বাংলা সংবাদ ডেস্ক
১৫ জুন ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আদালতের সিদ্ধান্তের পর কেনেডি সেন্টার থেকে বাদ ট্রাম্পের নাম

ফেডারেল আদালত নামকরণকে ‘অবৈধ’ ঘোষণার পর ওয়াশিংটনের জন এফ. কেনেডি সেন্টার ফর দ্য পারফর্মিং আর্টস ভবন থেকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম সরিয়ে ফেলা হয়েছে। শনিবার (১৩ জুন) এ কাজ শুরু করেন কর্মীরা।

 

পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ জানায়, কেনেডি সেন্টারের নির্বাহী পরিচালক ম্যাট ফ্লোকা আদালতে দাখিল করা নথিতে উল্লেখ করেছেন—ভবন ও এর আশপাশে থাকা ট্রাম্পের নামসংবলিত সব সাইনবোর্ড অপসারণ করা হয়েছে। শনিবার দুপুর পর্যন্ত ভবনের বাইরের অংশে থাকা ট্রাম্পের নাম সাদা ত্রিপল দিয়ে ঢেকে রাখা ছিল। নাম অপসারণের সময় ভেতর থেকে জোরে শব্দ শোনা যায়। ঘটনাস্থলে উপস্থিত কিছু পথচারী কাজটি পর্যবেক্ষণ করেন।

 

এর আগে পরিচালনা পর্ষদ আদালতের মাধ্যমে শেষ মুহূর্তে নাম অপসারণ স্থগিতের চেষ্টা করলেও বিচারক আবেদন খারিজ করে দেন। হোয়াইট হাউসে ফিরে আসার পর বিভিন্ন সরকারি স্থাপনায় নিজের নাম যুক্ত করার যে উদ্যোগ ট্রাম্প নিয়েছিলেন, এই রায় তা বাধাগ্রস্ত করেছে বলে মনে করা হচ্ছে।

 

শুক্রবার রাতে কেনেডি সেন্টারের বাইরে লোকজন জড়ো হন। কর্মীরা সাইনবোর্ড খুলতে মাচা স্থাপন করলে উপস্থিতদের একাংশ উল্লাস প্রকাশ করেন। পাশাপাশি অনলাইনে সরাসরি সম্প্রচারের মাধ্যমে অনেকেই ঘটনাটি অনুসরণ করেন। বজ্রঝড় ও বৈরী আবহাওয়ার কারণে কাজ কিছুটা বিলম্বিত হয়। নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে অপসারণ কার্যক্রম বন্ধ রাখতে হয়েছিল বলে জানান নির্বাহী পরিচালক ম্যাট ফ্লোকা।

 

গত ২৯ মে দেওয়া রায়ে মার্কিন জেলা বিচারক ক্রিস্টোফার কুপার বলেন, কেনেডি সেন্টারের নাম পরিবর্তন করে ট্রাম্পের নামে করার সিদ্ধান্ত আইনসম্মত নয়। তার মতে, কোনো জাতীয় প্রতিষ্ঠানের নাম পরিবর্তনের ক্ষমতা কেবল কংগ্রেসের রয়েছে।

 

রায়ে প্রশাসনকে ১৪ দিনের মধ্যে ভবনের মার্বেল নির্মিত সামনের অংশসহ প্রতিষ্ঠান-সংশ্লিষ্ট সব স্থান থেকে ট্রাম্পের নাম সরানোর নির্দেশ দেওয়া হয়। এর অংশ হিসেবে কয়েক দিন আগেই কেনেডি সেন্টারের ওয়েবসাইট থেকেও ট্রাম্পের নাম মুছে ফেলা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চার্জে দিয়ে মোবাইল ফোন ব্যবহার করা কতটা নিরাপদ?

আদালতের সিদ্ধান্তের পর কেনেডি সেন্টার থেকে বাদ ট্রাম্পের নাম

মিশিগানে ষ্টেট রিপ্রেজেন্টেটিভ প্রার্থী সীমা আহমেদ’র সংবাদ সম্মেলন

সোশ্যাল সিকিউরিটি সংকটে নিউইয়র্কে বাড়ছে অবসরপ্রাপ্তদের উদ্বেগ

পাঁচ বছরে সর্বোচ্চ, মার্কিন নাগরিকত্ব ছাড়লেন প্রায় ৫ হাজার মানুষ

শূন্য থেকে ট্রিলিয়ন ডলার: ইলন মাস্কের সাফল্যের গল্প

কুইন্সে বাংলাদেশ ফেস্টিভ্যাল ২০২৬, প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলায় পরিণত

সেন্ট্রাল পার্কে বিশ্বকাপ ফাইনাল উন্মাদনা, ৫০ হাজার দর্শকের জন্য বিনামূল্যে আয়োজন

সিলেট বিভাগের শ্রেষ্ঠ ওসি হলেন বড়লেখা থানার মমনিরুজ্জামান খান

আইস-সিবিপির জন্য ৭০ বিলিয়ন ডলার, প্রতিনিধি পরিষদে অনুমোদন পেল বিল

১০

বিশ্বকাপ ঘিরে যুক্তরাষ্ট্রের ভিসা ও নিরাপত্তা তল্লাশি নিয়ে বিতর্ক

১১

বিশ্বকাপের লাগাম কার হাতে—ইনফান্তিনো না ট্রাম্প?

১২

মিশিগানের ওয়ারেনে স্থায়ী ক্রিকেট ফিল্ড নির্মাণের অনুমোদন উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান

১৩

আদালতের রায়ে বাতিল ট্রাম্পের বিতর্কিত ১ লাখ ডলারের এইচ-১বি ভিসা ফি

১৪

ভুয়া পরিচয়পত্রে এএসপি সেজে প্রতারণা, কারাগারে শোভন

১৫

মব সৃষ্টি করে বড়লেখার আবদুস শুক্কুর বকুলকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ

১৬

ওয়ারেনে নতুন ক্রিকেট মাঠের অনুমোদন, বাংলাদেশি ক্রিকেট কমিউনিটিতে উচ্ছ্বাস

১৭

ট্রাম্পের ৩৯ দেশের আশ্রয়প্রার্থীদের ওপর আরোপিত বিধিনিষেধ খারিজ

১৮

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নিয়োগের প্রতিবাদে বাংলাদেশী আমেরিকান ফোরাম মিশিগানের বিবৃতি

১৯

ঘুম থেকে উঠেই চা-কফির অভ্যাস, শরীরের জন্য কতটা নিরাপদ?

২০