১৯ জানুয়ারী ২০২৩, ৪:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আমাকে সারা জীবনের জন্য পঙ্গু বানিয়ে দিয়েছে: তসলিমা নাসরিন

ভারতে বসবাসরত বাংলাদেশের নির্বাসিত লেখক তসলিমা নাসরিন ভুল চিকিৎসার শিকার হওয়ার অভিযোগ করেছেন । পড়ে গিয়ে পায়ের হাড় ভেঙে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। এরপর চিকিৎসক অস্ত্রোপচার করে তাঁর ‘হিপ জয়েন্ট’ বাদ দিয়েছেন বলে অভিযোগ করেছেন তসলিমা নাসরিন।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) রাতে নিজের ফেসবুক ভেরিফাইড অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টের মাধ্যমে তিনি এ অভিযোগ করেছেন। শুধু তাই নয়, তিনি এ বিষয়ে ক্ষুদ্ধ প্রতিক্রিয়াও জানিয়েছেন।

পোস্টে তিনি বলেন, কেন ‘ক্রিমিনাল টিমের ট্র্যাপে’পড়লেন, ধিক্কার দিচ্ছি নিজেকে। ধিক্কার দিচ্ছি, এতকালের আমার মেডিক্যাল জ্ঞানকে। আমাকে হাসপাতালে মিথ্যে কথা বলা হয়েছিল যে আমার হিপ বোন ভেঙেছে। আমার জীবনে কোনও জয়েন্ট পেইন ছিল না, জয়েন্ট ডিজিজ ছিল না। আমাকে মিথ্যে কথা বলে, ফিমার ফ্র্যাকচারের ট্রিট্মেন্টের নামে আমার হিপ জয়েন্ট কেটে, ফিমার কেটে ফেলে দিয়ে আমাকে সারাজীবনের জন্য পঙ্গু বানিয়ে দেওয়া হয়েছে।

এর আগে রোববার (১৫ জানুয়ারি) ফেসবুকে তসলিমা নাসরিনের পোস্ট করা হাসপাতালের দুটি ছবি থেকে জানা যায় তিনি অসুস্থ কিন্তু ঠিক কোন রোগে আক্রান্ত সেটা স্পষ্ট করেননি তিনি।। বুধবার (১৮ জানুয়ারি) ফেসবুকে আরেকটি পোস্টের মাধ্যমে অসুস্থতার বিষয়টি স্পষ্ট করেন তসলিমা নাসরিন। পোস্টে তিনি লিখেছেন, হাসপাতালের বেডে মুয়ে তাকার চবি দেখে অনেকে ভেবেছে আমার বোধহয় হার্ট অ্যাটাক বা স্ট্রোক হয়েছে। না, এসব কিছুই হয়নি।

পোস্টে তিনি আরও লেখেন, সেদিন ওভারসাইজ পাজামা পরে হাটছিলাম ঘরে, পাজামা চপ্পলে আটকে গিয়ে হুমড়ি খেয়ে পড়ে গেলাম। অগত্যা যা করতে হয়, করেছি। হাটুতে ব্যাথা হচ্ছিল, আইস্প্যাক দিয়েছি, ভলিনি স্প্রে করেছি। আমি ভেবেছিলাম, হয়ত হাটুর লিগামেন্টে চোট লেগেছে। এক্সরে করার জন্য হাসপাতালে গিয়ে জানতে পারি পায়ের ফিমায় চোট লেগেছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘুম থেকে উঠেই চা-কফির অভ্যাস, শরীরের জন্য কতটা নিরাপদ?

সকালে ঘুম থেকে উঠেই ফোন দেখা, অভ্যাস নাকি স্বাস্থ্যের জন্য ঝুঁকি? কী বলছে আধুনিক বিজ্ঞান?

সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন অধ্যায়, সাবস্ক্রিপশন চালু করছে মেটা

২০২৬ বিশ্বকাপের কম বয়সী ৭ ফুটবলার 

দেশে সংঘাত, মাঠে প্রস্তুতি—বিশ্বকাপকে ঘিরে ইরানি ফুটবলারদের ব্যস্ততা

মিশিগানে বাংলাদেশি কমিউনিটির সাথে ইউএস সিনেট প্রার্থীর মত বিনিময় সভা অনুষ্ঠিত

ফুটবল বিশ্বকাপ ইতিহাসে এ পর্যন্ত কোন দেশ কতবার চ্যাম্পিয়ন

ভিনদেশ কোনোদিন হয়না আপন

মিশিগানে কাজিনহুড ডে অ্যান্ড নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্ট ও ঈদ আনন্দ উদযাপন

লাল পলাশের দেশ

১০

কৃষক যে হন স্বপ্ন সাধক

১১

শঙ্কিত মন সেই মেয়েটির 

১২

গেইম

১৩

আত্মার ঠিকানা

১৪

ফ্যাশন, চলচ্চিত্র আর সংস্কৃতিতে আজও জীবন্ত মেরিলিন মনরো

১৫

যুক্তরাষ্ট্রে ‘বাংলাদেশ ল’য়ার্স অ্যাসোসিয়েশন অফ মিশিগান’ এর আত্মপ্রকাশ

১৬

শিশুদের নিরাপত্তা আজ রাষ্ট্রের সবচেয়ে বড় পরীক্ষা

১৭

ধর্মীয় বিদ্বেষ নয়, সবাই দেখতে চায় সম্প্রীতির আমেরিকা

১৮

আবহাওয়ার চরম বৈরিতার আশঙ্কা, বিশ্বকে সতর্ক করল জাতিসংঘ

১৯

রক্তদান: মানবতার শ্রেষ্ঠ উপহার, নিঃস্বার্থ ভালোবাসার সবচেয়ে সুন্দর উদাহরণ

২০