মোঃ সৈয়দুল ইসলাম
২৭ নভেম্বর ২০২৫, ৯:২২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আমাদের গৌরবের ধন

আমরা বাঙালি—

ছিলাম পরাধীন,

ছিলাম অসহায় ! এক জাতি

স্বাধীন শব্দটি শিকল বন্দি ছিল,

মন খুলে কথা বলতে পারতাম না—

হায়! স্বাধীনতার আক্ষেপ

সবুজ শ্যামল প্রকৃতির বুকে ছিলাম নির্যাতিত, নিপীড়িত।

এক একটা দিন ছিল, এক একটা মাস

যেন, এক একটা বছর

শোষণ বঞ্চনা আর লাঞ্ছনায় দিন কাটতো,

এভাবে আর কত দিন?

কত কাল?

শিকল পরে বসে থাকার দিন শেষ—

স্বাধীনতার চাই, মুক্তির স্বাধীনতা

স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি,

আমাদের ছিল শক্তিশালী মনোবল–

ছিল একতা আর ঐক্য,

দীর্ঘ নয়মাস বুকের তাজা রক্ত দিয়ে সংগ্রাম করি।

পাক সেনারা পিছু হটেতে থাকে এবং

নত শিরে আত্মসমর্পণ করে।

আমরা অর্জন করি বিজয়,

এক সাগর রক্তের বিনিময়ে পাই স্বাধীনতার স্বাদ।

আহ্ কি যে আনন্দ !

আকাশে বাতাসে মুক্তির গান

দিকে দিকে বিজয় উল্লাস,

সবার হাতে হাতে বিজয়ের পতাকা।

এই পতাকাই ছিল লাল সবুজের ঐতিহাসিক পতাকা।

আমাদের হৃদয়ের ধন

গৌরবের ধন,

সার্বভৌমত্বের এক অনন্য প্রতীক এই পতাকা।

পতাকার লাল সবুজ রং—-

দেশ প্রেমের কথা বলে,

সকল কাজে আমাদের অনুপ্রেরণা যোগায়।

পতাকার সবুজ রং—-

মা ও মাটির কথা বলে,

আমাদের সবুজ প্রকৃতির কথা বলে।

পতাকার বুকে লাল বৃত্তটি—-

এক সাগর রক্তের কথা বলে,

আমাদের নবজাগরণের কথা বলে।

এই পতাকা—

আত্মস্বার্থ ত্যাগ করতে শেখায়,

দেশের জন্য সর্বস্ব ত্যাগের প্রেরণ যোগায়।

আমাদের জাতীয় এই পতাকা—

সকল বৈষম্য দূর করে দেয়,

শির উঁচিয়ে দেশের জন্য নব উদ্যমে বাঁচতে শেখায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিশিগান ডেমোক্র্যাটিক পার্টির ‘বেস্ট অব দ্য ওয়েস্ট ইয়ুথ লিডারশীপ অ্যাওয়ার্ড’ পেলেন তাহমিদ চৌধুরী

১

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বারহাম সালিহ উচ্চপর্যায়ের বৈঠক

২

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে

৩

যুক্তরাষ্ট্র থেকে ২৫ হাজারের বেশি অভিবাসী তৃতীয় দেশে পাঠানো হয়েছে

৪

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি

৫

মেডিকেইডের ওষুধের দাম কমাতে যুক্তরাষ্ট্রজুড়ে নতুন নীতি ট্রাম্প প্রশাসনের

৬

যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসায় ১ লাখ ডলারের ফি আরও এক বছর

৭

তিন বছর পর যুক্তরাষ্ট্রে আবার বাড়ল সুদের হার

৮

১৮ সেপ্টেম্বর থেকে গ্রিনকার্ডে নতুন পাবলিক চার্জ নিয়ম

৯

গুগলের বিজ্ঞাপন ব্যবসায় লাগাম, মার্কিন নজরদারিতে প্রতিষ্ঠানটি

১০

বিজিবির অভিযানে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

১১

ডেট্রয়েট থেকে আটলান্টিক সিটি, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির বিস্তৃত উপস্থিতি

১২

যুক্তরাষ্ট্রের প্রভাব কমাতে ডলারের বিকল্প খুঁজছে বিভিন্ন দেশ

১৩

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র

১৪

গ্রিন কার্ড স্পনসরশিপে নতুন নিয়ম যুক্তরাষ্ট্রে, যাচাই হবে স্পনসরের ক্রেডিট তথ্য

১৫

সৌদি আরবে ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র

১৬

ডাকযোগে ভোটের পক্ষে সুপ্রিম কোর্ট, মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের উদ্যোগে বাধা

১৭

যুক্তরাষ্ট্রে অবৈধ ভোটের অভিযোগে ৭ গ্রিন কার্ডধারী গ্রেপ্তার

১৮

ছয় বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ছাড়ার হার সর্বোচ্চ

১৯

প্রথমবার প্রকাশ্যে মহাকাশে অস্ত্র মোতায়েনের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্রের

২০