বাংলা সংবাদ ডেস্ক
২৫ জুন ২০২৬, ৫:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আনন্দঘন আয়োজনে অনুষ্ঠিত হলো প্রাক্তন বাংলাদেশ মিশন সদস্যদের বার্ষিক মিলনমেলা

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্রাক্তন বাংলাদেশ মিশন মেম্বারস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে বার্ষিক পারিবারিক বনভোজন ও মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। গত ২১ জুন লং আইল্যান্ডের বেথপেজ স্টেট পার্কে আয়োজিত এ অনুষ্ঠানে নিউইয়র্কস্থ বাংলাদেশ স্থায়ী মিশন ও কনস্যুলেটের প্রাক্তন ও বর্তমান কর্মকর্তা, তাঁদের পরিবার-পরিজন এবং শুভানুধ্যায়ীরা অংশ নেন।

 

দিনব্যাপী আয়োজনে শিশুদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বিভিন্ন খেলাধুলা, মহিলাদের মিউজিক্যাল চেয়ার প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন করা হয়। অংশগ্রহণকারীদের প্রাণবন্ত উপস্থিতিতে পুরো অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।

 

 

বিশ্ব বাবা দিবস উপলক্ষে অনুষ্ঠানে কেক কেটে দিবসটি উদযাপন করা হয়। দুপুরে উপস্থিত অতিথিদের জন্য বিভিন্ন ধরনের খাবার পরিবেশন করা হয়। পরে বিভিন্ন খেলাধুলার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় এবং অনুষ্ঠিত হয় বহুল প্রতীক্ষিত র‍্যাফেল ড্র। র‍্যাফেল ড্রে বিমান টিকিট, টেলিভিশন, ল্যাপটপ, স্মার্টফোনসহ বিভিন্ন আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হয়, যা অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক উৎসাহ সৃষ্টি করে।

 

অনুষ্ঠানের সফল আয়োজনের জন্য সহযোগী ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সংগঠনের সভাপতি মোক্তার হোসেন এবং সাধারণ সম্পাদক মোল্লা মজিবর রহমান। তাঁরা সকলের সহযোগিতায় আয়োজিত মিলনমেলার সফল সমাপ্তি ঘোষণা করেন।

 

আয়োজকদের মতে, এ ধরনের আয়োজন প্রবাসে বসবাসরত বাংলাদেশি কূটনৈতিক পরিবারের সদস্যদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সৌহার্দ্য এবং সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রে ‘মেডিকেয়ার ফর অল’ ব্যবস্থায় সমর্থন বেড়ে জরিপের ইতিহাসে সর্বোচ্চ

১

৭ কোটি শিশুর ‘ট্রাম্প অ্যাকাউন্ট’ প্রস্তুত,ক্লেইম করতে হবে অভিভাবকদের

২

ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে বিবিসিসিআইয়ের মতবিনিময় সভা

৩

বিদেশি শিক্ষার্থীদের কাজের অনুমতিতে ৭০ হাজার ডলারের ফি প্রস্তাব ট্রাম্পের

৪

ব্রাডফোর্ডে বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচনী প্রচারে গুলজার-কুদ্দুস-মনির প্যানেল

৫

বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির নতুন কমিটি গঠনের দায়িত্ব আহ্বায়ক কমিটির

৬

আমেরিকান নাগরিকত্ব বাতিলের উদ্যোগ, ৪০ জনের বিরুদ্ধে মামলা ট্রাম্প প্রশাসনের

৭

সাবেক মেজরের মৃত্যুদণ্ড কার্যকর করতে ট্রাম্পের অনুমোদন

৮

বাংলাদেশিদের মার্কিন ভিজিট ভিসায় সর্বোচ্চ ২০ হাজার ডলার বন্ড

৯

দুই দিনব্যাপী দুর্গোৎসবে সাজবে টাইমস স্কয়ার, আয়োজন ১০ ও ১১ অক্টোবর

১০

বিদেশি কর্মীদের জন্য বড় স্বস্তি, এইচ-১বি ভিসার ১ লাখ ডলারের ফি স্থগিত

১১

মার্কিন প্রবেশপথে বদল আসছে, পাসপোর্ট স্ট্যাম্পের বদলে গুরুত্ব পাবে I-94

১২

৩০ ডলারে কেনা চিত্রকর্ম বিক্রি হলো সাড়ে ১৩ লাখ ডলারে

১৩

যুক্তরাষ্ট্রে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ থেকে বৈধ অভিবাসন কমেছে ৯৬ শতাংশ

১৪

কর রিটার্নে নাগরিকত্বের তথ্য দেওয়ার প্রস্তাব ট্রাম্প প্রশাসনের

১৫

২ কোটির বেশি প্রবীণের জন্য এককালীন ৯০ ডলারের ঘোষণা ট্রাম্পের

১৬

জ্যাকসন হাইটসে প্রকাশ্যেই ভুয়া পাসপোর্ট ও গ্রিন কার্ড বিক্রি

১৭

সাইবার সিকিউরিটি প্রশিক্ষণে নতুন ব্যাচ নিচ্ছে USA Consulting Tech

১৮

আমেরিকান পাসপোর্টে বৈপ্লবিক পরিবর্তন: অনলাইনেই আবেদন, ছবি তোলা যাবে মোবাইলে

১৯

সেন্টার ফর এনআরবির উদ্যোগে ব্র্যান্ডিং বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা

২০