৫ জানুয়ারী ২০২৩, ৬:৫৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

অবশেষে রাজের ঘরে ফিরলেন পরীমনি

সকল অভিমান ভুলে রাজের ঘরেই ফিরলেন ঢাকাই সিনেমার নায়িকা পরীমনি। বুধবার রাতে ফেসবুকে পোস্ট করে এমনই তথ্য জানান নায়িকা শিরিন শিলা।

শিরিন শিলা সেই পোস্টে লেখেন— ‘অভিনন্দন দোস্ত পরীমনি। সব ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে আবার নতুন করে সুখের সংসার গড়ে তোলার জন্য। যারা পরীমনির সংসারে ভাঙন দেখে খুশি হয়েছিল, তারা বিষ খেয়ে মরে যাও। কারণ যারা মানুষের সুখ দেখতে পারে না, তাদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। পরী-রাজ, রাজ্যের জয় হোক।’

শিলার সে পোস্টে দেখা গেছে, পরীমনি ও রাজ যুগল শিরিন শিলার সঙ্গে ভিডিওকলে কথা বলছেন। ছবিতে তাদের পুত্র রাজ্যকেও দেখা গেছে।

রাজ-পরীর মান-অভিমানের দ্বন্দ্ব অবসান ঘটেছে। তাদের মিলনে অনেকে তারকা দম্পতিকে ধন্যবাদ-শুভকামনাও জানান। তা নিয়ে কিছু গণমাধ্যমে সংবাদও প্রকাশিত হয়।

এদিকে বৃহস্পতিবার সকালে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বিষয়টিকে আন্দাজি বলে উড়িয়ে দিয়েছেন পরীমনি। তিনি বলেন, ‘আন্দাজে নিউজ করা হয়েছে।’

উল্লেখ্য, ২০২১ সালের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমনি ও রাজ। মাত্র সাতদিনের পরিচয়ে তারা বিয়ে করেছিলেন। ২০২২ সালের ১০ জানুয়ারি সেই খবর প্রকাশ্যে আনেন তারা। একই দিন সন্তানধারণের বার্তাটিও দেন এ দম্পতি। এরপর একই বছরের ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ে সারেন। গত ১০ আগস্ট তাদের ঘর আলো করে এসেছে পুত্রসন্তান-শাহীম মুহাম্মদ রাজ্য।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাঁচ বছরে সর্বোচ্চ, মার্কিন নাগরিকত্ব ছাড়লেন প্রায় ৫ হাজার মানুষ

শূন্য থেকে ট্রিলিয়ন ডলার: ইলন মাস্কের সাফল্যের গল্প

কুইন্সে বাংলাদেশ ফেস্টিভ্যাল ২০২৬, প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলায় পরিণত

সেন্ট্রাল পার্কে বিশ্বকাপ ফাইনাল উন্মাদনা, ৫০ হাজার দর্শকের জন্য বিনামূল্যে আয়োজন

সিলেট বিভাগের শ্রেষ্ঠ ওসি হলেন বড়লেখা থানার মমনিরুজ্জামান খান

আইস-সিবিপির জন্য ৭০ বিলিয়ন ডলার, প্রতিনিধি পরিষদে অনুমোদন পেল বিল

বিশ্বকাপ ঘিরে যুক্তরাষ্ট্রের ভিসা ও নিরাপত্তা তল্লাশি নিয়ে বিতর্ক

বিশ্বকাপের লাগাম কার হাতে—ইনফান্তিনো না ট্রাম্প?

মিশিগানের ওয়ারেনে স্থায়ী ক্রিকেট ফিল্ড নির্মাণের অনুমোদন উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান

আদালতের রায়ে বাতিল ট্রাম্পের বিতর্কিত ১ লাখ ডলারের এইচ-১বি ভিসা ফি

১০

ভুয়া পরিচয়পত্রে এএসপি সেজে প্রতারণা, কারাগারে শোভন

১১

মব সৃষ্টি করে বড়লেখার আবদুস শুক্কুর বকুলকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ

১২

ওয়ারেনে নতুন ক্রিকেট মাঠের অনুমোদন, বাংলাদেশি ক্রিকেট কমিউনিটিতে উচ্ছ্বাস

১৩

ট্রাম্পের ৩৯ দেশের আশ্রয়প্রার্থীদের ওপর আরোপিত বিধিনিষেধ খারিজ

১৪

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নিয়োগের প্রতিবাদে বাংলাদেশী আমেরিকান ফোরাম মিশিগানের বিবৃতি

১৫

ঘুম থেকে উঠেই চা-কফির অভ্যাস, শরীরের জন্য কতটা নিরাপদ?

১৬

সকালে ঘুম থেকে উঠেই ফোন দেখা, অভ্যাস নাকি স্বাস্থ্যের জন্য ঝুঁকি? কী বলছে আধুনিক বিজ্ঞান?

১৭

সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন অধ্যায়, সাবস্ক্রিপশন চালু করছে মেটা

১৮

২০২৬ বিশ্বকাপের কম বয়সী ৭ ফুটবলার 

১৯

দেশে সংঘাত, মাঠে প্রস্তুতি—বিশ্বকাপকে ঘিরে ইরানি ফুটবলারদের ব্যস্ততা

২০