বাংলা সংবাদ ডেস্ক
১১ অগাস্ট ২০২৬, ৬:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

অবশেষে বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো

দীর্ঘ এক দশকের লিভ-ইন সম্পর্কের অবসান ঘটিয়ে অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন পর্তুগিজ ফুটবল মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। তার দীর্ঘদিনের সঙ্গী জর্জিনা রদ্রিগেজের সঙ্গে মঙ্গলবার (১১ আগস্ট) আনুষ্ঠানিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। বিখ্যাত ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো সামাজিক যোগাযোগমাধ্যমে এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

 

বিয়ের আনুষ্ঠানিকতা শেষে রোনালদো নিজেই তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করেছেন। ছবিতে দেখা যায়, নবদম্পতি একে অপরের হাত ধরে আছেন এবং তাদের আঙুলে শোভা পাচ্ছে বিয়ের আংটি। গত কয়েক দিন ধরেই সামাজিক যোগাযোগমাধ্যমে এই জুটির বিয়ের আমন্ত্রণপত্র নিয়ে নানা গুঞ্জন ছড়িয়েছিল, যা অবশেষে বাস্তবে রূপ নিল।

 

রোনালদো ও জর্জিনার সম্পর্কের শুরু প্রায় দশ বছর আগে। এই দীর্ঘ সময়ে তারা কেবল একটি সুখী পরিবারই গড়ে তোলেননি, বরং রোনালদোর ক্যারিয়ারের প্রতিটি চড়াই-উতরাই ও সাফল্যের মুহূর্তে ছায়ার মতো পাশে ছিলেন জর্জিনা। ইতিপূর্বে বিভিন্ন সাক্ষাৎকারে রোনালদো জানিয়েছিলেন, তারা সঠিক সময়ের অপেক্ষায় আছেন এবং উপযুক্ত মনে করলেই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন।

 

ব্রিটিশ সাংবাদিক পিয়ার্স মরগানকে দেওয়া এক সাক্ষাৎকারে রোনালদো তার বিয়ের প্রস্তাব দেওয়ার সেই বিশেষ মুহূর্তটির স্মৃতিচারণ করেছিলেন। তিনি জানিয়েছিলেন, কোনো জাঁকজমকপূর্ণ আয়োজন বা বিলাসবহুল পরিবেশে নয়, বরং গভীর রাতে অত্যন্ত সাধারণভাবে তিনি জর্জিনাকে জীবনসঙ্গিনী হওয়ার প্রস্তাব দেন। এক বন্ধুর কাছ থেকে আংটি পাওয়ার পর রোনালদো আর দেরি করতে চাননি। মজার ব্যাপার হলো, সেই আবেগঘন মুহূর্তে হুট করেই তাদের দুই সন্তান ঘরে ঢুকে পড়ে এবং অভাবনীয় এক ঘটনার সাক্ষী হয়।

 

পর্তুগিজ এই মহাতারকা বর্তমানে সৌদি আরবের ক্লাব আল নাসরে খেলছেন। ক্যারিয়ারের সায়াহ্নে এসে জীবনের নতুন এই ইনিংস শুরু করায় ভক্ত ও সতীর্থদের শুভেচ্ছায় ভাসছেন এই ফুটবল কিংবদন্তি।

 

২০১৬ সাল থেকে রোনালদো ও জর্জিনা একসঙ্গে বসবাস করছেন। তাদের নিজেদের সন্তান ছাড়াও রোনালদোর আগের সন্তানদেরও জর্জিনা মায়ের স্নেহে লালন-পালন করছেন। ফুটবল বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এই জুটির বিয়ে নিয়ে দীর্ঘদিনের কৌতুহলের অবসান ঘটল এই আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে। এটি কেবল একটি ব্যক্তিগত অনুষ্ঠান নয়, বরং বিশ্বজুড়ে কোটি কোটি ফুটবলপ্রেমীর কাছেও একটি উল্লেখযোগ্য খবর।

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রে অভিবাসী ধরপাকড়ে নতুন উদ্বেগ, আইসের হেফাজতে ৮ বছরের শিশু

১

হোয়াইট হাউস ছাড়ার আগে নতুন দেশে হামলার ইঙ্গিত ট্রাম্পের

২

মার্কিন সিনেটের ইতিহাসে প্রথম, কোরআন ছুঁয়ে শপথ নেবেন মুসলিম সিনেটর

৩

২০২৬ সালে যুক্তরাষ্ট্র থেকে রেকর্ডসংখ্যক অভিবাসী গ্রেপ্তার ও বহিষ্কার

৪

ইরানের সঙ্গে সমঝোতা নয়, ভ্যান্সকে অভ্যন্তরীণ বিষয়ে মনোযোগের নির্দেশ

৫

অভিবাসী কাফেলা বন্ধ না হলে মেক্সিকোর পণ্যে দ্বিগুণ শুল্ক: ট্রাম্প

৬

যুক্তরাষ্ট্রে স্ন্যাপ কর্মসূচিতে কঠোরতা, খাদ্য সহায়তা হারানোর ঝুঁকিতে ৬৩ লাখ মানুষ

৭

সীমান্ত বন্ধের কৌশলে ইরানকে দুর্বল করতে পারছে না যুক্তরাষ্ট্র

৮

পাঁচ বছরে নিউইয়র্কের মেডিকেইড ব্যয় বেড়েছে ৪৫ বিলিয়ন ডলার

৯

ইরানের পারমাণবিক তথ্য পেতে ২ কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

১০

এইচ-১বি ভিসা ও গ্রিন কার্ড স্পনসর বন্ধ করল আইবিএম

১১

নিউইয়র্ক পুলিশ সদর দপ্তরে দক্ষিণ এশীয় সংস্কৃতি ও সম্প্রীতির মিলনমেলা

১২

মার্কিন নাগরিকত্বের আবেদনে নতুন প্রশ্ন যুক্ত করতে চায় যুক্তরাষ্ট্র

১৩

জ্বালানি কোম্পানির বাড়তি মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের

১৪

শেয়ারবাজারে এনভিডিয়ার ধস, চাপে কৃত্রিম বুদ্ধিমত্তা খাত

১৫

মূল্যস্ফীতির চাপে যুক্তরাষ্ট্র, ফের বাড়তে পারে সুদের হার

১৬

যুক্তরাষ্ট্রে অভিবাসী পাচার, আদালতে দায় স্বীকার বাংলাদেশির

১৭

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব মিশিগানের নতুন কমিটির শপথ গ্রহণ, সভাপতি জাবেদ চৌধুরী, সাধারণ সম্পাদক লুথফুল বারী নিয়ন

১৮

মধ্যপ্রাচ্যসহ ছয় দেশ ভ্রমণে মার্কিন নাগরিকদের নিষেধাজ্ঞা

১৯

এইচ-১বি ও এল-১ ভিসায় অতিরিক্ত ফি, নতুন ফরমে আবেদন করতে হবে কর্মীদের

২০