ইকবাল ফেরদৌস
৩১ মার্চ ২০২৬, ৪:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আস্থা, অগ্রযাত্রা ও সম্ভাবনার নতুন দিগন্তে “বাংলা সংবাদ” আটটি সফল বছর পেরিয়ে নবম বর্ষে পদার্পণ

আট পেরিয়ে নয় এটি শুধু একটি সংখ্যা নয় বরং এটি একটানা সংগ্রাম, স্বপ্ন, ভালোবাসা আর আস্থার গল্প। যেকোনো গণমাধ্যমের জন্য এমন একটি মাইলফলক নিঃসন্দেহে গর্বের, কিন্তু “বাংলা সংবাদ”-এর জন্য এটি আরও বেশি অর্থবহ। কারণ এই পথচলা কেবল একটি পত্রিকার নয়; এটি প্রবাসে ছড়িয়ে থাকা বাংলা ভাষা, সংস্কৃতি ও আত্মপরিচয়ের এক উজ্জ্বল অভিযাত্রা।

 

মিশিগানের প্রবাসী বাঙালিদের হৃদয়ে যে পত্রিকাটি আজ আপন ঠিকানা করে নিয়েছে, সেই “বাংলা সংবাদ” শুরু থেকেই ছিল শেকড়ের টানে বাঁধা। দূরদেশে থেকেও মাতৃভাষার স্পর্শ, দেশের খোঁজ, সংস্কৃতির উষ্ণতা এসবই একত্রে পৌঁছে দেওয়ার এক আন্তরিক প্রচেষ্টা ছিল সবসময়। সময়ের সঙ্গে সেই প্রচেষ্টা পরিণত হয়েছে আস্থায়, আর আস্থা রূপ নিয়েছে ভালোবাসায়। ফলে আজ “বাংলা সংবাদ” শুধু একটি পত্রিকা নয়, অনেকের কাছে এটি যেন প্রবাসের বুকের ভেতর লুকিয়ে থাকা ছোট্ট এক টুকরো বাংলাদেশ।

 

প্রথম দিন থেকে যে লক্ষ্য নিয়ে যাত্রা শুরু তা হচ্ছে, প্রবাসে থেকেও শেকড়ের সঙ্গে অটুট সংযোগ আজ তা অনেকটাই বাস্তব রূপ পেয়েছে। নির্ভরযোগ্য সংবাদ, বিশ্লেষণ, প্রবাসজীবনের সুখ-দুঃখ, সাফল্য-সংগ্রামের গল্প সব মিলিয়ে “বাংলা সংবাদ” হয়ে উঠেছে এক বিশ্বস্ত কন্ঠস্বর। অনলাইন ও প্রিন্ট দুই মাধ্যমে সমান সাবলীল উপস্থিতি এই পত্রিকাকে সময়ের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে চলার শক্তি জুগিয়েছে।

 

এই নবম বর্ষে পদার্পণের সবচেয়ে উজ্জ্বল দিক হলো নিউইয়র্ক থেকে প্রকাশনা শুরু হওয়া। যুক্তরাষ্ট্রের ব্যস্ততম এই নগরীতে “বাংলা সংবাদ”-এর বিস্তার যেন এক নতুন দিগন্তের দ্বার খুলে দিয়েছে। এটি শুধু ভৌগোলিক সম্প্রসারণ নয়, বরং প্রবাসী বাঙালিদের আরও বৃহত্তর পরিসরে একত্রিত করার এক আন্তরিক উদ্যোগ। মিশিগান থেকে নিউইয়র্ক- এই সেতুবন্ধন প্রমাণ করে, ভাষা আর সংস্কৃতির টান কোনো দূরত্ব মানে না।

 

তবে এই পথচলা কখনোই মসৃণ ছিল না। নানা প্রতিকূলতা, সীমাবদ্ধতা আর অনিশ্চয়তার মধ্য দিয়েই এগিয়ে যেতে হয়েছে। বিশেষ করে করোনাকালের কঠিন সময়, যখন বিশ্ব থমকে গিয়েছিল, তখনও “বাংলা সংবাদ” থেমে থাকেনি। প্রযুক্তির দ্রুত পরিবর্তন, পাঠকের রুচি ও চাহিদার বিবর্তন- সবকিছুর সঙ্গে নিজেকে মানিয়ে নিয়ে পত্রিকাটি টিকে থেকেছে, এগিয়েছে, এবং নিজস্ব স্বকীয়তা অটুট রেখেছে। এই অর্জনের পেছনে রয়েছে একটি নিবেদিতপ্রাণ সম্পাদকীয় টিমের নিরলস পরিশ্রম, আর আছে পাঠকদের অবিচল আস্থা।

 

একটি পত্রিকার সবচেয়ে বড় শক্তি তার পাঠক। “বাংলা সংবাদ” সেই শক্তিকে সম্মান করতে জানে। পাঠকের পরামর্শ, সমালোচনা, ভালোবাসা সবকিছুকেই পত্রিকাটি গ্রহণ করেছে উন্মুক্ত হৃদয়ে। এই পারস্পরিক সম্পর্কই একটি গণমাধ্যমকে জীবন্ত রাখে, তাকে করে তোলে সময়োপযোগী ও প্রাসঙ্গিক।

