্ড বিক্রি

১১

সাইবার সিকিউরিটি প্রশিক্ষণে নতুন ব্যাচ নিচ্ছে USA Consulting Tech

১২

আমেরিকান পাসপোর্টে বৈপ্লবিক পরিবর্তন: অনলাইনেই আবেদন, ছবি তোলা যাবে মোবাইলে

১৩

সেন্টার ফর এনআরবির উদ্যোগে ব্র্যান্ডিং বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা

১৪

ইতিহাস গড়ল স্টারশিপ প্রথম কক্ষপথে পৌঁছে ২৬টি স্যাটেলাইট স্থাপন

১৫

সৌদিতে বাংলাদেশি জনশক্তির সুযোগ কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির

১৬

নিউইয়র্কে সরকারি চাকরির আবেদন সহজ করতে ‘জবস এনওয়াইসি সেন্টার’

১৭

বাংলাদেশকে সুখবর দিল যুক্তরাষ্ট্র

১৮

জাতিসংঘের ৮১তম অধিবেশন, সভাপতি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

১৯

হলুদ পাতায় হেমন্ত, জাহাঙ্গীর চৌধুরী

২০