বাংলা সংবাদ, ঢাকা ব্যুরো
১৭ ডিসেম্বর ২০২৫, ১২:৪৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আগ্নেয়াস্ত্র লাইসেন্স বিতরণ: প্রার্থীদের নিরাপত্তার নিশ্চয়তা কতটুকু

সংসদ নির্বাচনের প্রার্থীদের আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দেওয়ার বিষয়ে সিদ্ধান্তের জন্য নির্বাচন কমিশনের (ইসি) অনুমতি প্রয়োজন হতে পারে এবং এ বিষয়ে প্রয়োজনে আচরণবিধি সংশোধন করা হবে বলে জানিয়েছে ইসি।

 

 

বুধবার বিকেলে নির্বাচন ভবনে এক সংবাদ ব্রিফিংয়ে ইসি সচিব আখতার আহমেদ এ কথা জানান।সম্প্রতি স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, প্রার্থীরা ব্যক্তিগত আগ্নেয়াস্ত্রের লাইসেন্স চাইলে অনুমতি দেওয়া হবে। যারা অস্ত্র জমা দিয়েছেন তাদের অস্ত্রও ফেরত দেওয়া হবে। এ বিষয়ে জানতে চাইলে ইসি সচিব বলেন, ‘স্বরাষ্ট্র উপদেষ্টা এটা বলেছেন। এটা আমাদের থেকে অনুমতি নিয়ে করতে হবে। নিরাপত্তার সব ক্ষেত্রে এটা কি খুব একটা গ্রহণযোগ্য কথা? তারা ভালো মনে করেছেন, আমরাও সবাই একমত যে নিরাপত্তার বিষয়টা প্রাধান্য পাক।’

 

 

আখতার আহমেদ আরও বলেন, ‘দ্বিতীয় জিনিসটা হলো, এই অনুমতির সঙ্গে আচরণবিধির আপাতত কোনো বিরোধ দেখছি না। যদি মনে করা হয়, আচরণবিধির কোনো জায়গার সামান্য সংশোধন বা সংযোজন বা বিয়োজন বা অ্যাডজাস্টমেন্ট লাগবে, এটা করব আমরা।’ ভোটের আগে বৈধ অস্ত্র জমা নেওয়ার বিধির কথা বললে ইসি সচিব বলেন, ‘এটা সময়ের ব্যাপার। কী করা হবে, হবে না, এগুলো সময়ের সাথে সাথে আসবে। বৈধ অস্ত্র জমা নেওয়ার বিষয়টা যখন প্রাসঙ্গিক হবে, তখন যদি মনে করা হয় যে এই জাতীয় নিরাপত্তার বিষয়টা বিবেচনায় নেওয়া হবে, তখন ব্যবস্থা নেওয়া হবে।’

 

 

বৈধ অস্ত্রের অনুমোদন দিলে কি নির্বাচনে প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে? এমন প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, ‘এটা স্বরাষ্ট্র উপদেষ্টাকে জিজ্ঞাসা করলে ভালো হয়। কারণ এই এখতিয়ার আমার না। তিনি নিশ্চয়ই কোনো একটা প্রেক্ষাপটে বলেছেন। আমার সঙ্গে যেহেতু কথা হয়নি, তাই আমি এর ব্যাখ্যা দিতে গেলে অপব্যাখ্যা হওয়ার সম্ভাবনা আছে।’ এছাড়া, সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণে ইইউ প্রায় ২০০ পর্যবেক্ষক পাঠাবে বলে জানান ইসি সচিব।

 

 

এই প্রতিনিধি দলের প্রধান ইইউ পার্লামেন্ট সদস্য আইভার্স ইজাপস। এর জন্য ইসি, ইইউ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে একটি ত্রিপক্ষীয় চুক্তি হয়েছে বলে জানিয়েছেন ইসি সচিব। ইসি সচিব বলেন, ‘অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যারেঞ্জমেন্ট বিটুইন ইউরোপিয়ান ইউনিয়ন, আমাদের মিনিস্ট্রি অব ফরেন অ্যাফেয়ার্স এবং ইলেকশন কমিশনের মধ্যে একটা চুক্তি হয়েছে এবং এর আলোকে ইইউ নির্বাচনী কার্যক্রম পর্যবেক্ষণের জন্য একটা ডেলিগেশন পাঠাবে।’ আখতার আহমেদ জানান, আনুমানিক ধারণা দেওয়া হয়েছে যে, বিভিন্ন সময়ে ১৭৫ থেকে ২০০ জনের মতো পর্যবেক্ষক আসবেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন সংসদের জন্য ১১ সদস্যের কমিটি ঘোষণা

কিডনি ফাউন্ডেশন হাসপাতাল সিলেটের উদ্যোগে বিশ্ব কিডনি দিবস পালিত

ইসরায়েল থেকে রাষ্ট্রদূত স্থায়ীভাবে প্রত্যাহার করল স্পেন

ক্রীড়ামন্ত্রীর ঘোষণা, ২০২৬ বিশ্বকাপে খেলবে না ইরান

ওয়াশিংটনে টাইটানিক ধাঁচে ট্রাম্প–এপস্টেইন ভাস্কর্য নিয়ে বিতর্ক

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পরিবারের ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন

শিক্ষাক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তনের মাধ্যমে দক্ষ জাতি গঠন সরকারের অগ্রাধিকার

রাজনীতি এখন সস্তা তামাশায় পরিণত হয়েছে ট্রাম্পের বর্ণবাদী ভিডিওর জবাবে ওবামা

ইতিহাসের সর্বোচ্চ করদাতা হওয়ার পথে মাস্ক জীবদ্দশায় দেবেন ৫০০ বিলিয়ন ডলার

এশিয়ার অন্যতম বৃহত্তম মিঠা পানির জলাভূমি হাকালুকি হাওরে বেড়েছে পরিযায়ী ও জলচর পাখির সংখ্যা

১০

নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট ৩৬ এর বিশেষ নির্বাচন ডায়ানা মোরেনো বিজয়ী

১১

নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে মাতৃভাষা দিবস উদযাপন

১২

১৩

ওয়াশিংটন ডিসি দূতাবাসে মাতৃভাষা দিবস উদযাপন

১৪

নিউইয়র্কের চার এলাকায় চালু হচ্ছে শিশুদের ফ্রি চাইল্ড কেয়ার

১৫

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ বাণিজ্য চুক্তি

১৬

মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতে প্রবাসীদের সহায়তা নিয়ন্ত্রণকক্ষ চালু

১৭

ইরানে যুদ্ধে অনীহা, আপত্তি জানাচ্ছেন অনেক মার্কিন সেনা

১৮

মধ্যপ্রাচ্য উত্তেজনার প্রভাব: দেশে ডলারের দাম বেড়েছে

১৯

একুশে পদক পেলেন ৯ বিশিষ্ট ব্যক্তি ও একটি ব্যান্ড দল

২০