 

আজকের এই দ্রুতগতির বিশ্বে গণমাধ্যমের দায়িত্ব আরও বেড়েছে। শুধু খবর পরিবেশন নয়, সত্য তুলে ধরা, সমাজকে সচেতন করা, মূল্যবোধকে জাগ্রত রাখা এসবই এখন একটি পত্রিকার অপরিহার্য ভূমিকা। “বাংলা সংবাদ” সেই দায়িত্ববোধ থেকেই প্রবাসী সমাজের নানা ইস্যু তুলে ধরছে, সমস্যার কথা বলছে, আবার আশার আলোও দেখাচ্ছে। নতুন প্রজন্মের কাছে বাংলা ভাষা ও সংস্কৃতিকে পৌঁছে দেওয়ার ক্ষেত্রেও এটি এক গুরুত্বপূর্ণ সেতুবন্ধন হয়ে উঠেছে।

 

আগামী দিনের পথ আরও চ্যালেঞ্জিং, প্রতিযোগিতাও আরও তীব্র। তথ্যপ্রযুক্তির এই যুগে সত্য আর বিভ্রান্তির মাঝখানে দাঁড়িয়ে একটি পত্রিকার সবচেয়ে বড় দায়িত্ব হলো বিশ্বাসযোগ্যতা ধরে রাখা। সততা, সাহস আর নিষ্ঠা বজায় রেখে এগিয়ে যাবে বাংলা সংবাদ।

 

নবম বর্ষে পদার্পণের এই মুহূর্তে আমরা দৃঢ় বিশ্বাস করি “বাংলা সংবাদ” তার আলোকবর্তিকা আরও দূরে ছড়িয়ে দেবে। মিশিগান থেকে নিউইয়র্ক, সেখান থেকে হয়তো আরও বহু শহরে, প্রবাসের আকাশজুড়ে ছড়িয়ে পড়বে বাংলা ভাষার এই দীপ্ত আলো।

 

সবশেষে, এই সাফল্যের জন্য সংশ্লিষ্ট সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভকামনা। পাঠকের ভালোবাসা, আস্থা আর সত্যের প্রতি অবিচল অঙ্গীকারকে পাথেয় করে “বাংলা সংবাদ” এগিয়ে যাবে বহুদূর। আট পেরিয়ে নয়, সত্য তথ্য প্রকাশে আমাদের নেই কোনো ভয়।

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ডনরো ডকট্রিন’ প্রয়োগে ২৬ প্রভাবশালীর মার্কিন ভিসা বাতিল

কমলগঞ্জে উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর ও উদ্বোধন করলেন এমপি মুজিবুর রহমান

বড়লেখায় অন্তঃসত্ত্বা নারীর আল্ট্রাসনোগ্রাম রিপোর্ট নিয়ে বিভ্রান্তি, অতঃপর যা জানা গেল

পোপের মন্তব্য: কয়েকজন স্বৈরশাসকের যুদ্ধেই বিপদে মানবসভ্যতা

পারমিট ছাড়া হজ পালন, সর্বোচ্চ ১ লাখ রিয়াল জরিমানা

বিবিসির বড় ছাঁটাই: ২ হাজার কর্মী চাকরি হারাতে পারেন

ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিতের প্রস্তাব ফের নাকচ মার্কিন সিনেটে

যুক্তরাষ্ট্রে মুক্তি পাচ্ছে ‘রাক্ষস’, মিশিগানে নির্ধারিত শিডিউল ঘোষণা

টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর অন্তর্ভুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমান

মৌলভীবাজারবাসীর দুই কমিটি ভেঙে ঐক্যের বার্তা, মিশিগানে গঠিত নতুন নেতৃত্ব

১০

যুদ্ধ পরিস্থিতি অবনতির আশঙ্কায় বিশ্ব অর্থনীতিতে ধাক্কার সতর্কবার্তা: আইএমএফ

১১

উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যানের ওপর হামলা, সোস্যাল মিডিয়ায় নিন্দার ঝড়

১২

ভারতের আধিপত্যে প্রশ্নের মুখে বিশ্ব ক্রিকেট, মোস্তাফিজ ইস্যুতে সমালোচনা

১৩

কমলগঞ্জে দিনভর নানা আয়োজনের মধ্য দিয়ে পহেলা বৈশাখ১৪৩৩ উদযাপিত হয়

১৪

বড়লেখায় বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা

১৫

নিউইয়র্কে বৈশাখী উৎসব: “ABCH পটলাক পান্তা ইলিশ”-এ প্রবাসীদের মিলনমেলা

১৬

কানাডার এমপি হলেন বাংলাদেশি বংশোদ্ভূত ডলি বেগম

১৭

হরমুজ প্রণালি অবরোধে যুক্তরাষ্ট্রকে সমর্থন দেবে না ন্যাটো

১৮

যিশু খ্রিস্টের সঙ্গে নিজের তুলনা টানলেন ট্রাম্প

১৯

কমলগঞ্জে উন্নয়নের জোয়ার: ৩ টি সড়ক ও ১টি খাল খনন কাজের উদ্বোধন

২০