নিউজ ডেস্ক
২৩ সেপ্টেম্বর ২০২৪, ৪:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আগামী সপ্তাহেই আসছে ‘গণমাধ্যম সংস্কার কমিশন’

স্বাধীন ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিত করতে শিগগিরিই ‘গণমাধ্যম সংস্কার কমিশন’ গঠন করতে যাচ্ছে সরকার। আগামী সপ্তাহেই এই কমিশন গঠন হতে পারে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম।

 

সোমবার রাজধানীর চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের উদ্যোগে সংবাদপত্রের সম্পাদক, প্রকাশক ও অন্যান্য অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা জানান। তথ্য উপদেষ্টা বলেন, আশা করি আগামী সপ্তাহেই হয়তো গণমাধ্যম সংস্কার কমিশনের ঘোষণাটি দিতে পারবো। প্রধান উপদেষ্টা জাতিসংঘের অধিবেশনে যোগদান শেষে দেশে ফিরলেই হয়তো এ ঘোষণাটি আসবে।

 

এ সময় গণমাধ্যমের স্বাধীনতার নামে ফ্যাসিস্টদের উদ্দেশ্য হাসিল করা যাবে না বলেও মন্তব্য করেন নাহিদ ইসলাম। চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক (চলতি দায়িত্ব) আবুল কালাম মোহাম্মদ শামসুদ্দিনের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য দেন দৈনিক মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরী, প্রথম আলোর নির্বাহী সম্পাদক সাজ্জাদ শরিফ, ইংরেজি ডেইলি স্টারের হেড অব অপারেশন মিজানুর রহমান, বিটিভির মহাপরিচালক মো. মাহবুবুল আলম, দেশ রূপান্তর সম্পাদক মোস্তফা মামুন, আজকের পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক কামরুল ইসলাম, ইত্তেফাকের বার্তা সম্পাদক অশোক কুমার সিংহ, মানবকণ্ঠ সম্পাদক এস এম ফারুক, দৈনিক সংগ্রামের ব্যবস্থাপনা সম্পাদক নুরুল আমিন, ডেইলি সান সম্পাদক রেজাউল করীম, ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের প্রতিনিধি শামসুল হক জাহিদ, ইনকিলাবের নির্বাহী সম্পাদক ফাহিমা বাহাউদ্দীন শামা, দৈনিক সংবাদের চিফ রিপোর্টার সালাম জোবায়ের, অনলাইন পোর্টাল ঢাকা মেইলের হেড অব নিউজ হারুন জামিল, চট্টগ্রামের দৈনিক আজাদীর পরিচালনা সম্পাদক ওয়াহিদ মালিক, টাঙ্গাইল প্রেসক্লাব সভাপতি জাফর, ঝালকাঠির দৈনিক শতকণ্ঠ সম্পাদক জাহাঙ্গীর আলম মঞ্জু, বগুড়ার উত্তরকোণ সম্পাদক হেলালুজ্জামান তালুকদার লালু, আমাদের বাংলা সম্পাদক মিজানুর রহমান চৌধুরী, দৈনিক জনতা সম্পাদক শাহজাহান আলী, নওরোজ সম্পাদক শামসুল হক দূররানী প্রমুখ।

 

মতবিনিময়ে সম্পাদক-প্রকাশক, জ্যেষ্ঠ সাংবাদিক ও অন্যান্য অংশীজনরা গণমাধ্যমের স্বাধীনতার প্রেক্ষাপট, সীমাবদ্ধতা, প্রয়োজনীতা এবং স্বাধীনতার নামে অপসাংবাদিকতার কথাও তুলে ধরেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মধ্যপ্রাচ্যে মার্কিন ব্যাংক টার্গেট, প্রতিশোধমূলক হামলা বলছে ইরান

ভিসা আবেদনকারীদের জন্য জরুরি বার্তা মার্কিন দূতাবাসের

ইরানের সর্বোচ্চ নেতা ও বিপ্লবী গার্ডের শীর্ষ নেতাদের তথ্য দিলে পুরস্কার দেবে যুক্তরাষ্ট্র

নতুন সংসদের জন্য ১১ সদস্যের কমিটি ঘোষণা

কিডনি ফাউন্ডেশন হাসপাতাল সিলেটের উদ্যোগে বিশ্ব কিডনি দিবস পালিত

ইসরায়েল থেকে রাষ্ট্রদূত স্থায়ীভাবে প্রত্যাহার করল স্পেন

ক্রীড়ামন্ত্রীর ঘোষণা, ২০২৬ বিশ্বকাপে খেলবে না ইরান

ওয়াশিংটনে টাইটানিক ধাঁচে ট্রাম্প–এপস্টেইন ভাস্কর্য নিয়ে বিতর্ক

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পরিবারের ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন

শিক্ষাক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তনের মাধ্যমে দক্ষ জাতি গঠন সরকারের অগ্রাধিকার

১০

রাজনীতি এখন সস্তা তামাশায় পরিণত হয়েছে ট্রাম্পের বর্ণবাদী ভিডিওর জবাবে ওবামা

১১

ইতিহাসের সর্বোচ্চ করদাতা হওয়ার পথে মাস্ক জীবদ্দশায় দেবেন ৫০০ বিলিয়ন ডলার

১২

এশিয়ার অন্যতম বৃহত্তম মিঠা পানির জলাভূমি হাকালুকি হাওরে বেড়েছে পরিযায়ী ও জলচর পাখির সংখ্যা

১৩

নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট ৩৬ এর বিশেষ নির্বাচন ডায়ানা মোরেনো বিজয়ী

১৪

নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে মাতৃভাষা দিবস উদযাপন

১৫

১৬

ওয়াশিংটন ডিসি দূতাবাসে মাতৃভাষা দিবস উদযাপন

১৭

নিউইয়র্কের চার এলাকায় চালু হচ্ছে শিশুদের ফ্রি চাইল্ড কেয়ার

১৮

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ বাণিজ্য চুক্তি

১৯

মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতে প্রবাসীদের সহায়তা নিয়ন্ত্রণকক্ষ চালু

২০