১ নভেম্বর ২০২৩, ৭:০৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

২৮ তারিখের সহিংসতার ব্যাপারে পিটার হাস জানতেন এ দাবী মিথ্যাঃ যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর

ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস

শনিবার (২৮ অক্টোবর) মহাসমাবেশের দিন সহিংসতা হবে বিএনপি‘র পক্ষ থেকে এধরণের আভাস দেয়া হয়েছে বলে রাষ্ট্রদূত পিটার হাস কয়েকজন সম্পাদকের সাথে একটি ডিনারে তাদের বলেছিলেন বলে ভোরের কাগজের সম্পাদক ও জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত যে দাবী করেছেন, তা মিথ্যা বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর।

এ ব্যাপারে সত্যতা যাচাইয়ের জন্য যোগাযোগ করা হলে, যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট থেকে ভয়েস অফ আমেরিকাকে পাঠানো এক ই-মেইল বার্তায় মঙ্গলবার (অক্টোবর ৩১) একথা জানানো হয়।

ইমেইল বার্তায় বলা হয়, “এই দাবিগুলো মিথ্যা। বাংলাদেশের জনগণের কল্যাণের স্বার্থে, আগামী নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় তা নিশ্চিত করার জন্য, সব অংশীজনরা যেন একসঙ্গে কাজ করে সে ব্যাপারে আমরা (যুক্তরাষ্ট্র) বারবার আহবান জানিয়েছি।”

বার্তায় আরও বলা হয়, “এটি নিশ্চিত করার দায়িত্ব ভোটার, রাজনৈতিক দল, সরকার, নিরাপত্তা বাহিনী, সুশীল সমাজ ও গণমাধ্যম সহ সবার, এ কথা প্রকাশ্যে জনপরিসরে ও ব্যক্তিগত আলাপে, দু’জায়গাতেই বারবার আমরা বলেছি।”

২৮ তারিখের বিএনপি’র মহাসমাবেশকে কেন্দ্র করে ঘটে যাওয়া সাংবাদিকদের ওপর সহিংসতার ঘটনার প্রতিবাদে আয়োজিত এক সমাবেশে রবিবার (২৯ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত দাবী করেন, সেদিন থেকে ১০ দিন আগে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে কয়েকজন সম্পাদকের এক নৈশভোজে এই মহাসমাবেশ নিয়ে তাদের মধ্যে আলাপ হয়।

সেই আলাপে পিটার হাস তাদের বলেন, “২৮ তারিখ সহিংসতা হবে, বিএনপি’র পক্ষ থেকে এই ধরনের আভাস দেওয়া হয়েছে।” যুক্তরাষ্ট্রের কাছে আগাম খবর ছিল এমন দাবী করেন শ্যামল দত্ত।

রাষ্ট্রদূতের মন্তব্যের প্রেক্ষিতে তারা তাকে বলেন, “আপনাদের সাথে তো তাদের অনেক যোগাযোগ, আপনারা বলেন না কেন যে সহিংসতা থেকে বেরিয়ে আসবে।” তার জবাবে রাষ্ট্রদূত হাস, “I hope that they will not do it,” বলেন বলে দাবী করেন শ্যামল দত্ত।

বাংলা সংবাদের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘের নতুন মহাসচিব নির্বাচনে ৮ জনের প্রতিদ্বন্দ্বিতা

যুক্তরাষ্ট্রের ঋণ ৪০ ট্রিলিয়ন ডলার ছাড়াল, মাথাপিছু বোঝা প্রায় ১ লাখ ১৭ হাজার ডলার

ইতিহাস গড়লেন আয়েশা ওয়াহাব, যুক্তরাষ্ট্রের কংগ্রেসে প্রথম আফগান-আমেরিকান

কিমের সঙ্গে বৈঠকে ট্রাম্পের আগ্রহ, জবাবে ১০ ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাকে বেআইনি ও ‘অর্থনৈতিক সন্ত্রাসবাদ’ বলল তেহরান

ইরান সংঘাতে ৭৫০ জনের বেশি মার্কিন সেনা আহতের তথ্য

অবৈধ অভিবাসীদের কর সুবিধা ঠেকাতে নতুন প্রস্তাব আইআরএসের

যুক্তরাষ্ট্রের ঋণ ছাড়াল ৪০ লাখ কোটি ডলার, বাড়ছে অর্থনৈতিক সংকটের শঙ্কা

মার্কিন সিনেটে প্রথম মুসলিম সদস্য হওয়ার পথে আবদুল এল-সাইদ

গ্রিন কার্ডধারীদের জন্য সতর্কতা, ৩ ভুলে তৈরি হতে পারে জটিলতা

১০

কানাডা-যুক্তরাষ্ট্র বাণিজ্য সমঝোতা, শুল্ক স্থগিতের ঘোষণা ট্রাম্পের

১১

প্রবাসে সম্প্রীতি ও আনন্দের বন্ধন, মিশিগানে গোলাপগঞ্জবাসীর বার্ষিক বনভোজন

১২

ওয়ারেনে খানকায়ে ইমদাদিয়া মিশিগানের উদ্যোগে মাহফিলে ঈদে মিলাদুন্নবী ২১ আগস্ট

১৩

মিশিগানে দুই দিনব্যাপী ফুলমুন ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল সম্পন্ন

১৪

মিশিগানে সিলেট সদর-দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশনের প্রাণবন্ত বনভোজন অনুষ্ঠিত

১৫

গৃহহীন সাবেক সেনাদের জন্য ২৯ মিলিয়ন ডলারের সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

১৬

ইরানকে ‘সাদা পতাকা’ তুলে আত্মসমর্পণের আহ্বান ট্রাম্পের

১৭

নিউইয়র্কে বালাগঞ্জ ও ওসমানীনগর প্রবাসীদের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

১৮

বড়লেখায় ৪০ কৃষকের মধ্যে ৭৫ লাখ টাকা কৃষিঋণ বিতরণ

১৯

ওমানকে বোমা হামলার হুমকি দিয়ে নতুন বিতর্কে ট্রাম্প

২০